-----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সুখের দিনগুলোতে দাঁড়িয়ে
মনে হয়েছিল
আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি
এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
কেভিড-১৯ মহামারির মধ্যে
বুক টনটন করে উঠে
কেউ কারো নয় এই উপত্যকায়
একটি দুঃখের দিন
চিরচেনা মানুষের বন্ধনকে
ধূসর হতে ডাকে
দিগন্ত থেকে দিগন্তে
বিচ্ছেদের টুকরো ছড়ানো মানুষ থেকে মানুষে
ভেসে যায় অনৈতিক হাওয়া
প্রাণ বুঝে না প্রেমের
কিংবা সাম্যের কস্তরী ঘ্রাণ
চৌদিকে অমানবিক রক্তাক্ত
রুমাল উড়ে গিয়ে পড়ে
ক্ষত বিক্ষত বুকে
নিঃশব্দে কেঁদে যায় অগণিত
মানুষের প্রাণ, কেউ শুনে না
এই যে মুহূর্ত্, এই যে
বেঁচে থাকা- এর কোন অর্থ্ নেই
গঙ্গার জলে ভেসে যায়
মানুষের মনুষ্যত্ত্ব
সব দৃশ্যই এখন যন্ত্রনার
অনল!
আমি জয়ী নই! মানুষও জয়ী
নয়! পরাজিত মানবতা!
পরাজিত মানুষের সভ্যতা ।
সুখের দিনে পৃথিবীকে
পদতলে রেখে, মানুষের নাভিমূল
থেকে উঠে আসে
মনুষ্যত্ত্বের পরাজয়
মানবতাই মানুষের পরিচয়, অশ্রুমোচনের শ্রেষ্ঠ মুহূর্ত ।
----------------------০৩-০৮-২০২০ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।