শুক্রবার, জানুয়ারি ২১, ২০২২

অনৈতিক হৈ চৈ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০১-২০২২ ইং

নৈতিক শিক্ষার লাগি যা কিছু করিবার

কোরআন হাদিস এসেছে পৃথিবীর অন্ধকার।

তবু অমানিশা ঘিরে আছে মানবের প্রাণ তোষে

সেই প্রদীপ জ্বলে না  জীবনের আশে-পাশে।

 

কবে সেই চরিত্র পাব তাই রয়েছি বসে !

লোকে শিক্ষারে নিন্দা করে প্রমোদ উল্লাসে

এই সকল নিন্দা বুকে ধরে

করেছি অভিশপ্ত মানুষরূপী মানুষটারে।

 

শিক্ষিত হয়েছি,শিক্ষাটারে স্পর্শ্ করিনি কভূ!

মানুষ হয়েছি,মনুষ্যত্ব অর্জ্ন করতে পারিনি তবু।

শেষ হয়ে যে গেল বেলা

তবু বুঝিনা আপনার অবহেলা।

 

শিক্ষার উচ্চ শিখরে যারা আছে বসে

তারা আজ নিন্দুকের রোষে

ওহে অনৈতিক খেলা তাদের চরিত্র ঘেঁষে

দুর্ণীতি সুদ ঘোষ নীতিহীন  অনেক দোষে।

 

আজিকার চরিত্রে নেই  বিধিবিধান-বাঁধনডোর

আছে কিছু অনৈতিক হৈ চৈ   বিপুল সমাহার।

নৈতিক শিক্ষার লাগি যা কিছু করিবার

কোরআন হাদিস এসেছে পৃথিবীর অন্ধকার।

----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...