শুক্রবার, জানুয়ারি ১৪, ২০২২

অভিষেক

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৪-০১-২০২২ ইং

অভিষেক হবে নব সূর্য্দয়ের

নব উৎসবে মাতিবে চারি ধার

আনন্দদীপ জ্বলিবে বিশ্ব সম্ভার

প্রবল ঝড়ে অন্তর হতে অন্তর।

 

অন্ধকার পৃথিবী জাগিবে প্রাণে প্রাণে

প্রেমের বিপুল প্লাবনে প্রেয়ষীর লক্ষণে

অসীম সাম্যের চির বন্ধনে

যুদ্ধ বিগ্রহের অগ্নি দহনে।

 

অভিষেক হবে ফুলের কাননে কাননে

সৌরভ সুবাসে পুলকের চয়নে চয়নে

হৃদয় সাধনের ধন

অসাম্প্রদায়িক আত্মার গান।

 

সেই মানবের প্রাণ সভা মাঝে

সদা বিনয়ে চাহি সম্প্রীতি রাজে।

চৌদিকে ব্যাদনার শোক ধরণীর গায়

কে রাঙাবে পৃথিবী আপনার অভিপ্রায়?

 

তোমার হাতেই হউক তার অভিষেক

কাননে ফুল ফুটুক জুঁই চ্যামীলি হরেক।

শুধু তোমার কণ্ঠে যেন শুনি সাম্যের সুর

সেই অভিষেকে পথ যাবো দূর বহু দূর।

-------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...