Tuesday, February 23, 2021

ধাধার চর

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

ধাধার চর ঠাঁই দাঁড়িয়ে আছে শীতলক্ষ্যার কলোতানে

তরঙ্গ জলে গা ভেসে রূপসী বাংলার জয়গানে

স্থল মাঠ ছেড়ে দিয়ে প্রকৃতির আহবানে

সুহাসিনী ডানা মেলে উড়ে যায় নক্ষত্রের পানে-

 

পাক পাখালি ডানা মেলে-কিচির মিচির শব্দ শুনি তার;

দিন রাত প্রতিদিন অজস্র অপার-

রমণীর কিনারা দিয়ে কতো যে নৌকার ক্ষিপ্ত ঢেউ

তবু বুকে আগলে রাখে আম জাম কাঁঠাল লাউ।

 

গরু ছাগল হাঁস মহিষ ছুটিছেতেছে-মুক্ত ছুটিতেছে তারা

ফুলে ফলে, বৃক্ষ ছায়ায় ,তরুলতায় ,প্রভাত সন্ধ্যায়

কৃষাণ -কৃষাণী, যুবক যুবতী- এই বসুন্ধরা!

 

তার হৃদয়ে আছে , সৌরভের বিশাল আকাশ

গৌরবের মহা প্রলয়- আছে ঢের বিপ্লবী ইতিহাস

 

ধাধার চর  এক রূপসী বাংলার চিরচেনা মুখ

প্রকৃতির এক অপরূপা স্বর্গ্ ভূমি-পৃথিবীর সুখ!

তোমার চৌদিকে শান্ত জল রাশি প্রবাহমান।

তুমি প্রাণের স্পন্দন- মাতৃকার আরেক সন্তান!

-----২৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পূর্ণিমার দিকে চোখ

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

এক  প্রাণহীন মরিচিকার পাশে বসে আছি

বাকরুদ্ধ পৃথিবীর কণ্ঠস্বর, প্যারালাইজ হৃদয়ের ভাষা!

তবুও মরিচিকার দিকে চোখ,

 

এক  প্রাণহীন মরিচিকার পাশে বসে আছি

বিলুপ্ত বাগানের ফুল, বিলুপ্ত ফুলের সুবাস

জোনাকি পোকারা জ্বলে না আর দিবসের আড়ালে

পূর্ণিমায় কাঁশবনের শুভ্র সৌরভ  দেখি না আর!

 

এক মিথ্যের জটাজুটে অবরুদ্ধ প্রেমের শব্দগুলো

হৃদয়  থেকে খসে পড়ে অগ্নি ঝরা রক্ত ফোটা!

পুড়ে ছাঁই হয়ে যায়—তবু কেউ নেই

তবু কেউ শুনে না---গহিন হৃদয়ের কান্না!

এক  প্রাণহীন মরিচিকার পাশে বসে আছি একা—

 

পৃথিবীর মরিচিকাগুলো দ্রুতই জেগে উঠছে

সোনালী আবরণে!—শুধু হৃদয় বুঝে না

এ যে ছলনা, শুধুই ছলনা-

অহংকারী প্রাণগুলো ধুলো বালির মতো উদ্ভাস্তু-

উড়ে বেড়ায় দিক থেকে দিগন্তে- পতনের দিকে

 

পূর্ণিমার দিকে চোখ, চেয়ে আছি-

এ শুন্যপ্রাণ খুঁজে বেড়ায় তোমাকে--শুধু তোমাকে

জেগে ওঠো রাত্রির আঁধারে এক ফালি চাঁদ—চকচকে ।

---২৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

Monday, February 22, 2021

স্মৃতির পটে

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

স্মৃতির পটে তাকালে কেন স্তব্দ হয়ে আসে ভাষা!

উঁকি দিয়ে ওঠে সেইসব দুরন্তপনা চেনা জানা

সেই সব লুকুচুরি--বিকেলের পায়চারি

খামের ভিতরে দুঃসাহসিক হৃদয়ের কথামালা।

আহা দু’একটা ফুলের তোড়া

হাতে দিয়ে বলতে-

মনে পড়ে, আজও মনে পড়ে!!

 

মনে পড়ে, গোধূলীর সন্ধ্যায় জানালার পাশে

অপলক চেয়ে থাকতে সেই আঁকা বাঁকা পথে

একটি যুবক এসে চুপি চুপি দেখে যেত প্রাণ ভরে

মুচকি হেসে বলতে-” আই লাভ ইউ!

আই লাভ ইউ জান!

তুমুল উল্লাসে যুবকটি চলে যেত রাশি রাশি বিস্ময় নিয়ে!

 

বুকের স্পন্দনে  ফুটাতে প্রেমের গোলাপ!

অকৃত্রিম শিহরণে শোনাতে সেইসব বিজয়ের গল্প ।

আজ সেই বুকে রৌদ্দুর প্র্রখর খরা,বিনিদ্র ক্লান্তির শোক!

 

স্মৃতির পটে তাকালে কেন জেগে ওঠে রক্তিম পলাশ?

মনে পড়ে সেইসব  ঝলমলে ঝর্ণা ধারা-

একটি যুবক- তার হৃদয় চোখে

রাশি রাশি ব্যদনার কান্না- সুদুরে তিমির রাত্রি!

-------২২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Sunday, February 21, 2021

প্রেমের কুসুমগন্ধী

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

হে প্রেমিক--হৃদয় খুলো--নির্লোভ প্রেম দাও

পৃথিবীর অন্ধতায় ওই মশাল জ্বালিয়ে দাও

নষ্ট মোহের ঘোরে যে ভালোবাসা মৃতপ্রায়।

যেখানে লোভ-লালসেরা অন্ধ বিনিদ্রায়--

 

বিজয়তো নিভৃত প্রেমের পরির্চযায় কাটে

তবু কেন আজ সেখানে প্রবল দ্বন্দ্ব ঘটে?

নিরন্ন প্রেম জাগে নির্লোভ হৃদয় হাটে

নিখিলের প্রাণেরা এ কথা বুজে না মোটে!

 

হৃদয় থেকে হৃদয়ের গভীরে নাইতো দোলা

আছে কিছু উম্মদনা কিংবা যৌবনের নষ্ট খেলা

অথচ এ প্রাণে ছিল প্রেমের কুসুমগন্ধী

আজ সেখানে লোভ-লালসার দুরভিসন্ধি।

--------২১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

বাংলায় প্রাণ ভরে

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************

বুলেটের গর্জনে রাজপথ ঢাকা

দেহপ্রাণ মিলে মিশে অ, আ লেখা

ক, খ বর্ণগুলো মায়েরভাষায় আঁকা

তবু কেন অন্তর  ঘুটঘুটে ফাঁকা?

 

মিছিলের সম্ভারে শহীদের দলে

জ্বলে আজো ওরা মাতৃভাষার কোলে

রক্তের দাগগুলো চকমকি জ্বলে

অ-অ-  ক- খ বর্ণমালার দলে।

 

মাতৃভাষার আকাশে ছোপ দিয়ে রাঙা

ভীনভাষার চাঁদ ওঠে আধখানা ভাঙ্গা ।

রক্তে কেনা সংসারে কেন তারে ডাকি!

সব খানে তাই দেখি ভেলকির ফাঁকি!

 

বাঙ্গালীর মুখে তাই বাংলা ভাষা

বিশ্ববুকে জ্বলে দেই বুকভরা আশা।

ক, খ বর্ণগুলো মায়েরভাষায় আঁকা

তবু কেন অন্তরগু ঘুটঘুটে ফাঁকা?

 

বাংলার বুক জুড়ে শহীদ মিনারগুলো

আমার ভাইয়ে রক্তে রাঙ্গানো

একুশে ফ্রেরুয়ারীর দিনগুলো।

গায় গান বিশ্ব চিৎকার করে

বাংলায় প্রাণ ভরে-শোন বলি তোরে।

--২১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Thursday, February 18, 2021

আই লাভ ইউ

 


-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************************

শুনেছি আই লাভ ইউ বাক্যটা খুব অহঙ্কারী হয়

মুখ ফোটে বলে না, নিশ্চুপ থাকে-লজ্জা বোধ করে

শুনেছি বুক ফাটেতো মুখ ফাটে না-

 

অথচ আজ দেখি সব দম্ভ অহংকার চুরি হয়েগেছে এই

আই লাভ ইউ বাক্য থেকে-

 

এখন মনে হয় পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বাক্য  .

আই লাভ ইউ !

অথচ এই শব্দগুলো শোনার জন্য কতো রক্ত ক্ষরণ হয়েছে

কত অশ্রু ঝরেছে-কত না প্রহর গুনেছে দিনের পর দিন

কত না সমাধি রচিত হয়েছে—

তারপরেও আই লাভ ইউ বাক্যটা মুখ ফোটে আসেনি,

 

যদিও ভালবেসেছে অকৃত্রিম!

তার সব নদী,গিরি  ঝর্ণা ধারায় প্রেমের প্রবাহ ছুটেছে অনুপম!

আজ আই লাভ ইউ বাক্যটা আছে, শুধু প্রেমের র্স্পশটা নেই!

আছে কিছু---------অব্যক্ত লজ্জা

 

এক হৃদয়ের অনুরোধে প্রেম শব্দটি এসেছিল

আই লাভ ইউ বাক্যে ।

---১৮-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

স্বীকৃতি

 


Tuesday, February 16, 2021

লোডশেডিং

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

************************************

শব্দে শব্দে লোডশেডিং! চরণে চরণে

তিমির রাত্রি!কবিতার আকাশে জ্বলেনা আর

কবির দৃষ্টি।

কাব্যের স্তুপে স্তুপে পৃথিবীর লাইব্রেরীগুলো

মূর্তির মতো সেজে আছে

প্রাণের সন্ধান নেই! আছে কিছু সংখ্যার হিসেব।

 

নিমগ্ন ধ্যানে কবিত্বের চশমায় আর দেখি না কিছুই

বর্ণ্ গুলো শুধু  এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে

প্রাণহীন মরুদ্যানে

কবিতা নামক শিরোনামে-

 

কবির কবিত্ব তাই হয়ে গেছে ধূসর বর্নের ছাই

হালকা ঝড়েই উড়ে যায় কোন অজানা পথে

কবি কি আর পথহীন পথিক?

তবে কেন?

শব্দে শব্দে লোডশেডিং! চরণে চরণে

তিমির রাত্রি!কবিতার আকাশে জ্বলেনা আর

কবির দৃষ্টি।

 

কবিকে তামাম পৃথিবী বলেছে শুনেছি-

কবি সৃষ্টির গর্ভগৃহ শব্দের সম্ভারে চরণে চরণে ।

১৬-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

স্বাধীনতার বুকে

 --------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************

স্বাধীনতার আনন্দটা দেখিনা বহুকাল!

 

এই পতাকা তলে দুঃখ এসে বসেছে আজকাল

খুঁজ নিয়ে জানা গেল সবই ঠিক আছে, শুধু

ঠিক নেই হৃদয়ের সংবিধান। রক্ত ঝরা প্রাণে

ভালবাসাকে নিহত করে প্রহরীরা ছুটেছে

ডাকাতের বেশে রাত্রির আঁধারে-

 

মেঘমালার ভিতরে সূর্য্ ঢুকে গেছে, স্বাধীনতায়

স্বাধীনতা নেই! আছে কিছু চোর বাটপার, হ্যাইজাকার

আছে কিছু বিশ্বাস ঘাকত শিমুল পলাশের ডালে ডালে

ছুঁ মেরে নিয়ে যায় আমার অধিকার-

 

স্বাধীনতার বুকে এখন তপ্ত তৈলের বুদবুদ

মঞ্চে মঞ্চে নিস্ফল গর্জ্ন, কালো সাদার মধুচন্দ্রিমা

সেনাপতির মশাল জ্বলেনি এখনো

যুদ্ধের সমরে-

 

সিন্দুক ঘিরে আছে ডাকাতের দল!!

স্বাধীনতার বুকে এখন তপ্ত তৈলের বুদবুদ ।

----১৬-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমার অহংকার

 

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************

আহা! উজ্জীবিত লাল সবুজ পতাকা কত না সুন্দর!

কত না সুন্দর এই বাংলার সবুজ শ্যামল প্রাণ,

ফুল ফলের কতো শোভা, কতো শোভা মেঠো প্রান্তর

বাঙ্গালীর মুখে মুখে বিজয়ের গান

বজ্র কণ্ঠের অমর কবিতা-

আজো বাজে- নব মুক্তির সন্ধানে

 

সব সুন্দর দেখেছি আমি আঠারো কোটি জনতার প্রাণে

চৈতালীর তপ্ত দুপুরে,আষাড় শ্রাবণ ভাদ্র আশ্বিনে

বৈশাখের সবুজ প্রান্তরে কৃষক কৃষাণের ধানে

নব সূর্য্ উদয়ে,পূর্ণি চাঁদের গানে

শীতের শিশির ভেজা সিক্ত কোনে

বসন্তের ফুলে ফুলে কোকিলের কলোতানে

 

শিমুল পলাশের ফুল গুচ্ছে শহীদ মিনারে

মায়ের ভাষাকে খুঁজে পেয়েছি রক্ত সাগরে।

সাভারের স্মৃতি সৌধে দলে দলে বাঙ্গালীকে দেখেছি

মুক্তি যুদ্ধের বাংলাদেশকে খুজে বেড়ায়

ত্রিশ লক্ষ্ শহীদের শিয়রে-

 

কতো যে রক্তবানে পেয়েছি বাংলার যৌবন,

কতো যে হারিয়েছি তরতাজা প্রাণ! সেই

রক্তে দেখি আমার অহংকার!! পৃথিবীর

বিস্ময়কর চিত্র কলা লাল সবুজের অমলিন হাসি—

--১৬-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, February 15, 2021

আলোর মশাল নিয়ে

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

আলোর মশাল নিয়ে দিল পাড়ি রাত্রিকালে

তুমুল ঘূর্ণি তুফানে ছুটিল ঈমানের পাল তুলে

ওই অন্ধকার রাত্রির কালি ঢালা তাগুদের পাশে

মুমিন যেন খুঁজে পেল  দিশে

আল- কোরআনে মিশে--

 

বাতিলেরা উদাস হয়ে যাবে ওইদিন হাশরে

মুমিনেরা ঝলক দিয়ে জাগবে অন্ধকার কবরে

ওইদিন বিচারে হারবে না সে

মহান আল্লাহ ও রাসূলের হরষে

 

হে গোলাম, এ অন্তরে জ্বালাও ঈমানের জ্যোতি

আল-কোরআন হবে অবিনশ্বরে  মুক্তির সাথী

ক্ষণিকের তুফানে,ক্ষণিকের তিমিরে

ঠাঁই দাও প্রিয় নবীজির পতাকা অন্তরে।

 

নহে নহে নাইকো আলো, নাইকো মুক্তি আর

সেজদাবিনে আল্লাহ’র তরে --এই বিশ্ব সম্ভার ।

আলোর মশাল নিয়ে দিল পাড়ি রাত্রিকালে

তুমুল ঘূর্ণি তুফানে ছুটিল ঈমানের পাল তুলে ।

----১৫-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


গোল অগ্নিকান্ড

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************

এখনো স্বাধীন পতাকার ভেতরে

মাঝে মাঝে দেখা যায় গোল অগ্নিকান্ড!

লাট সাহেবের মুখে জ্বলন্ত সিগারেটের আগুন

পোড়ে অঙ্গার করে দিচ্ছে

কোটি কোটি জনতার প্রাণ-

 

বিদ্রোহী সেনাপতির মতো জেগে ওঠে

অধিকার হরণের উদ্যান।

সিংহাসনে হেলান দেওয়া মানুষটি

অপলক দেখছে,শুধু দেখছে

লাল-সবুজ রঙগুলো ধূসর হয়ে যাচ্ছে

দুর্ণীতির প্রখরে

 

তবু চেতনা ফিরে আসে না আঁধার প্রহরে

আর তখনই

লাল সবুজ পতাকার ভেতরে

মাঝে মাঝে দেখা যায় গোল অগ্নিকান্ড!

-----১৫-০২-২০২১ ইংরাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


বড় বেশী প্রিয়

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************

পৃথিবীর মোহ মানুষের কাছে আজ

বড় বেশি প্রিয়।

মুহূর্তেই রঙ পাল্টে ফেলে নিমুখ হারামের মতো

অতীতের স্মৃতিগুলো ভুলে যায়

আজকের সুখের দিনে-

 

নৈতিকতার স্থাপত্যগুলো ভে্ঙ্গে দিতে দিতে

চৌদিকে উগ্র হয়েগেছে ন্যাংটা কুকুগুলো

যখন তখন দাঁত বসায় পথিকের পায়

বুকের উপরে সীমারে চিহ্ন!

 

আজ কোন সূর্যের আলো নেই

প্রাণে প্রাণে জানোয়ারের সঙ্গম,পৃথিবী ভরেগেছে

শিয়াল কুকুরে কিংবা কালনাগিনী বিষাক্ত সাপে

রক্তাক্ত অন্তর ভূমি!

 

পৃথিবীর মোহ মানুষের কাছে আজ

বড় বেশি প্রিয়।

তাই মানুষের প্রেমগুলো নির্দয় কারাগারে বন্ধী।

নৈতিকতা ফাঁসির মঞ্চে—

--১৫-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।