Saturday, February 12, 2022

আমার বিজয় তুমি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-০২-২০২২ ইং

বাংলার গৃহে গৃহে পাড়ায় পাড়ায়

বিপুল আলো দেখি সুস্নিগ্ধ বসূধায়

অযত্ন অবহেলায় বাতিল কাফেলায়

আপনারে বিস্তারিয়া বিজয় হারায়।

 

পৃথিবী জানে হে, আমার বিজয় তুমি

তোমার চিত্তাসনে স্বাধীন বাংলার ভূমি

দেশ প্রেম অন্তরে লয়ে অসীম গগনে

যে সূর্যটা জ্বলে লাল সবুজের নিশানে।

 

তার স্পর্শ্টা চাই মাতৃকার চরণে-

রজনীদিন-যুগযুগান্তর ধরি আপন পরানে

এতো আলো তব অন্ধকার বঙ্গ মাঝারে

এতো বিজয় তব পরাজায় বাহারে !!

 

পৃথিবী জানে হে, আমার বিজয় তুমি

তোমার চিত্তাসনে স্বাধীন বাংলার ভূমি

বসন্ত এসেছে বর্ষণ করেছে তরুরাজি

সূর্য্ উঠিছে পূর্ব্ গগণে তাই প্রভাত আজি।

 

অন্ধকার প্রকোষ্ঠে বাঙালি বসিয়া একাকী

আপনার বিজয় হারায় অশ্রুজল আঁখি।

অথচ পৃথিবী জানে হে, আমার বিজয় তুমি

তোমার চিত্তাসনে স্বাধীন বাংলার ভূমি

---------------------------------------------

তোমার হাতে সপে দিলাম


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-০২-২০২২ ইং

স্বপ্ন বুঁনি বাংলার সকল তারুণ্য হতে

সোনালী গগনের নব সূর্যে নব প্রভাতে।

হে তারুণ্য বসুন্ধরে, তোমার পানে চেয়ে

অপার আশায়  প্রাণ উঠিয়াছে গেয়ে।

 

মুক্তি যুদ্ধে পাওয়া লাল সবুজের এদেশ

তোমার হাতে সপে দিলাম পরিশেষ।

সোনলী রৌদ্রের মতো অনন্ত অশেষ

উজ্জ্বলতা চাই দেখি মাতৃকার পরিবেশ।

 

ব্যাকুল হয়ে দিকে ‍দিকে তারুণ্যের সুরে

জাতি চায়  গাইতে গান তাল লয় ধরে

অযুত স্বপ্ন বুঁনি সারাবেলা করিয়া চুম্বন

প্রত্যেক কুসুমকলি চাই করি আলিঙ্গন।

 

তুমিতো সেই কোমল শ্যাম তৃণক্ষেত্র গুলি

প্রত্যেক উথরোল তরঙ্গ পরে অন্তরে দুলি।

অযুত স্বপ্ন বুঁনে দাও দোলা চুপে চুপে

বীর দর্পে পূর্ণি আলোয় জাগ্রতরূপে।

 

মুক্তি যুদ্ধে পাওয়া লাল সবুজের এদেশ

তোমার হাতে সপে দিলাম পরিশেষ।

হে তারুণ্য,তুমি সমস্ত জাতির অন্তর নয়নে

শুভ আলোটুকু বিলিয়ে দাও পরম যতনে।

-----------------------------------------

অযুত স্বপ্নকে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-০২-২০২২ ইং

আজিকার তারুণ্যের চূড়ায় চূড়ায়

সেই শপথ দেখি না আর চিত্ত চেতনায়

ভবিষ্যৎ চলিছে হেরে মিথ্যা দুরাশায়

কান্ডারী নহে গো তার পরশ ছায়ায়।

 

তারুণ্য নেচে গেয়ে যায় আবেগে উল্লাসি

উচ্ছৃঙ্খল যে জীবন তারে ভালোবাসি

মাদকের করাল গ্রাসে সে প্রাণ ঝড়ে

জ্ঞানের দিপালী নাহি জ্বলে আপন তরে।

 

কঙ্কাল সার সম ভবিষ্যৎ স্বপ্ন বীর

হিংস্র ব্যঘ্র দানবীয় প্রেম হারা শরীর।

নিভিতেছে তারুণ্যের প্রাণ দীপ্তোজ্জ্বল

মাতৃকার বুক তরে প্রচ্ছন্ন-অনল।

 

যম দূতের মত মৃত্যু যেন তারুণ্যের তরে

ওত পেতে আছে মৃত্যুর আগে জীবন কেড়ে

বিদ্যুৎ বেগে অনায়াস মাদকের গ্রাস

জাতির অযুত স্বপ্নকে করিছে পরিহাস।

 

তবু জাগে না কান্ডারীর সেই সব মহিমা

তারুণ্যের এই সব নেশা নহে গো দৃপ্ত গরিমা।

মাদক সম্রাট গড়িছে তারুণ্য ধবংসের ফাঁদ

 পাঞ্জেরীর শক্তি বলে নাহি দেখে অপরাধ।

-------------------------------------------

Friday, February 11, 2022

একটি বজ্র কণ্ঠ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০২-২০২২ ইং

একটি বজ্র কণ্ঠ, একটি অঙ্গুলির নির্দেশ

প্রবীণ নবীণের সবুজ শ্যামল জাগ্রত বাংলাদেশ।

তুমুল গর্জ্নে যুদ্ধে উম্মুখ বাঙালির প্রাণ

কালজয়ী শ্লোগানে শ্লোগানে মুক্তির গান্ ।

 

দৃঢ় শপথে বীর দর্পে সাহসী পালোয়ান

একটি অঙ্গুলির নির্দেশে তুলেছিল মেশিনগান

ছুটেছিল বিপুল উৎসবে যুদ্ধের ময়দান

এনেছিল লাল সবুজের গর্বিত নিশান।

 

সেই বজ্র কণ্ঠ আজ আর নেই এ প্রান্তর!

যে অঙ্গুলি নির্দেশ দিতে পারে জাতিকে বিস্তর।

দিতে পারে ঐক্য সাম্য- স্বপ্নের ঠিকানা

বিজয়ের স্পৃহা অসাম্প্রদায়িক ভাবনা।

 

সেই একটি বজ্র কণ্ঠ, একটি অঙ্গুলির নির্দেশ

বাঙালি জাতি আজো খুঁজে ফিরে চারিপাশ!

নাহি কোন ঐক্যের প্রতীক,নাই কোন দর্শ্ন

আছে কিছু দ্বিধাদ্বন্ধ, আছে ছলনার প্রহসন।

 

পাঞ্জেরীবিহীন বাঙালির তরী বহে দিনরাত

সমুদ্রের উত্তাল তরঙ্গ করিতেছে আঘাত।

বজ্র কণ্ঠের উত্তাপ এখনো বাঙালির পরানে

শুধু অঙ্গুলির নিদেশটা নেই আজিকারপানে।

-----------------------------------------

প্রেমের শুন্যতা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০২-২০২২ ইং

প্রেমের শুন্যতা হৃদয়ে বেষ্টিয়া ধরি

পথে ঘাটে প্রেমিকের ছলে আপনার করি।

যেন কতো প্রেমের উজ্জ্বলা এই বিশ্বনীরে

ভালোবাসা দিবসে উথরোল  হাত ধরে ।

 

নব নব স্জ্জায় গেয়ে যায় বসন্ত গান

ফুটায় অশুভ  ফুল পুলকের নগ্ন উদ্যান

প্রেমের শুন্যতা হেরি দু’হৃদয়ের মাঝখানে

প্রেমিকের উদয় প্রান্ত হতে অস্তসিন্ধু-পানে।

 

আলিঙ্গনে আপনারে প্রকাশ্যে লুকায়ে-

ভালোবসার ফুট ফুটায় বিপুল অভয়ে!

প্রেমের শুন্যতা হেরি সর্বলোকসনে

মরুতে জল খোঁজে পৃথিবীর সন্তানে।

 

দেশে দেশান্তরে বিষ সুরা করি পান

অনলের চিতায় আপনারে করি দান

হৃদয় নেই তবু ভালোবাসার গাই গান

ভালোবাসা দিবস হেরি জাতিরে অপমান।

 

প্রেম পূতঃপবিত্র হৃদয়ের তরঙ্গ তটে!

নহে কো আপনারে বিলায়ে পথে ঘাটে

এ যে বিধিবদ্ধ বিচরণ স্বৈর্গীয় রাজসিক

সর্ব্ক্ষণে চির উজ্জ্বল সতত নির্ভীক।

---------------------------------------

বজ্র কণ্ঠরত

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-০২-২০২২ ইং

সোনার বাংলাদেশে- যেথায় রয়েছে ভরা

বজ্র কণ্ঠরত অসীম  কবিতা ছড়া

প্রেমহীন নিঃস্পৃহ হিমবস্ত্রপরা বাঙালি

লাল-সবুজের বুকে দোসরের কাঙালি।

 

যেথা যুদ্ধের পরে ফিরে আসে মুক্তির দিন

সেথা আমি দেখি পরাজিত নিশান রাত্রিদিন!

অধিকার শুন্য সংগীতবিহীন সুর বাজে

অনিমেষ রাত্রি জেগে থাকে অকাজে।

 

প্রেমহীনা  ছলনাময়ী প্রেমিকার মতো

বাঙালি রূপে ভীন মন্ত্র পাঠ করে যত!

বিচিত্র ইতিহাস শুনি চিত্ত অগ্রসরি

যেন ওরা দেশ প্রেমিক কত আহামরি!

 

অফুরান স্পর্শিতে চাহে-লাল সবুজের তটে

প্রভাতের সোনালী আভা জাতির সংকটে।

কোথাও দেখিনা সেই সূর্য্টা আজকাল

একখানি স্বাধীন বাংলা তবু দ্বিজাতিক পাল!!

 

লাল সবুজ উড়িতেছে বাংলার মেঠো পথে

অধিকার ফিরে আসে না তবু কোনোমতে।

বজ্র কণ্ঠরত অসীম তবু পাঞ্জেরী নিভৃত

ছল চাতুরী দর্ণিনীতি সুখাসীন ঊর্মিমুখরিত।

-------------------------------------------

Thursday, February 10, 2022

বাতিলের রঙ্গভূমি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-০২-২০২২ ইং

বাতিলের রঙ্গভূমি এই রৌদ্রলোকে

জ্বলন্ত বালুকারাশি  ন্শ্বর ভূলোকে

দিগন্তবিস্তৃত জুড়ে পরাজয় দ্বারে

জ্বরাতুরা বসুন্ধরা যাইতেছে পুড়ে।

 

মানবতাহীন তপ্তপ্রাণ দীর্ঘ্শ্বাস

মানুষেরে ঘিরে আছে চারিপাশ।

শুষ্ককণ্ঠ, সঙ্গহীন, নিঃশব্দ, নির্দয়

চৌদিকে স্নেহ প্রেম বহ্নিজ্বালাময়।

 

অপলক গৃহপ্রান্তে বসি বাতায়নে

দূরদূরান্তের সুখ খোঁজে আপন প্রাণে

হৃদয়ে আঁকে চারিদিকের শৈলমালা

তবু অবরুদ্ধ প্রাণ নিস্তব্ধ নিরালা ।

 

স্ফটিকনির্মল স্বচ্ছ;পৃথিবী তবু অন্ধকার

রক্তের তরঙ্গ উথরোল তবু ব্যথিত অপার!

মানুষ রূপে শিখর আঁকড়ি জীবনের রেখা

তবু মানুষের মনুষ্যত্ব মানুষে যায় না দেখা।

 

মানবতা রোধ করি যেন স্বর্গ্ করি ভেদ

অন্তরে উঠিছে জাগি বাতিলের প্রসাদ।

মন প্রাণ ভ্রমিয়াছে অশুভ সিন্ধু পারে

শুধু মানুষ বুঝে না তাহা এই বসুন্ধরে।

----------------------------------------

Saturday, February 5, 2022

একটি নিঃসঙ্গতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৫-০২-২০২২ ইং

একটি নিঃসঙ্গতা জীবন সংগীতের তরঙ্গে

বিষাদের ভাষা প্রসারিয়া দেয় মৃত্যুর রঙ্গে।

দিক-দিগন্তরে বাজে যমদুতের ধ্বনি প্রায়

শুভ্র চাঁদরে বিছাইয়া দেয় অন্তর যাতনায়।

.

ক্রমাগত অবহেলায় অশ্রু ঝরায় নির্জনে

নিঃশব্দে নিভৃতে আত্মহত্যার বীজ বুঁনে

একটি নিঃসঙ্গতা হতাশাসম ব্যাথাতুর গান

কে বুজে সে বীণা চারিধার প্রাণ ?

 

জীবন উজার করি পরিবারের সুখ যে চাহে

আজ সে নিঃসঙ্গ জীবনের অন্তিম প্রবাহে

অসীম ব্যাথিত করেছে  অযুত বাসনারে

তবু কেহ নাহি বুঝে তারে এই সংসারে---

 

স্বার্থের পৃথিবী ব্যস্ত শুধু আপনার গৃহকোণে

অন্তর ভেদিয়া বিপুল যাতনার অনল দহনে

একটি নিঃসঙ্গতা করিতেছে মৃত্যুর প্রণয়ন

আপন বুঝিতে নাহি চাহে একাকিত্বের অধ্যয়ন।

 

একদিন নিঃসঙ্গতার অবসান ঘটে রক্ত প্লাবনে

আত্মহত্যার নির্মম পরিহাস পৃথিবীর উদ্যানে।

তবু মানুষ কৌতূহল বশে—

দূরদেশে- হৃদয় শুন্য প্রেমশুন্য অবশেষে।

--------------------------------------------

একাকী প্রাণ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৫-০২-২০২২ ইং

পারিবারিক বন্ধন গড়ে তুল এই বসুন্ধরে

স্বামী- স্ত্রী সন্তান সদা থেকো হে অন্তরে।

যে পিতা-মাতা আপনারে দেয় বিস্তারিয়া

তারে কেন বিষাদের মতো রাখো ফেলিয়া।

 

এই বক্ষর পঞ্জর খুলিয়া পাষাণ ছন্দ

সংকীর্ণ্ প্রাচীরে  ছুটিছো তব নিরানন্দ।

বৃদ্ধাশ্রমে একাকী রেখেছো হিল্লোলিয়া

ভুলিছো শিহরিয়া সচকিয়া বিচ্ছুরিয়া।

 

একাকী প্রাণ নেই কো আলোকে পুলকে

পিতার প্রাণ চলে যায় আঁধার ভূলোকে

আপন হাতে মৃত্যে ডাকে উত্তর দক্ষিণে

পূর্ব্ পশ্চিমে-একাকীত্বের অন্তর দহনে।

 

এই ছিন্ন বন্ধনে প্রাণ উঠে মর্মরিয়া

ব্যাদনার বিষাদময় রস যায় পরশিয়া।

আপন প্রাণ ভুলে যায় মায়াময় ধরনীতল

তাই তো আত্মহত্যায় নব মৃত্যুদল।

 

গড়ে তুলো প্রকাশ্যে সংগোপনে হৃদয় ছায়ায়

সুধাগন্ধে মধুবিন্দুভারে; অমৃত ভালবাসায়

দিয়ে যাও বন্ধন উপহার  ক্ষণিক নীর

হয়ে যাও আনন্দের নৃত্য স্তব্ধ ধরণীর।

------------------------------------------------

আঁধারে জোট বাঁধে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৫-০২-২০২২ ইং

নৈতিক বিবেক বুদ্ধি বিধি অপ্রসন্ন

রাষ্ট্রের বিপদ আজিকে হেরি আসন্ন।

স্বাধীনতা বসি আছে মুখ ফিরিয়ে বিষন্ন

দে শ মাতৃকার প্রেমে কেহ নাহি অনন্য।

 

যে যার মতো শুন্যে নয়ন মেলি

দল মতের আদর্শে মাতৃকা ভুলে চলি

যে মায়ের নন নদী চলিত বেঁকে বেঁকে

প্রকৃতির অপরূপা সাজে লাল-সবুজ এঁকে।

 

আজ সেখানে চোরেরা বীর দর্পে থেকে

মাতৃকার প্রেম শেখায় ক্ষমতার সুখে

যদিও বজ্র কণ্ঠে যায় বলিয়া

বিপুল ছলনা ছাড়া  কি আছে জাগিয়া ?

 

ছল চাতুরী চাটুকার দুর্ণিনীতি বঙ্গ বুকে

কেউ নাহি দেখে তারে রাষ্ট্রের দুঃখে

ক্ষমতার লোভ লুকায়ে অট্ট হাসিয়া

আঁধারে জোট বাঁধে আপনি সাধিয়া।

 

মুক্তি যুদ্ধের স্বাধীনতা বিষ্মিত বিহ্ববল প্রায়

কান্ডেরী পাঞ্জেরী তবু নাহি আঁখি মেলে চায়

ক্ষমতা শুধু আপনার আখের গোচায়

জাতির মুক্তি নাহি আছে সেথায়।

--------------------------------------         

Saturday, January 29, 2022

এমন জনতা দেখেনি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৯-০১-২০২২ ইং

সব মঞ্চের চিত্তে উঠে উল্লাসি

জনতা নাকি ক্ষমতার উৎস সম্মুখে আসি

অন্তর কৌতুকে ওরা মৃদু মৃদু হাসি

এমন বোকা জনতা দেখেনি বিশ্ববাসী।

 

জনতা বিক্রি করে নানাজন পেয়েছে রতন 

অথচ বঙ্গ বুকে এখনো মূর্খের উত্থান।

ওদের কণ্ঠে জনতা দেবতার মতন

আর পশ্চাতে অজ্ঞ জনতার পতন।

 

এতো বলি উঁচু শীর হতে খুলি

জাগ্রত হও দেশপ্রেমের পতাকা তুলি

আপন স্বার্থে ওরা দেয় তোমারে ঠেলি

তুমি নাহি বুঝ এইসব ছলনার বুলি।

       

ওরা ছল করি মুখে করে সোহাগ

মনে মনে ওদের জাগিছে স্বার্থের ভাগ

ক্ষমতা অর্থে ভরিয়া উঠে থল

আর অজ্ঞ জনতা হয় রসাতল।

        

জনতার হৃদয়ে উথলে উঠে দুঃখ

তবু নাহি বুঝে অবাদে বিক্রি করে মুখ

'অন্তর কৌতুকে ওরা মৃদু মৃদু হাসি

এমন বোকা জনতা দেখেনি বিশ্ববাসী।

--------------------------------------------

প্রবাসী রাসেল

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৯-০১-২০২২ ইং

প্রবাসের দিকে লোক যায় নানা মনে

মাতৃকা ছেড়ে সুখের অন্বেষণে

স্বপ্নধেনুর অমৃত –দুগ্ধ

খোঁজে প্রবাসী হৃদয় দগ্ধ।

 

প্রবাসী রাসেল দোহন করিছে প্রাণে

মাতৃকা ছেড়ে সুখের অন্বেষণে

তবু মাতৃকার দল চারি দিকে ঘিরে

সদা উৎফুল্ল রাখে ব্যাথিত অন্তরে।

 

প্রাবসী রাসেলের মতো কতো রাঙা বাস

বসি একাকি অশ্রু ঝরায় বাতায়ন পাশ।

মাতৃকায় সুখহাস মুখে ফুটে

তাইতো প্রাণ জাগে চঞ্চপটে।

 

রাসেলের প্রবাসী জীবন কাটিছে যেমন

মাতৃকার কি যে কথা ভাবিতেছে মন

কভূ ফিরে না দেশ হতে তার নয়ন

সব খবর তার কাছে যেন চির অম্লান।

 

ব্যাথাতুর প্রাণ প্রবল ঝিনি ঝিনি

বাজাইয়া দিল প্রবাস জীবনখানি।

মাতৃকার টানে রাসেলের প্রাণ উল্লাসি

কভূ যায় ভুলি সম্মুখ যুদ্ধে আসি।

--------------------------------------

প্রেমের রাজা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৬-০১-২০২২ ইং

পুলকিত প্রেমের রাজা,আঁখি ছলছল

একুশ বছর যাবৎ তুলিল কল্লোল

অফুরান  বন্ধনে পরান উতল

ভালোবাসায় জড়াইয়া নামিল ভূতল।

 

বলিল ধন্য জীবন গো ধন্য

প্রেমের জোয়ারে মন সমাচ্ছন্ন

এতো অনুপম জুটি নাহি গো অন্য

একুশ বছর যাবৎ হাসি সুখী মান্য।

 

ভাবিয়া নাহি পাই কি দিব তোমারে

এতো সুন্দর ফুল বিধাতার উপহারে!

তোমরা ফুটিলে জগতের ভান্ডারে

চির বসন্তের কল্লোল সমাহারে-

 

হৃদয় হতে আসে মোর কন্ঠ গলে

দু নয়ন ভরি কবির শুভ্র ফুলে

প্রেমোচ্ছ্বসিত তরঙ্গে ভেসে যাও আনন্দ জলে

একুশ বছর যাবৎ যেভাবে ফুটিলে--

 

তুমি জোসনায়, তুমি আলোকিত রথে

পুস্প ফুটাও সৌরভ সুবাসে জীবনের পথে

হাসির ঝলকে মনে ফিরিয়েছে লুদ্ধ

তোমাদের দেখে মোর দু’নয়ন মুগ্ধ।

----------------------------------------

এক সত্যের শপথ ছিল

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৯-০১-২০২২ ইং

কত শপথ ছিল, হয়ে গেছে বিমুখ

কত সত্য হয়ে গেছে কৌতুহল উৎসুক!

চৌদিকে আদর্শের নিরাশা

মিথ্যের উম্মুখ ভালবাসা।

 

শুধু পরনিন্দা হৃদয় বিরাজে

শুধু ওই বাণী নিশিদিন অন্তরে বাজে।

আত্মসমালোচনা নাহি আর আপনার মাঝে

পর দোষে দোষে দিবা নিশি সাঁঝে।

 

চোখে চোখে দিয়ে যায় অশ্রু ক্রন্দন

গড়ে যায় যত মিছে বন্ধন

শুধু ধোকা আছে চিরনন্দন

কত বাঁধন ছিল হয়ে গেছে ভাঙ্গন।

 

আর ফুল ফুটে না চিরবসন্ত বায়

সেই ভালো মা গো আজ নিঃশ্ব প্রায়

পরনিন্দার ছন্দ মানবের কবিতায়

আপনের দোষ ভুলে গেছে বসূধায়।

 

এতো সুন্দর গাইল মানবতার গান

তবু  বুঝিল না অপনার অপমান।

কত রক্ত ক্ষরণ করিল হৃদয়-পরান

এক সত্যের শপথ ছিল মানুষের প্রাণ।

-------------------------------------

Friday, January 28, 2022

ক্ষমতার আগুন

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০১-২০২২ ইং

ক্ষমতার তাল লয় দু- একটি সুর

কখনো দিয়ে যায় ব্যাদনা বিধুর।

হয়তো কখনো নিয়ে যায় বহুদুর

যদি না  থাকে প্রেম প্রীতি সমুধুর।

       

প্রকৃতির আগুন হয় তব উজ্জ্বল!

অন্ধার দূরিভূত করে বাসগৃহতল

স্বৈর ক্ষমতা আগুনে পুড়ে অধরে

কেউ পারে না রক্ষা করে তাহারে ।

 

চিতার ভূস্মিত বস্তুর মতো রবে পরে

ভালবাসিবে না তাহারে এই সংসারে

ক্ষমতার আগুন আপনারে খোঁজে খোঁজে

অপমান অপদস্ত করে ধরণীর মাঝে !

 

ক্ষমতা কি ঘুচাইবে সেই ব্যাকুলতা ?

বৈষম্যহীন ন্যায় নীতি মিটাইবে ব্যাখা

ক্ষমতার তাল লয় দু- একটি সুর

কখনো দিয়ে যায় ব্যাদনা বিধুর।

 

গেঁথে রেখো  হৃদাসনে ক্ষমতার মহারথি

এই আগুন পুড়ায় আপনাকে অবিরতি

অপমান অপদস্ত চাহিনা করো প্রতি

সত্য নিষ্ঠ লালন করো ক্ষমতার জ্যোতি।

-------------------------------------------

নবীন আভায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০১-২০২২ ইং

অফুরান ভালোবাসার পরশে দাও তুলি

 বিশ্ব মানবতার পতাকা প্রাণমন খুলি।

অন্তর হতে গেয়ে যাও চির সাম্যের গান

কেউ যেন  নাহি হয়  ব্যাথাতুর প্রাণ।

 

আজিকায় মানবতা অতি দুর্গম সৃষ্টিশিখরে

আপনার মোহে অসীম কালের মহাকন্দরে

মানবতা চির সতত অন্ধকার ভূঁতুরে

অনাহারে অর্ধ্হারে কতো প্রাণ ঝরে।

 

জুলুম অত্যাচারে যত গ্রহতারা

ছুটিছে বিশ্ববুকে ন্যায়হীন বিবেকহারা।

সেথা হতে যদি দিত গীতধারা

হয়তো হাসিত ব্যাথাতুর প্রাণপাড়া।

 

ওগো যদি গাইত শিল্পী সেই গীত আনি

মানবতার সুর বাজিত বিশ্ব কণ্ঠ ধ্বনি

আকাশে বাতাসে মিশায়ে দাও এক বাণী

চাও যদি মধুর-প্রেম-ভরা অহিংস ধরনী।

 

চলো নবীন পশথে রচি নব মায়া

দিয়ে  যাই চির মানবতার ছায়া।

ধরণীর তলে হৃদয়ের গায়

জেগে দেই রবি নবীন আভায়।

-----------------------------------------

Thursday, January 27, 2022

ওহে শ্রদ্ধেয়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০১-২০২২ ইং

আজ ব্যাথাতুর প্রাণে- অশ্রু নয়ানে

ছা্ত্র শিক্ষকের যুদ্ধ দেখি শিক্ষাঙ্গনে!

এতো বিভেদ কেন যে !কে জানে ?

বিজয়  বিপুলা এই বাংলার পানে।

 

সারা বঙ্গ হীনরাজনীতির প্রেম দিয়ে ঢাকা

পেশাজীবি বুদ্ধিজীবি সুশীল একই রঙে আঁকা

ছাত্র শিক্ষক অশুভ চক্রের সংগীতে মাখা

স্নেহ -শ্রদ্ধা বোধের সঙ্গে নেই কারো দেখা।

 

 আজ মোহ স্বার্থের উত্তালে আলোর দল

কে রাত্রি কে দিবস এই বঙ্গ তল ?

হীন তরঙ্গে নিমজ্জিত বাদ প্রতিবাদ

যে যেভাবে পারে মিটায় মানসের সাধ।

     

আলোর দিশারী নেই আলোর মসনদে

পথিক ভুলেছে পথ মিশ্র সংবাদে।

কারো অধিকারে যেতে নাহি চাই

আলো হতে যদি আলোটা পাই।

 

আগামীর হাতে আলোর মশাল দাও তুলি,

ওহে শ্রদ্ধেয়  দিশারী মন প্রাণ খুলি।

এই সব হীন রাজনীতি

স্নেহ-শ্রদ্ধা কমায় বটে অবিরতি----

--------------------------------------

খয়রাতি টেবিল


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০১-২০২২ ইং

খয়রাতি টেবিল আজ যেন নিয়েছে পিছু

চৌদিকে আচার অনুষ্ঠান দেখিবে যা কিছু।

আয়োজক লাভ লোকসানের হিসাব কষে

দাওয়াতি মেহমান কতো দিল খাবার শেষে।

 

আজিকার দাওয়াত  মিথ্যা সব মায়াময়;

মোহ শুধু সত্য আর সত্য কিছু নয়।

দাওয়াত গ্রহণ যেন আজ বিষের সমান

মন চায় না তবু হতে হয় মেহমান।

 

আদি কালে ধনী গরীব দাওয়াতে এসেছে;

আজিকায় গরীব নেই আয়োজক ভুলেছে।

খয়রাতি টেবিল যে জন ভাল সে বেসেছে

সে জন অনুষ্ঠানে দাওয়াত সদা পেয়েছে।

      

আয়োজন গাইছে শুধু অভিজাতের গান;

খয়রাতি টেবিল বসিয়ে  করিছে অপমান।

এতো দাওয়াত নয় যেন কষাই খানা

চাই চাই এ মেহমানদারী হতে পানা।

 

চোখের লজ্জায় যেতে হয় সামাজিক গানে;

টাকা নাই তবু দিতে হয় ব্যাথাতুর প্রাণে!

এতো হীন তবু নাকি অভিজাত?

খয়রাতি টেবিল যেন আজ কষাঘাত।

-------------------------------------

Saturday, January 22, 2022

ভূঁতুরে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২২-০১-২০২২ ইং

শুভ্র কালো মিশেল বাঙালির অন্তরে;

কে সত্য কে মিথ্যে তা আজ ভূঁতুরে!

বহুদিন ধরে আজও পাইনি তারে ছুটে

স্বাধীন বাংলার পথে ঘাটে-

 

ক্ষমতার মোহে ওরা নড়িচড়ি উঠে-

উঁচু আর নীচু মিশেল হরিলুটে।

শুভ্র ধরিছে খেলা,যুবকেরা তামুক

মঞ্চে মঞ্চে বাচিকের অভিনব মুখ।

 

তবু মূর্খেরা শুনে এই বাচিকের কথা

তন্দ্রাছলে ভুলে যায় সত্যের পথ-অন্যথা

মিথ্যা কভূ সত্য ভেবে পারবেনা ঠকিতে

সত্যেরে যে  মিথ্যা বলি বুঝবে সে চকিতে।  

       

যা বলে তা নাই-বলে না যা আছে    

এ কথা চির সত্য তার অন্তর মাঝে।

শুভ্র কালো মিশেল বাঙালির অন্তরে;

কে সত্য কে মিথ্যে তা আজ ভূঁতুরে!

 

সবই সরলভাবে দেখি বলে যা কিছু;

অন্তরে কালো সব নিয়েছে তার পিছু!     

মুক্তি যুদ্ধের  এ সংসারে এ কথা নিশ্চিত       

হৃদয় বাহ্যিক এক হলে হাসিবে ভবিষ্যৎ।

---------------------------------------------       

বজ্র তলোয়ার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২২-০১-২০২২ ইং

চির সত্যের মশাল জ্বলিবে চারিধার,

যদি তুমি হও তৌহিদী ঈমানদার ।

কোরআনের আলো জ্বালাও হে অন্তর

জাগুদের পরাজয় হবেই বিশ্ব প্রান্তর।

 

দুর্বোধ যা কিছু আছে সবই হবে পর

হও যদি রিসাতালের সৈনিক অতঃপর

তুমি সাম্যের প্রতীক বিদ্রোহী হুঙ্কার

তুমি বাতিলের বজ্র তলোয়ার----

 

ইসলাম অসীম আকাশের মতো নির্ম্ল..

শান্ত জলের মতো কোমল তরল-

নির্দ্য় অগ্নির মতো দাউ দাউ দাবানল

কেউ যদি করে বাতিলের কোলাহল।

 

চির সত্যের মশাল জ্বলিবে চারিধার,

যদি তুমি হও তৌহিদী ঈমানদার       

ওহে  কোরআন হতে লও তুমি তাজ   

রিসাতালের কাফেলায় সামীল হও আজ।

 

ঈমানদার নাহি হয় ভীত দূর্গ্ সমরে

তাগুদের বিরুদ্ধে গর্জে ওঠে তুমুল হুঙ্কারে

কে হারায় তোমারে ?

যদি হকের প্রেম থাকে অন্তরে ।

------------------------------------------     

নব আবিস্কার

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২২-০১-২০২২ ইং

ক্ষণিকের এ প্রাণ হবে একদিন শেষ;

যুগে যুগে চলেছে মানব কতো উদ্দেশ।

ক্ষণিক মোহে কেহ ভাসে আনন্দাশ্রুনীরে

তবু আরশের ডাকে যেতে হবে  চিরন্তরে।

 

যে আরশ হতে এলো মানবের ভেলা-

অতঃপর সে হতে এলো জীবনের খেলা

বাধ্য প্রাণ নত শির ওই করুণার তরে

এ জীবন ওগো কখন যে খসে পড়ে।

 

অস্তিত্ব রবে না কভূ এ মাটির দেহ-

জীবন পাকড়াও হবে নাই  সন্দেহ।

এতটুকু জীবন হতে চিরন্তন যাত্রা হয়

তা দেখে মানবের লাগে বিষম বিষ্ময়!

      

মৃত্যু জানে না অভিবাদন, জানে না কুশল

আল্লাহ’র ঈমান আনিলেই  মৃত্যু সফল।

ইবাদত শুধু ওই মণিবের প্রতি পরিস্কার

আর নহে কেহ ওগো নব আবিস্কার।

 

আল্লাহ’র তরে নত শির ঈমানের প্রকৃতি

মুমিন করে না কভূ একাত্ববাদের বিকৃতি।

অন্তরে প্রবাহমান আল-কোরআনের বিদ্যুৎ

জাগতিক মোহ সেথায় উদ্ভট-উদ্ভুত।

---------------------------------------       

তার ঘরে আমি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২২-০১-২০২২ ইং

যে স্বপ্ন বুঁনো তুমি রাঙা টকটকে;

সে নহে আমার প্রাণে মুখে আর চোখে।

আমি যার মম চাই তার করতলে

সব বিধান মানি ওই পাল তুলে।

 

সে কৃষ্টি কালচার নহে রাখি গো বুকে

যে বিধান অন্যের তরে হাস্যোজ্জ্বলমুখে

সে উৎসব তাহার রাজযোগ্য বটে

তোমার গৃহে যেন অদৃষ্টে না ঘটে।

 

সাম্যের ডাক দাও, খুলে দাও প্রাণ

উৎসব তোমার নাহি করো অনুমান।

বিধান যাহার উৎসব তাহার নাহি করো অপমান

মানুষ মানুষের জন্যে অমৃতসমান।

 

তোমার উৎসবে ওরা নাহি আসে এদিক

তবে কেন তুমি ছুটেছো  ওইদিক ?

যে উৎসবে মনোনীত দ্বীন -ওহে ধার্মিক

সে তোমার কৃষ্টি কালচার এই ভূ-লোক।

 

যে স্বপ্ন বুঁনো তুমি-মস্তিষ্ক-বিকার

কথা কেমন করে করিব স্বীকার।

জগৎ-বিখ্যাত মোরা "ধর্মপ্রাণ' জাতি

তার ঘরে আমি এক কেমন ডাকাতি ?

-----------------------------------------

কিছু নত শির চাটুকার


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২২-০১-২০২২ ইং

কেহ শুনে, কেহ দেখে, কেহবা খুলে প্রাণ,

কেহ ব্যাকরণ মেনে, কেহ পড়ে অভিধান

কনোখানে নাহি পাই সত্যতা কোনোরূপ

যে যার মতো  গড়িতেছে মিথ্যের স্তুপ।

 

 প্রতিবাদী নিশ্চুপ বসে থাকে বিষম সংকট

 চৌদিকে স্বৈরাচার হেঁকে ওঠে প্রবল প্রকোট

গণ অধিকারের কথা আজ তিক্তসমান

আমার কথা নাহি শুনে কোন ক্ষমতাবান।

 

বলিলেন জৈনক রাজা-মহারাজ

মুক্তি কিসের আবার পন্ডিত সমাজ!

চাটুকার ডেকে আনো যে যেখানে আছে

দোসরের সখ্যতা যত তাহাদের কাছে।

 

যে যখন ক্ষমতায় আসে বাজে ঢাক ঢোল

যত গণতন্ত্র দেশ প্রেম তাহাদের কল্লোল।

গায়ে গায়ে দলের পোশাক ছাঁটাছোঁটা কুর্তি,   

ক্ষমতার প্রতাপে  বাড়ে দম্ভ-বাড়ে উগ্রমূর্তি।

 

কিছু নত শির চাটুকার বুদ্ধিজীবি পরিচয়-

সত্য না বলে শিখানো বুলি সদা তারা কয়

এইসব বুদ্ধিজীবির কথা চিতার অগ্নিসমান

জাতির অগ্রপানে ওরা নহে কো আদর্শবান।

-------------------------------------------------

Friday, January 21, 2022

ঈমান যত ভারী হয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০১-২০২২ ইং

ঈমানদার সিজদা দিয়ে নত করে শির;

আল্লাহ ভয়ে আপনাকে রাখে অস্থির।

কোরআন  সদা করে ঈমানীরা পাঠ

তারা হয় না কভূ শয়তানে বিম্রাট।

 

মুমিন সারি সারি দাঁড়িয়ে আল্লাহ’র ভয়ে !

নামাজির বেশে নত শির ইহ পর জয়ে।

ঈমান যত ভারী হয় মাথা পড়ে ঝুঁকে

অন্তরে জিকির করে কথা নাহি মুখে।

 

শয়তানের তত্ত্ব যেন মানববেরে খোঁজে

বেঈমান যেন বসে গেছে বাতিলের ভোজে।

প্রাণে প্রাণে অনিষ্ট ছাড়িয়া উৎকট

পথভ্রষ্ট মানব পুড়িতেছে প্রকোট।

 

চারিদিক হতে মসজিদে আসে সত্যবাদী দল

দুর্ণিনীতি সুদ ঘুষ করে না কভূ কুট কৌশল।    

বাতিলেরা মোটা  পুঁথি লয়ে উল্টায় পাতা

মুমিনেরা আল্লাহ’র তুষ্টে নোয়ায় মাথা।

 

এই পৃথিবীর নাজ নেয়ামত শস্যখেত

মহান আল্লাহ’র করুণাময় শীর্ষ্-সমেত।

 ঈমানদার সিজদা দিয়ে নত করে শির;

আল্লাহ ভয়ে আপনাকে রাখে অস্থির।

----------------------------------------------------     

অবার যেন না আসে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০১-২০২২ ইং

অবার যেন না আসে মহামারি খুব

দরিদ্র হতদরিদ্র না যেন হয়  চুপ!

করোনা দেখিয়ে যেন বণিক বাঁদরে

কর্মী ছাঁটাই না করে চরম নিষ্ঠুরে।

 

করোনার অযুহাত পেলে গালে মারে চড়

কর্মীর মুখে লাগে তার নখের আঁচর।

দলে দলে মিলে তারা একই রঙ সাধে

এই দিকে বুক ভরা দুঃখে শ্রমিক কাঁদে।

 

অথচ শ্রমিক তারে তুলে নেয় ঘাড়ে

রক্তে রক্তে লিখে  নাম উচু এক দাঁড়ে

তবু বলে কি আপদ! বিদায় কর তারে

শ্রমিক থাকিতে চাহে বলিতে নাহি পারে।

 

কর্ম্ হারিয়ে কর্মী করে ছটপট !

তবু নাহি বুঝে ওরা শ্রমিকেরে চটপট!

অবার যেন না আসে মহামারি খুব

দরিদ্র হতদরিদ্র না যেন হয়  চুপ!

     

কর্মীর কাছে  কর্ম্স্থল অমৃতসমান

মালিক শ্রমিকের বন্ধন চির পুণ্যবান

মহামারিতে করো না কো নয় ছয় সাত

কর্মীর চোখে নিন্দ্রা নাই, পেটে নাই ভাত।

----------------------------------------------