Thursday, July 2, 2020

দূর্ভোগ আছে তোমার কপালে-
--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*******************************
কে তুমি হও! খেলছো এতো নিষ্ঠুর খেলা
মৃত্যেুর খেলা, রক্ত রক্ষণের খেলা
আপাদমস্তক কেড়ে নেও তামাম পৃথিবীর প্রাণ-যমদুতের মতো
স্বপ্নীল বাড়ীগুলো আচমকা তছনছ করো দিবা নিশি
নির্বিচারে ঢুকে হত্যা করো  জল্লাদের মতো ফাঁসির মঞ্চে
যেখানে শিশু- কৈশোর -যুবক -বৃদ্ধ বনিতা মৃত্যেু পথযাত্রী-
এ কেমন ‍বিচার তোমার?
তুমি কারো আর্জি শোন না, তুমি কারো ক্ষমা করো না-
তোমাকে তো কখনো দেখিনি আগে এ বিশ্ব জমিনে
এতো নির্দয় মূর্তিতে, এতো বিদ্রোহে-
মানব সভ্যতার মাঝে-
যে পৃথিবী মুখর ছিলো, যে পৃথিবী সাম্যের গান বাজাতো
আজ সেখানে স্তব্দতা, আজ সেখানে নিরবতা
তোমাকে তো আগে কখনো দেখেনি ত্রিসীমানায়?
কে তুমি হও? ও  তুমি করো না?

করোনা তুমি অদৃশ্যে যুদ্ধে নেমেছো এই মানব সভ্যতায়
জেনে রেখো, এ যুদ্ধে অবশেষে তুমি সর্বস্ব হারাবে
কেননা আগামী প্রভাতেই সোনালী সূর্য্ উদয় হবে ।
মনে রেখো ,দূর্ভোগ আছে তোমার কপালে-
-----------------------------------২৫-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমি আমার পথেই যাবো


---------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************
তুমি আর কতোটুকু জানো?
আমি তো আমার ব্যাপারেই জানিনা!!

বড় অদ্ভুদ তুমি! আমাকে নিয়েই তোমার যত চর্চা
আর কতো পথ গেলে তুমি থামবে?
কতোটুক হলে মনে হবে এ পথ হয়েছে শেষ
আপাতত তোমাকে বলতে দিলাম, বলে যাও

ওইটুকু পরচর্চা নিয়ে তুমি বড় হও-
আর আমি আমার পথেই যাবো দিগন্ত বিজয়ে
পরচর্চা করতে করতে হও তুমি অন্তসারশূন্য
আগুন ও ছাই পাবে, পেয়ে যাবে ধ্রুপদী বেদনার আকাশ

তুমি আর কতোটুকু জানো?
আর আমি আমার পথেই যাবো দিগন্ত বিজয়ে—
---------------------------------২৫-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অহেতুক ভয়ে কম্পিত মানুষ!


------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************

হে জ্বর ,ঠান্ডা কাশি, গলাব্যাথা- তুমি একাবার সেই কথা কও
তুমি কও দুর্বার বিজয়ের কথা,তুমি কও উদিত সূর্যের কথা,
সুশোভন আরোগ্যের কথা বলো,- অভয়ে থাকুক মানুষ!

এ লক্ষণ হলেই তুমি করোনা নও সেই কথা কও-
অহেতুক ভয়ে কম্পিত মানুষ!
অশুভ ভেবে কথার চালাচালি কানাকানি ফিস ফিস মানুষে মানুষে
লক্ষণ দেখলেই বলাবলি শুরু,না্ক ছিটকানি শুরু, প্রচন্ড ঘৃণা শুরু-
এ কেমন আচরণ আজ পৃথিবীর বুকে ?

নীলাভ বিষে বিষে মৃত্যেুর উপত্ক্যায় সমাজের প্রতিটি বন্ধন-
মানুষ ভুলেগেছে মানুষের জন্যে
ঘৃণায় ঘৃণায় দুরত্ব এসেগেছে প্রিয় প্রিয়ার মাঝে, আজ সেই প্রেম নেই-
এক অন্ধকার কারাগারে আবদ্ধ সামাজিক প্রবাহ-

এখনো কিভাবে এতো মানুষ বেঁচে আছে, তুমি বলো না –
তুমি বলো,জ্বর ,ঠান্ডা কাশি, গলাব্যাথা হলেই তুমি করোনা না
তুমি বলে দাও- অভয়ে থাকুক মানুষ-

সময় পাবে না বেশী চতুর্দিক বড়ো টলোমলো
হে জ্বর ,ঠান্ডা কাশি, গলাব্যাথা সম্মুখে এসে সেই কথা বলো
তুমি সাধারণ, অতি সাধারণ-

মানুষের ভেতরে থেকে মানুষকে ঘৃণা করে কতোটুকু
প্রশান্তি পেয়েছো?
এ লক্ষণ হলেই তুমি করোনা নও সেই কথা কও-
অহেতুক ভয়ে কম্পিত মানুষ!
--------------------------------২৫-০৬-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর


মানুষে অমানুষের চিহ্ন


-----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************

আজো আমি মানুষে অমানুষের চিহ্ন দেখি,
আজো আমি বুকে বুকে অমানবিক গর্জ্ন শুনি
আজো আমি সুবিধা বঞ্চিত গোষ্ঠির আর্তচিৎকার শুনি ,করুণ দৃশ্য দেখি

হে ক্ষমতা,
তুমি কি ভুলেগেছো সেই যুদ্ধে পাওয়া সনদের কথা, সেই রক্তের দাগ ?
ওইখানে ছিলো না কোন বৈষম্য, ছিলো না কোন অপবিত্র কালিমা

আজ দেখি অলি গলি চোর ডাকাতের আড্ডা
হাতে হাত মিলে লাগামহীন ছুটেছে ঘুষখোর , চাঁদাবাজ, টেন্ডারবাজ মাদক সম্রাট
প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমলা, কামলা, উঁচু চেয়ার নীচু চেয়ার, ছাতি পাতি
কানা বধির ল্যাংড়া খোড়া শিক্ষিত অশিক্ষিত—

লাল-সবুজে লেগে আছে দুর্নীতির লগো-
অথচ
ত্রিশ লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, দু’লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে
লাল-সবুজ বুকে নিয়ে প্রতীজ্ঞা  করেছিলাম
আজ তার ছিটে ফোটাও দেখিনা-
চাল চোর ,গম চোর- প্রতিনিধি ,জনপ্রতিধি আমলা কামলা অলি গলি
হায় আফসোস!

আজো আমি মানুষে অমানুষের চিহ্ন দেখি,
আজো আমি বুকে বুকে অমানবিক গর্জ্ন শুনি
আমার অধিকার রক্তে পাওয়া লাল-সবুজের চির অঙ্গিকার-
আজ যেন চোর ডাকাতের আড্ডায় কলঙ্কিত স্বাধীন পতাকা।
------------------------------২৫-০৬-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া, গাজীপুর।


তোমার বাবা কাঠগড়ায় দাঁড়াবে


--------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*************************
বাবাকে শ্রদ্ধা করো, নিবিড় শ্রদ্ধা করো হে পুত্র
অফুরান ভালবাসো, এতে দোষের কিছু নেই
নিতান্তই নৈতিক দায়িত্ববোধের সীমানা হতে তুমি-
শ্রদ্ধা কিংবা ভালবাসার স্পর্শে বুকে নেও -এটাই কাম্য

কিন্ত তুমি কি পেরেছো উদ্ধার করতে পাপের অগ্নি চুল্লি থেকে
যে বাবা পরিবারের জন্য নিশ্চিত পতনের দিকে-
এতো আলিশান , বাড়ী গাড়ী অর্থ্ বৈভব,- এতো দাপট! এতো ক্ষমতা
এতো দানবীর!
মাথায় সমাজপতির মুকুট- আরো কতো শিরোনাম !!

যে বাবা সমাজের ভিতরে অর্থ্ দম্ভে প্রবাহিত হয় দুর্বিনীত নদীর মতো
অহংকারে গর্জে উঠে দানবীয় হুঙ্কারে
কখনো্ কি জানতে চেয়েছো- এ অর্থের উৎস কি ?
যে টাকা বেতন পায়, তা দিয়ে কি এতো কিছু হয়?
না মোটেও হয় না! তা তুমিও জানো-

তোমার সুসময়ে বাবা যে বড়ো বেশী অসহায়, বড়ো বেশী অপরাধী
মুক্তি দেও তাকে-
তোমার বাবা যে আমার অধিকার হরণ করে আজ এখানে-
আর তুমি দম্ভ অহংকারে-

আজ হয়তো তোমাদের সুময়, সেদিন তো দুরে নয়
তোমার বাবা কাঠগড়ায় দাঁড়াবে-
--------------------------------২৫-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


জিপি এ -৫ প্লাবনে



----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************
জিপি এ -৫ শুধু জিপি এ -৫ চাই, পাবে? হে পুত্র! হে কন্যা!
তোমাদের কাছে চাই শুধু তোমাদের কাছে চাই
পাবে না?
এ জীবনে তোমাদের কাছে চাই- জিপি এ -৫ চাই

তুমি জানো বা না জানো জিপি এ-৫ এনে দিও
আমি অফুরান উল্লাসে নেচে উঠবো অবিরাম
আমি বুক উচিয়ে বলবো আমার ছেলে জিপি এ-৫, আমার মেয়ে জিপি এ-৫
প্রাণ খুলে জিপিএ-৫ চেয়েছি এনে দিও, এনে দিও-


কি এক অসুস্থ প্রতিযোগীতায় নেমেছে আমাদের অভিভাবকেরা
সন্তানেরা নষ্ট কষ্টে ,পথ ভ্রষ্টে দিশেহারা- অপূর্ণ্তায়
কি শুরু হলো? চৌদিকে দেখি ঘরে ঘরে মাতাল জোয়ার এলো
সবাই প্লাাবিত হচ্ছে জিপি এ -৫ প্লাবনে-

আলোকিত শিক্ষা আজ নির্বাসনে
এক অসুস্থ প্রতিযোগীতার অগ্নি বানে-
কে দায়ী? শিক্ষা ব্যবস্থা নাকি আমাদের  মন মানসিকতা?

হে পিতা, হে মাতা-
আমি চাই তোমরা ব্যাকুল হও শর্তহীন
যেথায় আছে সন্তানের প্রকৃত শিক্ষার জ্ঞান।
---------------------------২৫-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




রেমিট্যান্স যোদ্ধা


-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
************************************
একটু ভেবে দেখো, একটু সম্মান করো ।

এভাবে আর কতো বির্সজন দিলে তুমি লাল গালিছা  সংবর্ধনা দিবে
কিংবা ভি আই পি মর্যাদা দিবে?
অতোটুকু না দাও,অন্তত অপমান করো না, গলা টিপে ধরো না
জাতির দুঃসময়ে তুমি কিছু করো
একটা কিছু করো-

দেশে বিদেশে রেমিট্যান্স যোদ্ধাদের নিদারুল অকাল-
ওইখানে নেই কোন পরিবার পরিজন, এইখানে নেই কোন সম্মান
আছে কিছু তিরস্কার!
খেলছে সবাই বেসুর-বেতাল

এতো কঠিন, এতো বিরহের মর্মান্তিক প্রবাস জীবনের খেলা
তার কতোটুকু অনুধাবন করতে পেরেছো
না কি শুধু মিথ্যে মিথ্যে রেমিট্যান্স যোদ্ধা শিরোনামের তামাশা!
এতো অবহেলা কেন? সত্যি এবার জেগে ওঠো
কিছু একটা করো-

রেমিট্যান্স যোদ্ধারা এদেশের প্রাণ, জাতির গৌরব!
যাদের রক্তে রক্তে ফুটে আছে অর্থনৈতিক সৌরভ।
-----------------২৫-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অশ্লীল ওয়েব সিরিজের নগ্নতা


------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*****************************

অশ্লীল সভ্যতার দ্বার তুমিই খুলেছো
সভ্যতার সীমান্ত বন্ধ তুমিই করেছো
চেয়েছিলাম সভ্য পৃথিবীর অনাবিল প্রেম,শোভন বন্ধন

যুগল চোখে দেখি অশ্লীল ওয়েব সিরিজের নগ্ন খেলা,নির্লজ্জ কিছু মুখ
যারা শুধু দিয়েছে তরুণ তরুণীকে নিষিদ্ধ পল্লী,
ধর্ষণের উত্তেজনা, খুন রাহাজানি মাদকের প্রেরণা
পতনের দিকে আমাদের মননশীলতা,মানব সভ্যতা-
আমি শুধু দেখি অনল আর অনল! জাতি ধ্বংসের অনল!

এখনই সময় রুখে দাও বদ্ধ করে দাও এইসব অশ্লীল ওয়েব সিরিজের নগ্নতা
এইসব অসামাচজিক উম্মাদনা-

তুমি এসেছিলে সভ্য হয়ে, অসভ্যও হয়েছো যেচে
অশ্লীল সভ্যায় স্থির হয়েগেছে বিনোদন পর্দা
তুমি দিয়েছিলে কথা, আপন হাতে গড়বে পৃথিবীর সভ্যতা
এই স্বপ্ন বুকে নিয়েই বাঁচি-

অশ্লীল ওয়েব সিরিজ সব কিছু উথাল পাথাল ছুঁয়ে যায়
শুধু ছোঁয় না অনুপম সভ্যতাকে-
নগ্ন তোলপাড় অসভ্যতাকে নিদারুন খেলাচ্ছে
আগামী স্বপ্নের তরুণ তরূণীকে-
---------------------২৬-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ক্ষুধার্ত্ পেট তো লকডাউন বুঝে না


---------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************
পেটে পেটে ক্ষুধার যন্ত্রণা হেনেছে আঘাত-
গৃহবন্ধী থেকে থেকে শুধু ফাঁকা করেছি সঞ্চিত টাকাই
ক্ষীণ হয়ে আসছে  চৌদিকের দেয়াল-

ছায়া পাইনি প্রখর তপ্ত দুপুরে
এক যমের বালিশে মাথা রেখে বিনিদ্র কেটেছে কত বেলা
এই কারারুদ্ধ আর কতোকাল আর কতোটা প্রহর
মুক্তি চাই- পেটে তো ভাত চাই, বাঁচতে চাই-
কিন্তু পকেট যে শুন্যতায়!

ক্ষুধার্ত্ পেট তো লকডাউন বুঝে না, পেট তো চায় সামান্য খাদ্য ভাই
এভাবে কতো দিন, আর কতো দিন- আর কতোটা দিন?
প্রনোধনা, উপহার, অনুদান শিরোনামে পেট তো চলে না-
পকেট তো ভরে না-শরীর তো চলে না-

কতো আর এই করোনার পায়ে করবে প্রাণাম ?
আল্লাহ’র কাছে মানুষ কি তবে প্রতারণাময় ?
নিশ্চয় না ! আপন ভুল চেপে ধরেছে বুকের বুননে
শোধরে ফেলো, শোধরে ফেলো,

পেটে পেটে ক্ষুধার যন্ত্রণা হেনেছে আঘাত-
ক্ষুধার্ত্ পেট তো লকডাউন বুঝে না-
অর্থ্ কষ্টে করোনা ভয় জাগে না প্রাণে প্রাণে-
তুমি তো বুঝ না, আমি তো বুঝি-
আমি  তো হতদরিদ্র, নিন্ম মধ্যবিত্ত, মধ্যবিত্ত কিংবা খেটে খাওয়া দিন মজুর
না গেলে পকেট খালি- বেতন নাই- পেটে ভাত নাই-
-------------------২৬-০৬২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্



তোমার দরবারে করি ফরিয়াদ


----------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************
হে আল্লাহ, আমাকে পারিনি যোগ্য করতে, আমার আমিকে
তোমার রহমত পেয়ে পেয়ে কুড়িয়াছি সুখ.
ক্ষমার স্পর্শে স্পর্শে খোঁজে নিয়েছো আমাকে
তোমার তুমিকে আমি চিনতে পারি নাই।

যেভাবে  অনুগত গোলাম নত শির খোঁজে প্রভূকে
আমি হয়তো পারিনি,
তবুও খুলেছো দ্বার নেয়ামতে ভরপুর-
বিনিদ্র থেকেছো আরশের পানে গোলামের অভিপ্রায়
কান পেতে শুনেছো ডাক, করেছো ক্ষমা অতিশয়-


ক্ষমা করো, ক্ষমা করো হে বিশ্ব পিতা-
করোনার নিষ্ঠুর ছোবলে শিথিল হয়ে গেছে স্পন্দিত প্রাণ
একক সত্তার দরবারে পেতেছি অসহায় হাত

আমি পাপী গোলাম তোমার দরবারে করি ফরিয়াদ
তোমার তীব্রতম দয়ায়  কবুল করো মোর মোনাজাত।
-------------------------২৬-০৬-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর


তারুণ্যের বুকে ব্যাপক বিরহ ভূমি


------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***************************
হাত বাড়ালেই নাগালে পেয়ে যাও পৃথিবী
তবু কেন জ্ঞানের পরিধি শুন্যতায় ভরা!
আলো খোঁজে পাই না কখনো তারুণ্যের আকাশে
তথ্য প্রযুাক্তির তরঙ্গ বাজে রাতের  নিঝুম বসূধা-

চোখ খুললেই দেখি  ইন্টারনেটে অসংখ্য তরুণ তরুণী
বেতাল বেসুর বাজাচ্ছে মগজের ঘন্টা
অন্ধ নাবিকের মতো চালাচ্ছে তরী কূলহীন ঠিকানা
অবশেষে অথৈ জলে জীবনের ফুল।

পেয়ে যাও যদি প্রযুক্তির ছোঁয়া হাতের মুঠোয়
দিও উড়ায়ে আলোক পাল উথাল নদীর বুকে-
গভীর নিশি পথ চিনে চিনে ফিরে এসো তুমি ঘরে
প্রযুাক্তির ছোয়ায় থাকবে না কেউ- পথ আর অচেনা ।

হাত  বাড়ালেই মুঠো ভরে যায় ডিজিটাল প্রেমে
অথচ তারুণ্যের বুকে ব্যাপক বিরহ ভূমি!
নোঙ্গর হতে চাই- তারুণ্য যায় পথ ভুলে
খুলে দাও জ্ঞানে দ্বার ,হারাবে না পথ তুমি ।
--------------------২৬-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া, গাজীপুর।




কি দাপট ভাইরে আহা


--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
****************************
এই হয়েছে ওই হয়েছে! শুনেছি লোকে বলে,
ওমুকে নাাকি বেজায় ধনী ক্ষমতা নিয়ে চলে
খোঁজ নিয়ে দেখেছি  মাঠে, পিয়ন নাকি ছেলে
বড় কর্তার ডান হাত হয়ে অপকর্মের দলে-

কি দাপট ভাইরে আহা! প্রাইভেট কারে চড়ে
ঘুষের টাকা না পেলে গলা টিপে ধরে
অসৎ হলে আর মানুষ হয়ে থাকলো কি- হে বল?
সত্য মোহে আজকে সবাই গর্জে ওঠি চল।

তুমি এসো, সবাই এসো, দুর্নীতি সব রুধে-
অসৎ বুকে শূল চড়াবো  হাত পা তোর বেঁধে।
ঘুষখোর তুই বল না দেখি, এই রেখেছি বাজি-
যে জন তোরে সব দিয়েছে, বন্ধ কর না আজি!

অর্থ্ দম্ভ বাড়ী গাজী কয় দিন তোর থাকে?
ডানে বায়ে ছুটে বেড়াস ঘুষের টাকার দিকে।
সৎ যেখানে ছিল আগে  ওইখানেতেই আছে
নেইতো শুধু তুইরে ভাই, ছুটিস অসৎ পাছে!

কি দাপট ভাইরে আহা! প্রাইভেট কারে চড়ে
ঘুষের টাকা না পেলে গলা টিপে ধরে----

----------------------------------২৭-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্


বাবার মুখ থেকে শোনা


---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***************************
 বাবার মুখ থেকে শোনা
অনেক কালজয়ী উপদেশ আজো আলোকবর্তিকা হয়ে জাগে-
যখনই বিচ্যুত হই তখনই সম্মুখে এসে দাঁড়ায় প্রহরীর মতো
আঁধারে পথ চিনে দেয়, মু্ক্তির পথ চিনে দেয়
আমি ফিরে আসি, আমি ফিরে আসি বাবার দেখানো পথে

চির সত্যের বাণী আজো কানে বাজে, আজো কানে বাজে
 দোলা দেয়, প্রচন্ড দোলা দেয় প্রাণে
মৌলিক আর সৎ হলে মানুষ অধিক হারায়,
তবু তুই সত্য ও ন্যায়ের পথে থাকবি অবিচল

মনে রাখিস ,
পার্থিব লোভ লালসা হিংসে তোর অনিষ্টের পক্ষে দাঁড়ায়
অসৎ অর্থ্ বৈভব নহে তোর মনুষ্যত্ত্বের পরিচয়!
তুই কতোটা সৎ , তুই কতোটা মানবিক হৃদয়ের
এটাই তোর আসল পরিচয়-

বাবার প্রতিটি উপদেশ জীবন যুদ্ধে ছড়ায় ধ্রুপদী ঘ্রাণ!
বট বৃক্ষের মতো চির সংগ্রামী সৎ বাবার মুখ থেকে—
যে নৈতিক মূল্যবোধ শিখেছি আমি
আজো আমায় শক্তি যোগায়, আজো আমায় পথ দেখায়—

বাবার মুখ থেকে শোনা
অনেক কালজয়ী উপদেশ আজো আলোকবর্তিকা হয়ে জাগে-
যখনই বিচ্যুত হই তখনই সম্মুখে এসে দাঁড়ায় প্রহরীর মতো
-------------------------২৮-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর



ওরে প্রাইভেট জব



-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************
ওরে প্রাইভেট জব, জানি তুই এখন করোনা  আতংকে
দেখছিস ঘন কুঁয়াশা
যেখানে ফাঁসির মঞ্চে ঝুলে আছে আগামীর সব
স্বপ্নীল আশা ভরসা,
একটি একটি করে বুঁনা জীবনের সব স্বপ্ন
চির যাতনা চির বেদনা,
এতো দিন যে দূর্গে কঠোর সাধনা করেছিস
সেতো আজ কাঁদে না!
যেখানে তোর সেনাপতি  নিঃশঙ্কে করিছে হেলা
সেখানে তুই মৃত প্রাণ!
তোর পরিশ্রম অতুল্য অর্জ্ন আজ যেন শুধু স্মৃতি
এই নির্দ্য় ভুবন
ওরে প্রাইভেট জব, আচমকা তুই  একি শুনালি
বিচ্ছেদের করুণ  ভাষা
এ গান যে বড় নিষ্ঠুর, বড় বেদনাময় সুরে সুরে
ভাঙ্গিছে তোর আশা
চৌদিকে দিকে দেখি নিরন্তর ছাঁটাই ছাঁটাই খেলা
অশান্ত বেগে
কি তোর অপরাধ নিশিশেষে জানা হলো না আজো
প্রভাত জেগে
আজ যেন প্রাইভেট জব প্রতি প্রাতে খুলিছে স্বপ্নের
সমাপ্তি অধ্যায়-
চৌদিকে বেজে উঠিছে ছাঁটাই ছাঁটাই শব্দের বজ্র ধ্বনি
প্রাইভেট জব পাড়ায় পাড়ায়
সকাল- সন্ধ্যায়

তবে কি প্রাইভেট জব জীবনের অভিশপ্ত অগ্নি শ্মশান?
--------------------------------৩০-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।