বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯

যে মিছিলে মুক্তির বার্তা



-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*****************************
প্রিয় নবীর বুকে ছোয়ার করে হেরা গুহার প্রান্তরে !
পবিত্র কোরআন নাযিল করেছে আল্লাহ শবে কদরে;

যে শবে কদর হাজার মাস উপক্ষো উত্তম ইবাদতের;
সে রাত্রির মর্যাদা বড় বেশী উর্ধ্বে প্রত্যেক মুমিনের।

যে কোরআনের ফজলে তুমি সম্মানিত হে কদর;
সে রাত্রিতে সব দ্বার দেয়  মহান আল্লাহ  রহমতের ।

প্রভূর নিদের্শ্ ক্রমে ফেরেস্তা ও রূহ অবর্তীণ হয় নিকটে
এক বলয় গড়ে তুলে আল্লাহ পাগল মুমিনের প্রকোটে!

সে বলয় ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে!
যদি মুমিনেরা মশগুল থাকে কোরআনের ছবি এঁকে।

ওহে মানব, পবিত্র আল-কোরআন এক আলোর মিছিল-
যে মিছিলে মুক্তির বার্তা পায়  প্রিয় নবীজির উম্মত দল।

---------------------------------10-12-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...