Thursday, February 20, 2020

রহমতের দ্বার খুলে দিও

-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে সু-মহান আল্লাহ, করো না মোরে অপমান,
মুক্ত করে দিও আমায় হাশর ময়দান!
তোমার অবিনশ্বরে
ফরিয়াদ করি ওরে,

তোমার সাহায্য্ দিও মোরে ক্ষমা করে দয়াবান
ঈমান এনেছি, করেছি ভরসা তোমারই মেহেরবান।
সব মঙ্গল ন্যস্ত করেছি তোমার দিকে বিভোরে
নতশিরে কৃতজ্ঞতা স্বীকার করেছি এই নশ্বরে
হইনি অকৃজ্ঞ কভূ
তোমার দাসত্বে প্রভূ!

আমি নিত্য্ নামাজ পড়ি সেজদা করি জমিন
দৌড়ে ছুটি তোমার দিকে নাহি কর অপমান।
রহমতের দ্বার খুলে দিও, দিয়ে মোরে পরিত্রাণ
ভয় করি তোমার কঠিন আযাবকে হে গরিয়ান!
কাফেরদের জন্য্ যে আযাব রেখেছো তুমি
সে থেকে মুক্তি দিও নশ্বর –অবিনশ্বর ভূমি।

হে সু-মহান আল্লাহ, করো না মোরে অপমান,
মুক্ত করে দিও আমায় হাশর ময়দান!
----------------------------------০৫-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি সেই পবিত্র আল্লাহ!

------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমিই একক সত্বাধারী চির মহিমা যে গড়িছো আমারে;
তুমি সেই পবিত্র আল্লাহ! সকল প্রশংসা তাই তোমারে।
তুমি ছাড়া কোন উপাস্য্ নাই;
এ গান অন্তরে আমি গাই ।

হে আল্লাহ! এ আত্তাকে করেছি বড়ই অত্যাচার ঘোঢ় অন্ধকারে;
আমি অপরাধী, আমি গোনাগার, কে আছে মাপ করে আমারে?
তুমি ছাড়া আমার কে আছে বলো গুনাহ মাপ করে!
তুমিই গুনাহ মাপকারী, নিজ হাতেই ক্ষমা করো পাপীরে ।

হে আল্লাহ!ক্ষমা করো আমাকে, দয়া করো আমাকে;
তুমি নিশ্চ্য়ই ক্ষমাশীল দয়ালু ইহ-পর ভূলোকে।
হে আল্লাহ! ক্ষমা করো আমাকে, আমার পিতা মাতাকে
সন্তান –সন্ততিকে
এবং জীবিত মৃত সমস্ত মুসলিম নর-নারীকে।

তুমিই একক সত্ত্বাধারী চির মহিমা যে গড়িছো আমারে;
তুমি সেই পবিত্র আল্লাহ! সকল প্রশংসা তাই তোমারে।
----------------------------------০৬-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি কি চিন্তা করো না?

---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এই পৃথিবীর জীবন শেষে তুমি জাগিবে মানব হাশরে;
তুমি কি চিন্তা করো না কভূ মৃত্যু যে আসিবে দুয়ারে?

তোমাকে যে দাঁড়াতে হবে তখনি
ওই মহাদিবসে ডাক পড়িবে যখনি।
আল্লাহ’র সম্মুখে জবাব দিতে হবে তোমায় বিচারে-
ওইদিন আসবে যখন তোমার কিনারে।
রিক্ত বিদায় হয়ো না ওহে মানব ওইপারে-

হও যদি পাপাচারী ধরণীর বুকে তুমি সিজ্জীনে
সব আলমনামা জেগে উঠবে বিচারের ওইদিনে!
এ বড় নিষ্ঠুর লিপিবদ্ধ্ খাতা-
সাক্ষী হয়ে দাড়াবে ওইদিন সেথা
মিথ্যারোপকারীদের ওইদিন দুর্ভোগ নরকের পরশে
ওহে পাপীষ্ঠ্ সীমালংঘনকারী জ্বলিবে অগ্নির হরষে।

ফিরে এসো চিনে হাশরের ধন
পূঁজি করে নেও যা প্রয়োজন ।
মৃত্যুর ডাক যখন আসিবে দুয়ারে-
প্রভূর করুণা মুক্তি দিবে তোমারে
প্রিয় নবীজির মতো গেয়ে যাও বিধাতার গান-
হে মানব! প্রতিদান দিবেই দয়ালু মেহেরবান।

এই পৃথিবীর জীবন শেষে তুমি জাগিবে মানব হাশরে;
তুমি কি চিন্তা করো না কভূ মৃত্যু যে আসিবে দুয়ারে?
----------------------------------০৬-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হে বিশ্বজয়ী তরবারি

--------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে তরবারী! তুমি কেন হার মানো আজ শেষে।
তোমার বিজয় কেতন চাই দেখি যুদ্ধ্ রণ এসে।
তুমিতো সমর জয়ী অমর তরবারী
বীর দর্পে যাও তুমি শহীদের পাঠ পড়ি
তবে কেন আজ তুমি যুদ্ধের আগে হারি?

তুমি কি আছো বিধাতার পথে হে মুমিন?
নাকি হারিয়েছো পথ বাতিলেরে ঢুকিয়ে প্রাণ!
হে গোলাম, হে ইসলামের তরবারি
কোন তাগুদের হয়েছো নত শির হে পাঞ্জেরী?

এ পরাজয় দেখে তোমার তরবারি কি জাগে না
গর্জে কি ওঠেনা
গহিনের রাঙা জল?
যে তুমি বিশ্বজয়ী জাহেলী বাতিলের বিরুদ্ধে ঝলমল!
সে তুমি!
ভুলে গেছো বিদ্রোহী হুঙ্কার ! ভুলে গেছো বাহু বল ।

আজ তুমি পরাজিত এই সত্য্ যুদ্ধের চূড়ে চূড়ে
হে বিশ্বজয়ী তরবারি!
তুমি গর্জে ওঠ আবার আল-কোরআনের সুরে সুরে!
হে তরবারী! তুমি কেন হার মানো আজ শেষে।
তোমার বিজয় কেতন চাই দেখি যুদ্ধ্ রণ এসে।
----------------------------------২০-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, February 8, 2020

তর্কে তর্কে চলিছে তরী

------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে ধর্মের আলোটা দেখে সম্মান করি তারে
সে আলোটা ঢুকিছে হিংসা বিদ্বেষ কারাগারে।
ঐক্যতা ভুলে চলিছে সূর্যেরা দিবারাতি
সত্যকে দিয়েছে কবর গীবতের মালা গাঁথি,

কে বড়! কে ছোট! এই তর্কের সমরে
রক্তাক্ত করিছে প্রাণ তাগুদের গহবরে ।
জড়ো করিছে ধুলির পরে ধূলি
ঐতিহ্যর বুকে পতনের পতাকা তুলি।
তর্কে তর্কে চলিছে তরী, কেউ নাহি কারো মানে
আমি বড়! আমি বড় ! এই ঝড় তুফানে

ভাইয়ের গোস্ত ভাইয়ে গায়
শান্তিতে অশান্তি পতাকা উড়ায়।
হায়রে জাহেলী উপমা সৃজন করিলে তোমরা
আলোর ভিতরে আঁধার দিয়ে তুলি নেও চামড়া।
------------------------------------------০৪-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি যাবে বহুদূর

---------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সতের বছর আগে সে এসেছিল তোমার হাত ধরি
আজ সে জেগেছে সৌরভ সুবাসে এ প্রাণ ভরি।

রজনীদিন কত দুঃখে সুখে
পাঞ্জেরী হয়েছে এই নশ্বর বুকে
নব বধু বেশে তোমার ঘরে ঢুকে
আলিঙ্গনে করেছে জয় জগত মন হরি,
তাই উড়েছে পাখি বদ্ধ্ ডানা ছাড়ি।

এ বাগানে ফুটেছে আজ দু”টো ফুল
তমা, তন্ময় ভরেছে মিষ্টি মায়ের কোল
কে থামায় বল তোমার দাম্পত্য্ তরী!
তুমি যাবে বহুদূর সুখী সম্মৃদ্ধ্ জীবন গড়ি।

খুলে দাও প্রাণ তোমার আল্লাহ’র রাহে
আসবেই ফিরে প্রেমের তরী অনাবিল বহে।

সতের বছর আগে সে এসেছিল তোমার হাত ধরি
আজ সে জেগেছে সৌরভ সুবাসে এ প্রাণ ভরি।

------------------------------------------০৫-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

রহমতের দ্বার খুলে দিও

-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে সু-মহান আল্লাহ, করো না মোরে অপমান,
মুক্ত করে দিও আমায় হাশর ময়দান!
তোমার অবিনশ্বরে
ফরিয়াদ করি ওরে,

তোমার সাহায্য্ দিও মোরে ক্ষমা করে দয়াবান
ঈমান এনেছি, করেছি ভরসা তোমারই মেহেরবান।
সব মঙ্গল ন্যস্ত করেছি তোমার দিকে বিভোরে
নতশিরে কৃতজ্ঞতা স্বীকার করেছি এই নশ্বরে
হইনি অকৃজ্ঞ কভূ
তোমার দাসত্বে প্রভূ!

আমি নিত্য্ নামাজ পড়ি সেজদা করি জমিন
দৌড়ে ছুটি তোমার দিকে নাহি কর অপমান।
রহমতের দ্বার খুলে দিও, দিয়ে মোরে পরিত্রাণ
ভয় করি তোমার কঠিন আযাবকে হে গরিয়ান!
কাফেরদের জন্য্ যে আযাব রেখেছো তুমি
সে থেকে মুক্তি দিও নশ্বর –অবিনশ্বর ভূমি।

হে সু-মহান আল্লাহ, করো না মোরে অপমান,
মুক্ত করে দিও আমায় হাশর ময়দান!
----------------------------------০৫-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি সেই পবিত্র আল্লাহ!

------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমিই একক সত্বাধারী চির মহিমা যে গড়িছো আমারে;
তুমি সেই পবিত্র আল্লাহ! সকল প্রশংসা তাই তোমারে।
তুমি ছাড়া কোন উপাস্য্ নাই;
এ গান অন্তরে আমি গাই ।

হে আল্লাহ! এ আত্তাকে করেছি বড়ই অত্যাচার ঘোঢ় অন্ধকারে;
আমি অপরাধী, আমি গোনাগার, কে আছে মাপ করে আমারে?
তুমি ছাড়া আমার কে আছে বলো গুনাহ মাপ করে!
তুমিই গুনাহ মাপকারী, নিজ হাতেই ক্ষমা করো পাপীরে ।

হে আল্লাহ!ক্ষমা করো আমাকে, দয়া করো আমাকে;
তুমি নিশ্চ্য়ই ক্ষমাশীল দয়ালু ইহ-পর ভূলোকে।
হে আল্লাহ! ক্ষমা করো আমাকে, আমার পিতা মাতাকে
সন্তান –সন্ততিকে
এবং জীবিত মৃত সমস্ত মুসলিম নর-নারীকে।

তুমিই একক সত্ত্বাধারী চির মহিমা যে গড়িছো আমারে;
তুমি সেই পবিত্র আল্লাহ! সকল প্রশংসা তাই তোমারে।
----------------------------------০৬-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি কি চিন্তা করো না?

---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এই পৃথিবীর জীবন শেষে তুমি জাগিবে মানব হাশরে;
তুমি কি চিন্তা করো না কভূ মৃত্যু যে আসিবে দুয়ারে?

তোমাকে যে দাঁড়াতে হবে তখনি
ওই মহাদিবসে ডাক পড়িবে যখনি।
আল্লাহ’র সম্মুখে জবাব দিতে হবে তোমায় বিচারে-
ওইদিন আসবে যখন তোমার কিনারে।
রিক্ত বিদায় হয়ো না ওহে মানব ওইপারে-

হও যদি পাপাচারী ধরণীর বুকে তুমি সিজ্জীনে
সব আলমনামা জেগে উঠবে বিচারের ওইদিনে!
এ বড় নিষ্ঠুর লিপিবদ্ধ্ খাতা-
সাক্ষী হয়ে দাড়াবে ওইদিন সেথা
মিথ্যারোপকারীদের ওইদিন দুর্ভোগ নরকের পরশে
ওহে পাপীষ্ঠ্ সীমালংঘনকারী জ্বলিবে অগ্নির হরষে।

ফিরে এসো চিনে হাশরের ধন
পূঁজি করে নেও যা প্রয়োজন ।
মৃত্যুর ডাক যখন আসিবে দুয়ারে-
প্রভূর করুণা মুক্তি দিবে তোমারে
প্রিয় নবীজির মতো গেয়ে যাও বিধাতার গান-
হে মানব! প্রতিদান দিবেই দয়ালু মেহেরবান।

এই পৃথিবীর জীবন শেষে তুমি জাগিবে মানব হাশরে;
তুমি কি চিন্তা করো না কভূ মৃত্যু যে আসিবে দুয়ারে?
----------------------------------০৬-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, February 3, 2020

তোমার জন্মদিন যেন শুভ হয়

---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
রহিবে প্রাণে উচ্ছাসে ভরি হারিবে না কভূ;
ওহে তোমায় যেন জাগি দেয় নিখিলের প্রভূ!

বহে আজি আনন্দের স্রোত ধারা তোমার জন্ম দিনে;
তন্ময় নামটি ছুটে ফেরে দিকে দিকে উল্লাসিত প্রাণে।

সে তুমি! পিতা-মাতার অন্তরে নব প্রাণ;
এ বাতায়নে বসি গাও তুমি সেই আল্লাহ’র গান।

যিনি গগণে জ্বালি দিবে বারে বারে বিজলীর দীপ,
তাঁরই অঙ্গনে ছড়িয়ে দাও কালজয়ী সব প্রদীপ!

তুমি তানবীর আহম্মেদ! তুমি আগামীর কান্ডেরী-
তোমার দিকে চেয়ে আছি অবিরল ওহে পাঞ্জেরী।

আমার প্রার্থনা আজি দু”হাত তুলে আল্লাহ’র তরে;
তোমার জন্মদিন যেন শুভ হয় এই বিশ্বে চিরতরে।
------------------------------------------০১-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হত দরিদ্রের ছেলে

কর্ম্ তোমারে চিনে লয়েছে এই বসুন্ধরে,
হত দরিদ্র ছেলে তুমি শৈশবের ভিতরে,
অধম্য্ সাধনার ফলে আজ তুমি জয়ী
যে খ্যাতি জগৎ জুড়ে ব্যাপ্ত হয়ে রই;
সে যুদ্ধকে দিয়েছো ছাড়ি বিস্তারিয়া
দূর্গের সৈনিকের মতো বুক ছাড়িয়া
এনেছো বিজয় ব্যর্থ্তাকে করিয়া অবরুদ্ধ্
কঠিন প্রাচীরে গড়িছো নিখিলের সমন্ধ
তুমি জাগিছো আজ বুক উঁচিয়া
শিহরিয়া উঠিছো বঞ্চিত মানুষের পুলকে পুলকে
প্রবাহিয়া ছুটেছো প্রেমের হাত বাড়িয়া ভূ-লোকে
শহর হইতে গ্রামে কিংবা উত্তর দক্ষিণে
পূর্ব্ পশ্চিমে- তুমি উপমা জন মনে
তুমি এগিয়ে চলিছো সত্যের পাল উড়িয়া
তুমি জিতবেই, তুমি জিতবেই ইহ পর হাসিয়া
এক হত দরিদ্রের ছেলে হয়ে তুমি সূর্যের আলো-
জাগি উঠিছো আপনার কর্মে দূর করিয়া কালো।
তুমি এক অনন্য্ উপমা নিখিলের ছায়ায়
দরিদ্র নহে বাধা লক্ষ্য্ জয়ে এই বসুধায়।
------------------------------------------০১-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মুমিনের সেলিব্রেটি

হে মুমিনগণ!
সেলিব্রেটির বেশে তুমি সাজাও কারে অন্তরে?
পরাও কারে মণিরতন-হার!

যে আদর্শ্ কিংবা অনুপ্রেরণা তোমারে রাখে ঘিরে
চলন বলন হয় জীবনের ভার।
সে কি নবীজির কিংবা সাহাবীর ?
অন্তরে কি ওই স্পর্শ্ লাগি?
সে আদর্শে হয়েছো কি দাগি?

নাকি চলার পথে সরিয়ে রাখো সবার হতে দূরে,
মুমিন হতে গেলে ভাবনা ধরো তার-
সেলিব্রেটির বেশে তুমি সাজাও কারে অন্তরে?
পরাও কারে মণিরতন-হার!
কি হবে অমনতরো বাতিলকে সেলিব্রেটির মতো সাজে
কি হবে ওই মণিরতন হারে!

দুয়ার খুলে দাও যদি ওরা থাকে অন্তর মাঝে
তুমি হারায়ে পথ পুড়িবে নরক পাড়ে
যেথায় ওমর ফারুক, আবুবকর ওসমান আলীদের মেলা
সেথায় হউক না আদর্শের খেলা
যেথায় আছে সাহাবীদের গান মুমিনের প্রাণ ভরে
সেথায় তো হবে মুমিনের সেলিব্রেটি

 সেলিব্রেটির বেশে তুমি সাজাও কারে অন্তরে?
পরাও কারে মণিরতন-হার!
------------------------------------------০৩-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, February 2, 2020

তোমার জন্মদিন যেন শুভ হয়

---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
রহিবে প্রাণে উচ্ছাসে ভরি হারিবে না কভূ;
ওহে তোমায় যেন জাগি দেয় নিখিলের প্রভূ!

বহে আজি আনন্দের স্রোত ধারা তোমার জন্ম দিনে;
তন্ময় নামটি ছুটে ফেরে দিকে দিকে উল্লাসিত প্রাণে।

সে তুমি! পিতা-মাতার অন্তরে নব প্রাণ;
এ বাতায়নে বসি গাও তুমি সেই আল্লাহ’র গান।

যিনি গগণে জ্বালি দিবে বারে বারে বিজলীর দীপ,
তাঁরই অঙ্গনে ছড়িয়ে দাও কালজয়ী সব প্রদীপ!

তুমি তানবীর আহম্মেদ! তুমি আগামীর কান্ডেরী-
তোমার দিকে চেয়ে আছি অবিরল ওহে পাঞ্জেরী।

আমার প্রার্থনা আজি দু”হাত তুলে আল্লাহ’র তরে;
তোমার জন্মদিন যেন শুভ হয় এই বিশ্বে চিরতরে।
------------------------------------------০১-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 .
-

Thursday, January 30, 2020

মুজিব বর্ষ্

শত বর্ষে দাঁড়িয়ে ব্যাথাতুর শিহরণে,
হে শেখ মুজিবর রহমান! তোমারে পড়িছে মনে;
১৯২০ সালের ১৭ ই মার্চ্ বঞ্চিত বাঙ্গালির দুঃখে
তুমি জন্মেছিলে শত বর্ষ্ আগে টঙ্গী পাড়ার বুকে ।

শত বর্ষে দাঁড়িয়ে লাল সবুজ পতাকার গর্জনে
তোমারে পড়িছে মনে
স্মৃতির পাতা খুলে
তোমারে খোঁজে ফিরি সেইসব আবডালে
যেথায় গর্জে উঠেছিলে ৭ ই মার্চ্ লক্ষ্ জনতার মঞ্চে একা
বজ্র কণ্ঠে রচেছিলে ৭ কোটি বাঙ্গালীর হৃদয়ে লেখা
কালজয়ী অমর কবিতা
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।

বুক উঁচিয়ে গর্জেছিলে রক্তক্ষ্য়ী মিছিলে মিছিলে
হুঙ্কার দিয়েছিলে শত্রুর বিরুদ্ধে নিখিলে নিখিলে
ভয় করোনি জেল জুলুম হুলিয়া
মৃত্যেুকে জয় করেছিলে ফাঁসির মঞ্চে উঠিয়া
২৫ শে মার্চ্! তুমি বলেছিলে বিনিদ্র বাঙ্গালীরে
প্রস্তুত হতে এক যুদ্ধের সমরে ।

তুমি রচেছিলে মুক্তি যুদ্ধের মহাকাব্য্-২৬ শে মার্চ্, ১৯৭১ ইং
তুমি লিখেছিলে
ত্রিশ লক্ষ্ শহীদের রাঙা কবিতা
ইজ্জত হারা মায়ের সবুজ্  আচলে তুমি এঁকেছিলে
বিজয়ের লাল সূর্য্ ১৬ ডিসেম্বর,১৯৭১ ইং
স্বাধীন বাংলাদেশ!! মুক্ত বাংলাদেশ!!
তুমি গেয়েছিলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।।

শত বর্ষে দাঁড়িয়ে তোমারে পাইবো না আমি
শুনিব আমি সেই বজ্র ধ্বনি স্বাধীন বঙ্গ ভূমি!
তুমি থাকিবে জনতার শিরে উপশিরে জয়বাংলা সুরে
ওহে ১৫ ই আগষ্ট,১৯৭৫ ইং হারাতে পারেনি তোমারে
তুমি জাগি আছো নব উদ্যেমে নব প্রাণে চেতনার গভীরে।

যতদিন থাকিবে লাল সবুজের পতাকা বঙ্গ বুকেতে
তুমি জাগি উঠবেই জনতার প্রাণে প্রতিটি প্রভাতে।
এক শতকে হইবে না শেষ-” মুজিব বর্ষ্ ”।
বার বার আসিবেই ফিরে মহা নায়কের দৃশ্য্।
------------------------------------------৩০-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রেম আজ নির্লজ্জ ভূষণে

----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজিকায় নির্লজ্জ প্রেম দেখি টিনেজের অঙ্গনে,
যার ভাষা,নগ্নতে এসে চলিছে যে আগে
ঝরিয়ে ধরে! ছুটিছে যে দুর্বার বেগে
বন্ধু সেজে এ কোন খেলায় দু’জনে?
দেখিলে হৃদয় মোর জ্বলি উঠে রাগে
পবিত্রতা নেই,আছে শুধু কামনা শয়নে
দু’জনে মিটিয়ে যায় গুপ্ত ক্ষুধা সোহাগে
পথে- ঘাটে জুটি হয় শয়তানের ভূষণে!
কি এক মনোরঞ্জনে রাঙে বাসরের আদলে!
বয় ফ্রেন্ড! র্গাল ফ্রেন্ড! কতো কি প্রকাশে
প্রেম আজ নির্লজ্জ ভূষণে ইন্টারনেট মোবাইলে!
দেখেও চুপ সবে ,নাই কেহ সাহসে-
প্রেমের তরী ছুটিছে ওই নগ্নতার উত্তালে
চৌদিকে মরিছে কতো নির্লজ্জ ভালবেসে ।
---------------------------------------৩০-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, January 29, 2020

ওই ছেলেটি ছিল

--------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওই ছেলেটি ছিল মায়ের অমূল্য্ রতন!
সে এখন আঁধার ভুবনে করছে ভ্র্রমণ

চোখ খুলে দেখেনি কেউ  অবহেলা করি।
নেশার বন্দরে সে ভাসায়ে মাদকের তরী।
ওহে কতই না স্বপ্ন ছিল তারে ঘেরি!
মাদক নেশা তারে করেছে ধ্বংস এখন

বন্ধু, বন্ধুর প্রেমে মরণ নেশা ধরি,
ওই ছেলেটি এখন মরি মরি!!
তারুণ্য্ হারায়ে মৃত্যুকে করেছে আহবান।
সে এখন জাতির ঘৃণিত সন্তান ।

ওহে ফিরে এসো আলোর ভুবনে মুক্ত মনে
নহে মাদক আর, ওহে ভাই করি এই মিনতি,
তুমি জাতির ওহে, তুমি নিজের ওহে প্রাণ-
তোমাকে তো দিতেই হবে মায়ের প্রতিদান ।

তবে কেন ধ্বংস হও মাদক গ্রহণে ?
ওহে ফিরে এসো তুমি আনন্দ সদনে ।
ওই ছেলেটি ছিল মায়ের অমূল্য্ রতন!
সে এখন আঁধার ভুবনে করছে ভ্র্রমণ
---------------------------------------৩০-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।