বৃহস্পতিবার, জানুয়ারি ২৭, ২০২২

খয়রাতি টেবিল


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০১-২০২২ ইং

খয়রাতি টেবিল আজ যেন নিয়েছে পিছু

চৌদিকে আচার অনুষ্ঠান দেখিবে যা কিছু।

আয়োজক লাভ লোকসানের হিসাব কষে

দাওয়াতি মেহমান কতো দিল খাবার শেষে।

 

আজিকার দাওয়াত  মিথ্যা সব মায়াময়;

মোহ শুধু সত্য আর সত্য কিছু নয়।

দাওয়াত গ্রহণ যেন আজ বিষের সমান

মন চায় না তবু হতে হয় মেহমান।

 

আদি কালে ধনী গরীব দাওয়াতে এসেছে;

আজিকায় গরীব নেই আয়োজক ভুলেছে।

খয়রাতি টেবিল যে জন ভাল সে বেসেছে

সে জন অনুষ্ঠানে দাওয়াত সদা পেয়েছে।

      

আয়োজন গাইছে শুধু অভিজাতের গান;

খয়রাতি টেবিল বসিয়ে  করিছে অপমান।

এতো দাওয়াত নয় যেন কষাই খানা

চাই চাই এ মেহমানদারী হতে পানা।

 

চোখের লজ্জায় যেতে হয় সামাজিক গানে;

টাকা নাই তবু দিতে হয় ব্যাথাতুর প্রাণে!

এতো হীন তবু নাকি অভিজাত?

খয়রাতি টেবিল যেন আজ কষাঘাত।

-------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...