Saturday, November 12, 2022

ক্ষুধা বুঝে না

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-১১-২২ ইং

*********************************

স্বদেশের সম্মুখে চরম খাদ্য সংকট !

এদিকে মনোযোগের অভাব প্রকোট।

স্বদেশকে দিচ্ছি চরমপত্র রক্তে লেখা

দুর্ভিক্ষ আসছে শহর গ্রামে নিয়ত দেখা।

 

স্বদেশের ভূমিতে খাদ্য উৎপাদন আজ আর নাই

চারিদিকে দালান কোঠা ঘর বাড়ি নিয়েছে ঠাঁই।

ক্ষুব্ধ কৃষকের মাটি

ফসল শুন্য সোনালী আঁশের ঘাটি

উপহার দিয়েছো জেল জুলুম গুলি

অধিকার নিয়েছো কেড়ে ক্ষমতার পাল তুলি।

 

এইসব কিছু চাই না, স্বদেশ হয়েছে শ্মাশান

বাঁচাও স্বদেশী কৃষকের ইজ্জত মান।

বহু লুন্ঠন করেছো, পেয়ে গেছ পার,

এবার সম্মুখে চরম খাদ্য সংকট

দুর্ভিক্ষ্  হিসাব কষে নিবে তার---

 

ক্ষুধা বুঝে না প্রিয় -প্রেয়সীর সংহতি !

দুর্ভিক্ষে জ্বলে শিরা উশিরা বিদ্যুৎগতি।

তুমুল বিদ্রোহের রক্ত ছড়ায় দিগন্ত রেখা

স্বদেশকে দিচ্ছি চরমপত্র রক্তে লেখা।

-----------------------------------------

নেতৃত্বের সূর্য্ চাই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-১১-২২ ইং

*********************************

জন বৈষম্যের কালো রাত্রির শেষে

পূব দিগন্তে কি উঠবেনা প্রভাতের আলো ?

একটা নেতৃত্বের সূর্য্ চাই স্বদেশে

যে জাগাবে ঘুমন্ত প্রাণ অনিমেষে

স্বাধীন পতাকার তলে ক্ষমতার দ্বন্ধ-দম্ভ।

পতাকা উড়াই তবু স্বদেশ প্রেম নেই

মুক্তি যুদ্ধের জয়স্তম্ভ।

এতো বৈষম্যের ঝড়ে অধিকার হতভম্ব !

একটা নেতৃত্বের সূর্য্ চাই স্বদেশে

যে জাগাবে ঘুমন্ত প্রাণ অনিমেষে।

----------------------------------

ঘুষের আগুনে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-১১-২২ ইং

*********************************

ঘুষের আগুনে আজ মুক্তির পতাকা পুড়ে !

তুমুল প্রতিযোগীতা অফিসারে অফিসারে

অফিসের প্রতিটি শাখায় শাখায়

ব্যাক্তিতে ব্যাক্তিতে হাত বদলায়।

প্রজাতন্ত্রের প্রতিটি দায়িত্বশীল চেয়ারে

একই চরিত্রের মহরা হয় বিপুল হারে।

চারিদিকে ঘুষের সংগীত বজ্রপাতে

মরণ অস্র আজ অফিস আদালতে

ঘুষের আগুনে আজ মুক্তির পতাকা পুড়ে !

পতাকা আছে, অধিকার নেই-দূরে বহুদূরে!

যেদিকে তাকাই সেদিকে দুর্নীতিবাজ !

কে দিবে জাতিকে মুক্তি- কেউ নেই আজ ?

উঁচু থেকে নীচু একই রঙের সাজ

তাইতো বংলার আকাশে নেমেছে সাঁঝ।

ভেবেছিলাম তুমি মুক্তি কামী

না, না এখন দেখি ভুল আমি ।

ঘুষের আগুনে আজ মুক্তির পতাকা পুড়ে !

তুমুল প্রতিযোগীতা অফিসারে অফিসারে ।

-------------------------------------

 

 

 

 

তুমি রং বদলেছো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-১১-২২ ইং

*********************************

কখনো দেখিনি অবিচল জাতির দুঃসময়ে,

তুমি রং বদলেছো ক্ষমতা সংকটের ভয়ে !

অথচ দাবী কর তুমি এক শক্তি সুসংহত

জাতি বুঝেগেছে,

তুমি এক প্রতারক, মোনাবিক ছদ্মবেশী রত।

যেখানে স্বদেশ দুঃখ শোকে রক্তাক্ত আঘাতে

সেখানে তুমি একি বল পথে ঘাটে টক শোতে ?

নিজ স্বার্থ্ হাছিলে পরিপুষ্ট তোমার এ হৃদয়

তাই তুমি দেখনা জনতার পরাজয়-

জ্ঞান পাপীদের অগ্রাসনে নিন্দা ও অখ্যাতি

নিরপেক্ষতা নেই নিরপেক্ষ জ্ঞানের জ্যোতি!

এ কিসের ইঙ্গিত ?

এ কিসের সংকেত ?

বঞ্চিতের প্রাণ চেয়ে দেখ, রক্ত ক্ষরণে থরো থরো

যুদ্ধের মুক্তির সঙ্গে জনতার মুক্তিকে যোগ কর।

কখনো দেখিনি অবিচল জাতির দুঃসময়ে,

তুমি রং বদলেছো ক্ষমতা সংকটের ভয়ে----

---------------------------------------------

 

বিপ্লব শুরু হউক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-১১-২২ ইং

*********************************

অধিকার আদায়ে আরো হও উদ্ব‌ুদ্ধ,

শুরু করো জনতার প্রতিরোধ, জনযুদ্ধ।

আজ তোমাদের বিপ্লবের দিন !

শুরু হউক জনতার মিছিল, বিপ্লবী মিছিল

ফ্যাসিস্টদের ডেকে আনো ঘোর দুর্দিন !

মিলিত হও পীছ ঢালা রাজপথে অভিন্ন প্রাণ।

বঞ্চিত জনতা আজ হাক্র‌ুদ্ধ

শুরু হইক জনতার প্রতিরোধ , জনযুদ্ধ।

জ্ঞান পাপী দেশ দ্রোহীদের ঠাঁই নাই, ঠাঁই নাই

গর্জেছে বিপ্লবী জনতা, ভয় নাই, ভয় নাই !

জন শক্তির ক্ষয় নাই, ক্ষয় নাই

কে আছে বিপ্লবের গতিপথ করে রুদ্ধ ?

শুরু করো জনতার প্রতিরোধ, জনযুদ্ধ।

বিপ্লব শুরু হউক, শুরু হউক শুভ লগ্ন

মুক্তির তপস্যাই হউক তোমাদের  মগ্ন।

---------------------------------------

Friday, November 11, 2022

নিরপেক্ষতার নামে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-১১-২২ ইং

*********************************

নিরপেক্ষতা আজি বুঝি অবরুদ্ধ কারাগার,

কোথাও পাই নাকো চির সত্যের সমাহার।

দল মত পথ আদর্শে সত্য মিথ্যে একাকার

সত্য জেনেও সত্য বলিনা বিচারিক দরবার।

নিরপেক্ষতায় যুদ্ধ দুর্বার !

সেই ভয়ে বিচারক নিশ্চুপ নিচু শির ।

স্বার্থের পৃথিবীতে পক্ষপাতের নিষ্ঠুর ধারা

আজিকায় ঘিরে আছে মানুষের অন্তর ধরা।

নিরপেক্ষতার নামে এ কি অদ্ভুত ধাঁধা !

নিরপেক্ষ নিরপেক্ষ চিৎকারে ছুঁড়ে দেয় কাঁদা।

আসলে কেউ নিরপেক্ষ নয়

কেউ সত্যে কেউ মিথ্যের পক্ষে রয়।

তবু চাই নিরপেক্ষ শাসক, নিরপেক্ষ বিচারক !

যে রায় দিবে চির সত্যের পক্ষে‘- এ ভূলোক।

-----------------------------------------------

হৃদয় হতে হৃদয় নেই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-১১-২২ ইং

*********************************

প্রেমের সাহিত্যে এ কি পরিণাম !

কত কবিতা, কত গান কত উপন্যাস ছিল ধরাধরাম

কত ছিল হৃদয় নিংড়ানো চিঠির তরঙ্গ

সেইসব ছুটেছে নিরুদ্দেশে গভীর সুরঙ্গ।

 

এখন চারিদিকে ডিজিটাল সুরের মূর্ছনাতে

নগ্নতায় মেতেছে প্রেমের পৃথিবী দিনে রাতে

এখানে নেই নীতি নৈতিকতার বিধিবিধান

আছে শুধু অবৈধ মিলনের সংবিধান

আছে কিছু চরিত্র হরণের রক্তাক্ত ধর্ষ্ণ !!

 

এখানে তান তুলেছে প্রণয়ের সুর

এখানে চরিত্র হরণ, ধর্ষ্ণ, ব্যভিচার।

এখানে নগ্ন প্রেম ভালবাসার সংসার।

প্রেমের সাহিত্যে এ কি পরিণাম !

হৃদয় হতে হৃদয় নেই প্রেমের শিরোনাম।

------------------------------

শুধু স্বার্থের জন্যে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-১১-২২ ইং

*********************************

শুধু স্বার্থের জন্যে মিথ্যা বলছে মানুষেরা,

সম্মুখে সত্যের হাতছানি তবু নিশ্চুপ তারা।

সত্যেরা খুঁজে সহজ পন্থা এ মর্তলোক,

স্বার্থেরা জ্বলে দেয় দ্বন্দ্বের আগুন এ বুক।

 

শুধু স্বার্থের জন্যে মানুষেরা বলেনা হক কথা

মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চায় যথা তথা—

মানুষের এরূপ বড় বেশী ভয়ঙ্কর !

তাদের সকাশে দেখি শুধু স্বার্থের শিবির।

 

মুক্তির প্রদীপ নিভে গেছে রৌদ্রজ্জ্বল দিনে

এখন মিথ্যেরা গর্জ্ন- তর্জনে

বীর দর্পে হয়েছে সমাজের পতি !

যার অগ্রাসনে সহজ সরলেরা হয় নতি।

-----------------------------------------

প্রিয় কবির

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-১১-২২ ইং

*********************************

হে যুবক, তুমি তুললে এ বিশ্বে মহাঝড় !

চির সত্যে জাগালে জলহীন মরু প্রান্তর!

তুমি বীর ,তুমি উন্নত মম শির

তুমি সেই যুবক আমাদের প্রিয় কবির।

অদম্য স্পৃতা দৃঢ় মনোবল শেষ সম্বল

প্রতীজ্ঞায় ইস্পাত কঠিন- প্রাণ চঞ্চল।

দুঃখ - ব্যর্থতা আছে তবু নেই অবসাদ !

নেই কোন ধবংস, নেই কোন বিবাদ-

তুমি এক মহা বিজয়ের মহা উৎকর্ষ্ !

তুমি এক বিপ্লবের মহা সংঘর্ষ্ ।

তুমি এক দৃঢ় যোদ্ধা সমর প্রতিকুল-

তুমি ফুটাও চির সাম্যের মানবিক ফুল।

তুমি আমাদের প্রিয় কবির প্রত্যেক বুকে

সদা জেগে থাকো হাসি মুখে- সুখ-দুঃখে।

---------------------------------------------------

Thursday, November 10, 2022

দূর থেকে দেখে যাব

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১০-১১-২০২২ ইং

*******************

দূর থেকে দেখে যাব থাকবে না ক্রন্দন ,

যাব না কাছে তবু গড়ে যাব বন্ধন।

হদয়ের যে ইন্ধন

তা হবে না কভূ প্রণয়ের প্রয়োজন ।

বুকের তরঙ্গ দিব ঢালি ওই দুর বসে

দু’জনা উঠব জাগি ফুল শয্যার হরষে।

তোমার এ অভিমান নাহি করে বঞ্চিত,

দুর থেকে করে নিব সুধা সুখ সঞ্চিত।

এ প্রাণ দীন দরিদ্র নহে

দুর হলেই চলে যাব ভিন গ্রহে।

দূর থেকে দেখে যাব থাকবে না ক্রন্দন,

যাব না কাছে তবু গড়ে যাব বন্ধন।

-----------------------------------

 

যে ভাষা বুঝেনা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১০-১১-২০২২ ইং

*******************

-----------------------------------

যে ভাষা বুঝেনা, তাকে বলে লাভ নেই

সে তোমাকে অপমান করবে সর্বদাই ।

সে ভাববে তুমি মূল্যহীন

তার জন্যে ব্যাকুল প্রাণ ।

ভালবাসা হবে এখানে তুচ্ছ- নগন্য

যে সন্মান করেত জানে তাকেই শুধু

হৃদয়ের ভাষা বলিও তুমুল বিল্পবে

এ যুদ্ধ হবে স্বর্গিয় ! এ যুদ্ধ হবে বিজয়ের !

যে ভাষা বুঝেনা সে হবে অহংকারী

সে হবে দুর্দান্ত অভিনয় শিল্পী – ছলনাময়ী

মুহুর্তে মুহূর্তে মিথ্যা সংলাপে

তোমাকে পুড়াবে, তোমাকে জানাবে

যা ছিল সব মিথ্যে-

তোমার এ রাত্রি দিন অসাধ্য সাধন

সবই হবে ব্যর্থ্, সবই হবে অপমান !

তুমি যাই বল- কোন উত্তর পাবে না

সুতরাং

যে ভাষা বুঝেনা, তাকে বলে লাভ নেই

সে তোমাকে অপমান করবে সর্বদাই ।

--------------------------------------------

সু-শিক্ষাটা কোথায় ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১০-১১-২০২২ ইং

*******************

-----------------------------------

উচ্চ শিক্ষিতে আজকাল গোলমাল ভারী,

অনেকের মাঝে তাই দেখি বাড়াবাড়ি ।

শিক্ষিত বটে সুশিক্ষিত নয় এ অন্তর

যত অনৈতিক মহরায় কাজ কারবার।

উচ্চ শিক্ষিতের পদবী লয়ে পশুত্ত্বের প্রাণ

আজকাল ভরে গেছে পৃথিবীর উদ্যান।

পথ ভ্রষ্ট জ্ঞানে-

উচ্চ শিক্ষিতরা নানান কুট কৌশল সাধনে

বঞ্চিত করে মানবতার ন্যায্য অধিকার

পিতা- মাতা চোখের অশ্রু জলে

সন্তানকে অভিশাপ দেয়- দু’হাত তুলে

বৃদ্ধাশ্রমে--

চারিদিকে অসংখ্যা তারকারাজি, সূর্য্টা নাই

এতো উচ্চ শিক্ষিত ! সু-শিক্ষাটা কোথায় ?

----------------------------------