Monday, August 3, 2020

প্রেমের কারখানায়

--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মুক্ত পাখির মতো অনায়াসে উড়বে ভেবেছিলে

প্রেমিকের হাত ধরে

ভেবেছিলে স্বপ্নের বাসর সজাবে প্রেমিকার চুম্বনে

ভেবেছিলে সব প্রতিবন্ধকতা ধূলিসাৎ করে তুলোর মতো উড়ে দিবে

উড়ে যাবে আপন মনে দিগ থেকে দিগন্তে,সবকিছু ছাড়িয়ে!

ভেবেছিলে বিরহের স্পর্শ্ ছোঁবে না কখনো

আজ এমন বিরহ তুমি জাগালে

সারা বিশ্বকে কাঁদিয়ে

সাড়া শরীরে ক্ষত বিক্ষতের দাগ,গলায় ফাঁসির দড়ি!

ভেবেছিলে পরকালে মিলন হবে দু’জনার স্বর্গ্ মঞ্চে

মিথ্যে, সব মিথ্যে-

আজীবন নরকে পুড়ালে দু’জনার আত্ত্বাকে

প্রেমের কারখানায় কেবলই বিরহের আগুন! কেবলই আগুন

তার মানে এই নয়, আত্নহত্যা করতে হবে—

এইটুকু জেনে রাখা ভালো।

--------------০৩-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


সে কি তোমাকে চিনে?

-------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যে প্রেমিকের বাড়ীতে বিষ হাতে বসে আছো তুমি!

সে কি তোমাকে চিনে?

যে স্বপ্নের পালঙ্গে শুয়ে স্বামী ভাবো যারে

সে কি তোমাকে চিনে?

যে স্পর্শের টানে শরীরের সব তিল, সর্বস্ব খোয়ালে

সে কি তোমাকে চিনে?

যে আবেগে ডাকে, প্রেমিকের বাড়ী স্বামীর দাবী নিয়ে

বসে থাকা

ও কি তোমাকে চেনে?

এ  বিষ যে প্রেমিককে আহত করে না, ব্যাথিত করেনা-

কেননা, সে তো আগেই …

এখন তোমার দাবী শূন্য!

বিষাক্ত বিষে মৃত্যুটুকু ছাড়া আর কি আছে বাকী?

প্রকৃত প্রেমের রক্ত প্রবাহ আর যাই হউক

বেঈমানী করে না—

যে প্রেমিকের বাড়ীতে বিষ হাতে বসে আছো তুমি!

সে কি তোমাকে চিনে?

--------------------------০৩-০৮-২০২০ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কে তোমাকে রাঙালো ?

---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তোমার আঁচল ছায়ায় বসে বহুদিন কাটিয়েছি

কোনদিন স্মরণও করেনি তোমাকে,কে

তোমাকে রাঙালো লাল-সবুজ রঙে- এই বঙ্গ বুকে?

এমন একটা বিজয় নিশানা কে দিলো আমাকে!

কার কাছে এসব কৃতজ্ঞতা

সমীপেষু করা যায়?

ভেবেছি খোঁজে নিবো তারে আঠার কোটি বাঙ্গালীর মাঝে ,যেখানে

সমস্তক্ষণ ছায়া হয়ে থাকবে

আজ এখানে ছায়ার জন্য কৃতজ্ঞতা নেই

যে রক্তিম আলো অন্ধকার ভেদ করে উদিত হয় সবুজ সমারোহে

আজ শুধুই তাকেই দেখি, স্রষ্টাকে দেখিনা !

মুহূর্তে নেপথ্য থেকে ছুটে আসে বুলেট কামানের হিংস্রতা

কেড়ে নেয় পিতার প্রাণ!

এক কলংকের কালিমা লেপন হলো যুদ্ধজয়ী বাঙ্গালীর রক্তে রক্তে

যে লাল-সবুজের ছায়ায় কেটেছে এ জীবন-

তার স্রষ্টাকে ভুলেগেছি-

কি অসভ্য চেতনা নিয়ে বেঁচে আছি আমরা ঘূর্ণি দুনিয়ায়

অন্তরে অশুভ শব্দ!

একাত্তরের মতো বঙ্গ-বন্ধু বলে ডাকো

অথচ রক্ত কেড়ে নাও শেষ প্রহরের আগে।

এমন একটা বিজয় নিশানা কে দিলো আমাকে!

কে তোমাকে রাঙালো লাল-সবুজ রঙে- এই বঙ্গ বুকে?

-------------------------০৩-০৮-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুল

-


আমি ভুল বুঝতে পারি

-----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কবি ও কবিতার মর্ম্ মখোমুখি দাঁড়ালে

আমি ভুল বুঝতে পারি

আমার ক্ষামা চাইতে ইচ্ছে হয়

আজ মানবতার বুকে হিংস্র জন্তুর হানায়,মানুষেরা রক্ত চোষা

কবিতার চরণে কিংবা বক্তৃতার মঞ্চে গর্জে উঠে মানবতা,

সভা সেমিনারে পত্র পত্রিকায় জার্নালে কিংবা পুস্তুকে অসংখ্য  পন্থি

আমি ভুল বুঝতে পারি-

আমরা তমস্বান হয়ে ছুটে গেছি লোক দেখানো তপস্যায়

কতবার মনে করেছি শুধু কবিতা শুধু বক্তৃতা সভা সেমিনার

তার হিসেব নেই-

মানবতার পাশে এসে থমকে দাঁড়িয়েছে ব্যক্তি স্বার্থ্ লোভ লালসা

মানুষের প্রাণের ভিতরে অপরাহ্নের মতন উদসীনতা

প্রেমের মাঝেও স্রোতহীন প্রখরতা

হৃদয় থেকে উড়ে গেছে মানবতার সৌন্দর্য্য

আমি ভুল বুঝতে পারি

আমার ক্ষমা চাইতে ইচ্ছে হয়!

কবি ও কবিতার মর্ম্ মখোমুখি দাঁড়ালে, সেই মুহূর্তের

যাবতীয় চিন্ত চেতনা পার্থিব ম্যাজিকের

মতো বদলে যায় মানুষের মানবতা।

বেদনার টিপ

মুছে গিয়েছিল মানবতায়, এখন মুছেনা-

আমরা হিংস্র প্রাণীর মতো নির্দ্য়,গোখরা সাপের মতো বিষাক্ত

আমি ভুল বুঝতে পারি

আমার ক্ষমা চাইতে ইচ্ছে হয়।

-----------------------------০৩-০৮-২০২০ইং ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


সব দৃশ্যই এখন যন্ত্রনার অনল

-----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সুখের দিনগুলোতে দাঁড়িয়ে মনে হয়েছিল

আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি

এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়

কেভিড-১৯ মহামারির মধ্যে বুক টনটন করে উঠে

কেউ কারো নয় এই উপত্যকায় একটি দুঃখের দিন

চিরচেনা মানুষের বন্ধনকে ধূসর হতে ডাকে

দিগন্ত থেকে দিগন্তে বিচ্ছেদের টুকরো ছড়ানো মানুষ থেকে মানুষে

ভেসে যায় অনৈতিক হাওয়া

প্রাণ বুঝে না প্রেমের কিংবা সাম্যের কস্তরী ঘ্রাণ

চৌদিকে অমানবিক রক্তাক্ত রুমাল উড়ে গিয়ে পড়ে

ক্ষত বিক্ষত বুকে

নিঃশব্দে কেঁদে যায় অগণিত মানুষের প্রাণ, কেউ শুনে না

এই যে মুহূর্ত্, এই যে বেঁচে থাকা- এর কোন অর্থ্ নেই

গঙ্গার জলে ভেসে যায় মানুষের মনুষ্যত্ত্ব

সব দৃশ্যই এখন যন্ত্রনার অনল!

আমি জয়ী নই! মানুষও জয়ী নয়! পরাজিত মানবতা!

পরাজিত মানুষের সভ্যতা ।

সুখের দিনে পৃথিবীকে পদতলে রেখে, মানুষের নাভিমূল

থেকে উঠে আসে মনুষ্যত্ত্বের পরাজয়

মানবতাই মানুষের পরিচয়, অশ্রুমোচনের শ্রেষ্ঠ মুহূর্ত ।

----------------------০৩-০৮-২০২০ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


যদি অনুভব করো

-----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কিছু শিক্ষা নিতে হবে ভুল থেকে হে কবি;

যদিও ভুলের মধ্যে লুকিয়ে আছে বিজয়ের উপমা

চির প্রশয়-তুষ্টি চায় আজ অফুরান অন্তর দেবী

মানুষেরই ভুল আছে,মানুষেরই আছে ক্ষমা।

 

যদিও অন্তরে জাগে অগণিত লোভ লালসার স্তবক

তবু মানুষেই পারে এসব ছাড়তে দৃঢ়তার পাাল তুলে

ওহে, মানুষতো আসেনি অনিষ্ট হতে এই ঘূর্ণিপাক!

সাজাতে এসেছে শুধু কালিমাহীন উপমার ফুলে।

 

মানুষের অনেক সম্মান,তবু কলংকিত মানুষের দীল

সমান্য এই সত্যটুকু জানাতে এসেছি জগতের মানুষকে

কিছু শিক্ষা নিতে হবে ভুল থেকে এই বিশ্ব নিখিল

তোমার কিছু ভুল অন্যের বুকে চির জ্বলন্ত থাকে

 

তাই তো কবিতার চরনে এঁকেছি বেদনার পটভূমি

যদি অনুভব করো আজ থেকে শুরু করো তুমি ।

কিছু শিক্ষা নিতে হবে ভুল থেকে হে কবি;

যদিও ভুলের মধ্যে লুকিয়ে আছে বিজয়ের উপমা

----------------------০৩-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 


Sunday, August 2, 2020

নতুন চাঁদ উঠেছিল সেদিন

------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রকৃতির নৈঃস্বর্গে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম

পৃথিবীতে নতুন চাঁদ উঠেছিল সেদিন,

এক অজানা জ্যেৎসনার বিভায় আমি ডুবে ছিলাম

আমি পেয়েছিলাম হৃদয়ে দুরন্ত স্পর্শ্

গহিন জলে অনুভব করছিলাম অনুপম প্রেমের কোমল উচ্ছাস

শুনেছিলাম এক শিহরতি গান তোমার সুরলা কণ্ঠে

প্রেমের শাখা প্রশাখাগুলো এই ধুলোমাটির পৃথিবী মিশে গেছে

বিনিসূঁতার মালার মতো

এই অবুঝ হৃদয়ের আঙ্গিনায়

যেন তুমি এসেছিলে দৈব উল্লাসে

নতুন চাঁদের নিচে সেই এক নতুন রাত্রি

সেই শূন্যতাকে পূর্ণ্ করার প্রতিযোগিতায়,গোপন বার্তায়

হৃদয়ে থেকে হৃদয়ে ছড়িয়ে দিয়েছিলে বিদ্যুৎ

জ্বলে দিয়েছিলে প্রেমের বিভা!!

তোমাকে পাবার প্রতীক্ষায় জেগে আছি

ঘুমিয়ে দিও প্রেমের স্পর্শে।

স্বপ্ন ভেঙ্গে ‍দিয়ো না, করো না নির্বাসিত!

প্রকৃতির নৈঃস্বর্গে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম

পৃথিবীতে নতুন চাঁদ উঠেছিল সেদিন,

----------------------০২-০৮-২০২০ ইং ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


একটু ভালাবসা চেয়েছিলাম


------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

একটু ভালাবসা চেয়েছিলাম, একটু কাছে চেয়েছিলাম নৈঃস্বর্গকে ছুঁতে

জীবনে দেখাই হলো না

জীবন ফুরিয়ে যাচ্ছে কষাঘাতের আঘাতে আঘাতে

তবু অনেক দূরে তুমি-

জীবনের কোন এক ফাঁকে তুমি এসেছিলে মনোজ পৃথিবী

হৃদয়ের আবেদন হতে মঞ্জুর করেছিলাম তোমাকে

প্রতিটি স্পন্দনের তরঙ্গে তরঙ্গে

অকস্মাৎ প্রেম জাগিয়ে আজ তুমি অজানা জ্যোৎস্নার উৎসবে

কিন্তু কেন? তার কোন মানে নেই

আজো আমি খুঁজে ফিরি তোমাকে প্রতিটি নিশ্বাসে বিশ্বাসে

হৃদয়ের উজালা

একটু ভালাবসা চেয়েছিলাম, একটু কাছে চেয়েছিলাম নৈঃস্বর্গকে ছুঁতে

জীবনে দেখাই হলো না

তবু ভালবাসি! তোমাকেই ভালবাসি…..

-------------------------০২-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

 

 


শিক্ষার সার কথা

------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

শিক্ষার সার কথা মুক্তি,অথচ শিক্ষিতরা সব

মুক্তির শেষ কথা নয়!

শিক্ষার আলোয় আমি কতবার দেখেছি দূনিণীতির মর্ণিহার

রন্ধে রন্ধে

শিক্ষিতের করাল গ্রাসে আমি ধ্বংস হতে দেখেছি

নিরিহ মানুষের অধিকার

কতো কৌশলে সাজানো শিক্ষিতের ছলচাতুরী

হঠাৎ রঙ বদলাতে জানে

শিক্ষার পোষাক পরা অধিকাংশ শিক্ষিত ব্যাক্তিরা সমাজের অন্ধকার

ক্ষমতার ফুরফুর বাতাসে

অসৎ উপায়ে মেতে থাকে অধিকার হরণের উল্লাসে

আমি সেই কবি মধ্যরাতে কবিতার খাতা খুলে

বিনিদ্র রজনী একাকী ব্যাথিত হই

যখন দেখি শিক্ষিত লোকেরা পাকড়াও করে দুর্বলের অধিকার।

শিক্ষার সার কথা মুক্তি,অথচ শিক্ষিতরা সব

মুক্তির শেষ কথা নয়!

শিক্ষিতের কাঙালীপনা দেখে আমি লজ্জিত হই, আমি অবাক হই

চোর ডাকাতের মতো ছিনে নেয় অফিস আদালতে

কিংবা ক্ষমতার মসনদে

গোখরার বিষাক্ত ছোবলের মতো! তার চেয়ে কম কিংবা

বেশী নয়-

অধিকাংশের শিক্ষার আলো আমি এ জন্মে দেখিনি!

তবুও মুক্তির জন্য শিক্ষার সিংহাসন আমি

পেতে রাখি-

যদি বিবেক কখনো জাগে, সেখানে সে বসবে-

শুধু মুক্তি দেবে, শুধু আলো দেবে---

মিথ্যে নয়,

শিক্ষার সার কথা মুক্তি, অথচ শিক্ষিতরা সব

মুক্তির শেষ কথা নয়!

-------------------------০২-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।