Tuesday, July 6, 2021

অফিস বস

 -         ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

উৎসর্গ্ঃ জনাব আমিনুল ইসলাম (সি এফ ও)

                                    বিবিএস কেবলস লিঃ

******************************************

হে অফিস বস! তোমার তরে আমাদের আলো

যে  আলোয় দূর করি মোরা জীবনের কালো।

 

তুমি যে নৌকার মাঝি- আমরা তার মাল্লা

তুমি বাও দাঁড়-আমরা তুলি মাস্তুলে পাল্লা।

পথ চলি একই সাথে ঘূর্ণি তুফানে-

কভূ নাহি থেমে যাই তরঙ্গ র্গজনে

 

বেয়ে চলি তরী অসীম সাহসে রাত্রির গভীরে

ক্ষুরধারে পূর্ণি আলো জ্বালাই গগণ আঁধারে

অতন্ত্র প্রহরী হই আঁকা বাঁকা পথে

একই সাথে এই মতে---

 

তোমার শুভ্র মুকুট শোভা দিয়েছে জ্ঞান তাপস

যে আলোয় নিঃসঙ্কোচে পেয়েছি দুরন্ত সাহস।

নির্ভয়ে ছুটেছি যুদ্ধ সমরে- তুলেছি নাঙ্গা তলোয়ার!

মাথা নত করিনি চির সত্যের অভিযান

রক্ত ঝরা প্লাবনে করেছি বিজয়ী নোঙ্গর ।

 

হে দিকপাল! কর্মের সর্বাঙ্গে তোমার পুস্পিত মালা!

সে সুবাসে আমরাও  চাই রাঙিতে-  এই সংসার ভেলা

 

আমাদের সুন্দরে করো তোমারই পুস্প বর্ষ্ণ!

যেন গাইতে পারি বিজয়ের গান- এ বিষন্ন প্রাণ।

----০৬-৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সুচতুর কলিগ

 ---মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

কলিগের  দুঃসময়ে  সুচতুর কলিগ ভাবে

সে যেন বিজয়ী বেশে অনেক দূর যাবে-

সুচতুর কলিগ ভাবে-

 

বস মালিক সকাল সন্ধ্যা তারে ডাকে

সুচতর কলিগ ফন্দি আটে- এ ফাঁকে।

নিবো আমি নিবো সব- বছর শেষে

অট্টহেসে বলে কলিগ তো সর্বনাশে!

 

জানে না সে নিজের গর্তে নিজেই ঢুকে

একদিন পথ হারায় সত্যের ভূ-লোকে।

কলিগ তো পুঙ্গ আসবে কবে?

সুচতুর কলিগ ভাবে-

 

এই ফাঁকে যা করার করে নেই তবে!

কেহ নাই  কাজ করে স্যার !

এই দেখেন! সে নাই আমি করি সবে!

প্রয়োজন কি তার! ও স্যার!!

আমি নিবো ওইসব দায়িত্বভার।

 

অথচ পঙ্গু কলিগই তারে ভালবেসে

কত কাজ শিখিয়েছে দিনশেষে

এই দুঃসময়ে  সে কাজই সর্ব্নাশে।

সে কলিগই অট্টহাসে--

--০৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


প্রেম নাহি গো আজি

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

খোল দ্বার খোল

খোল প্রেম-বন্দী, খোল রে যত

হৃদয়েরা বঞ্চিত আশাহত!

প্রেম নাহি গো আজি  জগৎখানি

ছলনার পীড়িত তুলে গো  ধ্বনি

 

যৌবন তরঙ্গে লালসার বজ্র হানি

জুটি বেঁধেছে অভিনব নগ্ন ধরণী

ওই খানে স্বাগত ব্যাভিচার অনাচার!

যৌবন সর্বনাশে ওরা ছুটিছে চৌদ্বার

প্রিয় প্রিয়া তারা!

যেন সর্বহারা!

 

আধুনিক শৃঙ্খলায় ডিজিটাল অস্রপ্রচার!

ইন্টারনেটে মেতে উঠে মূল সর্বনাশে

রাত্রির গভীরে এবার-

যুবক যুবতী এরা কারা?

নগ্ন দিশেহারা !

 

প্রেম নাহি গো আজি হৃদয় খানি

ছলনার পীড়িত তুলে গো  ধ্বনি ।

--০৬-০৭-২০২১ ইংরাওনাট,কাপাসিয়া,গাজীপুর 

কঠিন বাস্তবতা

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

আজ এক কঠিন বাস্তবতা আছে ঘেরি!

চৌদিকে প্রাণগুলো সেজে আছে বাহারি

কে  আসল !কে নকল বুঝে না উচাটন মন

প্রেমের পৃথিবী যেন এক বিরহ-বিধুর প্রাণ ।

 

নিজ স্বার্থে বদলে ফেলে মৌলিক উপাদান

তুমি খোঁজে পাবে না ন্যায় নীতি নিষ্ঠাবান

ফন্দি আটে কঠিন বিপদে আরো বেগবান

অকারনে রক্তাক্ত করে তোমার সিংহাসন।

 

যাকে এতদিন ভালবাসলে একান্তে নিরালা

অসহায় দিনে সে ভাঙ্গে তোমার কাফেলা।

অনুকম্পা চাইনি,শুধু চেয়েছি অধিকারখানি

তবু চুলকানি ! তবু হয়রানি শুধু হয়রানি।

 

বারে বারে কেন নিভাও গগণের বিজলী দীপ!

কখনো কোনদিন চাইনিতো তোমার প্রদীপ।

আমার ব্যাদনায় তুমি শুল বিঁধালে কৌশলে

তুমি কতটা স্বার্থ্পর আজ তোমাকে চিনালে।

 

তুমি দাও অগ্নি শিখা!আমি দেই গোলাপ ফুল।

তবু কঠিন বাস্তবতা  ঘেরি আছে জীবন কূল।

---০৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। 

একটি শোক সংবাদ

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

তোমারে পড়বে না মনে প্রাণের  শিহরণে

এ জগৎ ভুলে যাবে আপন ব্যস্তার ভুবনে।

শোক সংবাদ শুনবে যেদিন মানুষের মুখে

সেদিন হয়তো  অশ্রুসিক্ত ছলছল বুকে

এই পৃথিবী খোঁজবে তোমারে  হৃদয় কোণে

তবু এই বাঁধন ছিড়ে যাবে দূর কোন গৃহায়নে

কোনদিন ফিরবে না আর ঝিলিমিলি-তলে

রঙ্গিলা মঞ্চ ডাকবে না রোমাঞ্চের সুর তলে

এত প্রেম! এত ভালবাসা- ছুটেছে পথ একা

শোক সংবাদে মুছে যাবে আঁখি-জল-লেখা।

স্বার্থের পৃথিবী নিভে দিবে শিয়রের বাতি

তুমি হবে পর অনন্ত পথে চলে দিবা-রাতি

এ ক্ষণিক নিখিলে তুমি এক বসন্তের পাখী!

এতো কিছু করেও-

নিথর দেহে সাদা কফিনে  চলেছো একাকী।

হয়তো তেমনই  করে ডাকিছো সাথীরে

অর্জিত ধন দৌলত প্রিয় প্রিয়া কেউ নেই

এই দূর্গ্ম শিবিরে--

একটি শোক সংবাদ আঁখির ঘন নীলাঞ্জন ছায়া

এই পৃথিবীর ভাঁজে ভাঁজে রবে না কোন কায়া।

ভুলে যাবে , সবাই ভুলে যাবে তোমার মায়া।

তাই তুমি রচো অনন্তের দীপ মালা

যেথায় তুমি রবে একান্তে নিরালা।

একটি শোক সংবাদ জীবনের শেষ কাফেলা।

মিটে দিবে  পৃথিবীর খাই খাই জুট ঝামেলা।

---০৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পদধূলিত বঞ্চিত জনগণ

               ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************************

এই বঙ্গ ধন প্রাচুর্য্যে ভরা তব দরিদ্র সন্তান

ন্যায্য অধিকার নেই ,মানুষ মানুষেরে করিছে অপমান

আমার ন্যায্য অধিকারের দীপ নিভিয়া

ক্ষমতার দাবানল চলিছে মানবতা পুড়িয়া

যতটুকু দেখি বিষ্ময়ে মরি,কেঁদে উঠে সারা প্রাণ

স্বাধীন দেশে পরাধীন আমি কেহ নাহি শুনে গান

তোমার শোসন কত নিষ্ঠুর, কত সে ভয়ানক !

বঞ্চিতের প্রাণ সে কাঁদে তব তুমি একনায়ক।

নাহি গো অধিকার , নাহি গো সুখ

যা ইচ্ছে তাই করো নাহি বুঝ দুঃখ

বঙ্গ পুড়িছে দুর্ণিনীতে- পদধূলিত বঞ্চিত জনগণ

তোমার সৈণ্যদল করিছে রোপন বিরহের দগ্ধ প্রাণ।

অনৈতিক শশী জ্বলে প্রভাত সন্ধ্যা মায়ের আঁচলে

দিবা রাতি রক্ত চুষে দরিদ্র হত দরিদ্রের চর্ম্ তুলে।

এই বঙ্গের যাহা সম্বল-

সুদ ঘুষ চাঁদাবাজি চেয়ারের তল!

রক্ত স্মাত স্বাধীনতার জল নর্দমায় বয়ে চলে কলোতান

জনতার অধিকার আজ শুধু শ্লোগান -কেবলই শ্লোগান!

বৈষম্যের ভয়ঙ্কর বেড়া জালে নিরহ জনতা কোরবান।

প্রোজেক্টে প্রোজেক্টে দস্যু ডাকাতের ফরমান!

যুদ্ধের পতাকা কালো করিয়া রোপিলে বঙ্গে চিত্তের সাধ!

দেখ নাই চুক্ষ মেলিয়া ক্ষমতার চৌদিকে করিছে অপরাধ।

 শুধু নিরহ জনতা নাই এই বঙ্গদ্বীপে

চৌদিকে দুর্ণিনীতির রেখা রবি-শশী-দীপে।

---০৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Monday, July 5, 2021

মাদক সম্রাট

 --------মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

একটি নাম - ভয়ঙ্কর অন্ধকার! অন্ধকার!

মাদক সম্রাট -এ মুকুট বড় নিষ্ঠুর !

জাতির শত্রুরা গাহে তাদেরি বন্দনা-গান

বিদ্রোহী সম দোসর হাত পেতে দান

মাদকের দাসত্বে ওরে তরুণ ওরে অরুণ!

ধবংসের দ্বার প্রান্তে করছে গুন গুন।

গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও

এ সম্রাটের রাজ্য বেড়ি ভেঙ্গে দাও

ক্ষমতার মসনদ কি নাই তোমাদের?

ওরা কারা !

বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে মাদকের তরঙ্গে তরঙ্গে

লাল সবুজের প্রান্তর!

ওই দেখ যুব সমাজ মরে মরে

 মাদক সম্রাটেরা  নেশায় নেশায় মারে

শুনেছি ক্ষমতার আড়ালে মাদক সর ধরি!

ছি ছি ছি মরি মরি লাজে মরি-

ধ্বংস সে যে ধবংস

আগামীর বংশ

পুড়ে ফেলো মাদক সম্রাটের অন্ধকার আস্তানা

অভিশপ্ত এ হীন মুখ আর জাগ্রত করো না ।

কাপুরুষ হীন এ সম্রাটের মুখ

পরাজিত মায়ের ব্যাথাতুর দুঃখ।

একটি নাম -ভয়ঙ্কর অন্ধকার! অন্ধকার!

মাদক সম্রাট -এ মুকুট বড় নিষ্ঠুর

---০৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

একজন ঘুষ খোর

 

-----মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

ঘুষ খোর! ঘুষ খোর!

আঠার কোটি বাঙ্গালী আত্মার অপমান!

একজন ঘুষ খোর

শৃঙ্খল গলে দিয়েছে মা'

সে আজ অভিশাপ জাতির

সে এক আমানবিক অত্যাচারী স্বৈরাচার

ছি-ছি-ছি-ছি-ছি-ছি-নাই কি লাজ ?

আত্মসম্মানবোধ কি নাই তার মাঝ ?

অপমান- বড় অপমান ভাই

তোমার কি বেতন নাই ?

ঘুষের যদি মহিমা গাও

তবে ভিক্ষা করে খাও

যাদের জন্য এসব করো চেয়ারের ক্ষমতায়

ওরাই দূরে ঠেলে দিবে একদিন অবহেলায়

ওহে ঘুষের দ্বার  খুলো না স্ত্রী সন্তানের মমতায়।

শুদ্ধতা দাও আপনার আত্মারে প্রভূর ভীরুতায়

সর্বনাশ! কি সর্বনাশ!

মানুষ হয়েও আজ তুমি পরিহাস!

পরিচয় তোমার একজন ঘুষ খোর

ছি-ছি-ছি-ছি- কি অভিশপ্ত অন্তর।

ঘুষের এসব জট ভেঙ্গে ফেলো

অন্তর গহিনে শুদ্ধতার প্রদীপ জ্বালো।

---০৫-০৭-২০২১ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।