-----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যদি ভালাবসা দাও, আমি প্রেমের তরঙ্গ উঠাবো;
আমি ওষ্ঠে অঙ্গুরি
ছোঁয়াবো
আমি তোমাতে হারিয়ে যাবো!
এক শিহরণের প্লাবনে ভেসে
যাবো যুগল বন্ধনে
স্বর্গিয় আলোয় খুঁজে নিবো
তোমাকে
আমার শিয়রে-
ফুল শয্যার বাসরে
আলিঙ্গনে আলিঙ্গনে উতাল হওয়া তুফানে
আমি ভেসে যাবো তোমার
তরীতে
তুমি যে আমারই বীরত্বের
দূর্গ্
যদি ভালাবসা দাও, আমি
প্রেমের তরঙ্গ উঠাবো;
আমি ওষ্ঠে অঙ্গুরি
ছোঁয়াবো
আমি তোমাতে হারিয়ে যাবো!
---------------------০২-০৮-২০২০ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।