সোমবার, আগস্ট ০৩, ২০২০

কবিরা অপদস্ত হলে

                          -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

 কবিরা অপদস্ত হলে, ভেঙ্গে গেলে কবিতার তরী

সামাজের উলঙ্গেরা নিত্য উল্লাসে যাবে সবই করি

কবি ও কবিতার উত্তালে শুধু ঈর্ষা করা চলে

তুবও কবিতা রচিত হবে কাব্যের পাতা খুলে।

 

হিংসুকের হিংসে অনেক দূর, কবিদের ধারে-কাছে নেই

তাই তো রক্ত পুঁজে মাখামাখি সুস্থতার দাম নেই

জগতের চৌদিকে অগভীর অস্বচ্ছ মলিন জলরাশি

সেখান থেকে পথ দেখায় কবিরা আমাদের ভালবাসি ।

 

কিছুতে প্রশান্তি তুমি এ-জীবনে কখনো পাবে না।

কবিরা অপদস্ত হলে, ভেঙ্গে গেলে কবিতার ঠিকানা

প্রতিবাদহীন তুমি নিস্পেসিত হবে জুলুমের তরবারি

তাই তো কবিরা জাগিয়ে দেয় সমাজের আয়না

সম্মুখে ধরি-

 

তোমার ধ্বংসের আগে সাইরেন কেউ বাজাবে না,

কবিরা অপদস্ত হলে, ভেঙ্গে গেলে কেউ কথা বলবে না

 

বিশ্বস্ত প্রহরীর মতো জেগে আছে কবিদের প্রতিভা।

---------------------০৩-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...