কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ২১-০১-২০২২ ইং
যে সত্যের মহা বিজয়ছিল ধরণীতে
আজিকায় তা মিথ্যের গীত মহাসংগীতে।
চৌদিকে বাতিলের ধ্বনি মানবের প্রাণে
বিবাদের ঘোর মত্ততা বিশ্ব কন্ঠ তানে।
যেন যমজ দু’টি প্রাণ পাশাপাশি
তুমুল র্ঘ্ষণে জ্বলে স্পন্দন রাশি
যে দাবানল মহাপ্রলয়ের বেশে
পুড়ে যায় বিজয়কে অবশেষে।
একই পৃথিবী হতে দুই স্রোত-পারা
দুইটি প্রাণের বিদ্বেষধারা
অনিষ্টের মন্ত্রতে মিলিল তাহারা
এক নিষ্ঠুর অভিমানে বসুন্ধরা।
বাতিলে বাতিলে পরাজয়ে হল উপনীত
এই নশ্বরের যত সত্য শোণিত-
অন্ধকার ধরণী করিল গঠিত
সত্য ধরণী হইল কষাঘাত।
পৃথিবীর অত্মারা ডুবে দিল কূল
হক বাতিল চিনতে করিছে ভুল।
এসো হে প্রাণ -করি নির্মূল
প্রাণে প্রাণে ফুটাই দ্বীনের ফুল।
----------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।