Wednesday, November 23, 2022

উঁকি মেরে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৩-১১-২০২২ ইং

*******************

একটু উঁকি মেরে দিব্যি গেলে চলে

এসো দেখি, এসো দেখি

কি শুভ্রতার ঝলকে সাজলে-আপাদ মস্তক !

ঠিক যেন সাদা গোলাপ দু’টি ফুটে আছে

এত উঁচু বৃক্ষ !

কি করে ছুঁব বলো ? খুব ইচ্ছে হচ্ছে

ফুল দু’টো ছিড়ে ফেলি, সুবাস নেই

মনে হয় এক্ষনি বৃক্ষটিকে চিরে ফেলি

ঠিক শিয়রের কাছে নিয়ে আসি

ইস ! যদি এমন হতো

কি বল লক্ষিটি ?

নাকি অশ্রুজল সজীব রবে চোখের ক্ষতেই

এসো, খুব কাছে এসো

ছিড়ে দেই, ফুলের পাঁপড়িগুলো ছিঁড়ে দেই

একটু উঁকি মেরে দিব্যি গেলে চলে

এসো দেখি, এসো দেখি

------------------------------------------


পাঁচ ফুট সাড়ে সাত


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২২-১১-২০২২ ইং
*******************
এখানেই দেখেছিলাম অযুত স্বপ্নের সম্ভাবনা
পাঁচ ফুট সাড়ে সাত কি আসাধারণ !
কি মধুময় ! কি সৌরভের ঢেউ খেলে
অপলক চেয়ে চেয়ে গভীরে দোলে, খুব দোলে্
উঁচু পাহাড় হতে যেন ঝর্ণা জলে ভেসে যায়
ভালবাসার অমীয় ভেলা-
পুলকে উঠে যন্ত্রনা,নিয়ত শিরহণ জাগায়
বেশ সুশ্রী- চুতুর সুর্দশা
দেখলেই মনে হয় তপ্ত জলে শ্মান করি,হারিয়ে যাই
অথৈ সাগরের তরঙ্গ ফেনায়-
খুব সহজ ! অথচ কতনা বিড়ম্বনা
কোন একদিন, হয়তো আচমকা একদিন
হয়তো পেয়ে যাব পাঁচ ফুট সাড়ে সাত
বৃক্ষের মধুময় ফুল-
রোজ রোজ ফুটুক সৌরভের ডানা মেলে ফুটুক
চুপি চুপি বলব, হুট করে বলব
আমি তোমার শুধুই তোমার !
ভালবেসেই নাম দিয়েছি পাঁচ ফুট সাড়ে সাত
বৃক্ষের মধুময় ফুল----
--------------------------------------

হুজুগে হরালাম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২২-১১-২০২২ ইং

*******************

হুজুগ, হুজুগ চারিদিকে হুজুগ !!

না বুঝে চিৎকার করে উঠে আবেগী লোক।

মনে হয় না এরা বীরজাতি যুদ্ধের উদ্দীপক

বিবেক এখানে গোলাম,

স্বাধীনতার দ্রাঘিমা ঘিরে

আবল- তাবল কিছু

আজ নিয়েছে বাঙালির পিছু।

যে রকম ভেছিলাম, শুনেছিলাম

তার ছিটে ফুটাও নাহি পেলাম

হুজুগ, হুজুগ চারিদিকে হুজুগ !!

শুনেই চিৎকার করে উঠে কিছুলোক

এখানে বিবেক একা, দেশপ্রেম একা

আবেগ বাঙালির কাছে এসে

হুজুগের দাবানলে চৈতন্য হারালাম

দেশপ্রেম বির্সজন দিলাম--

স্বাধীনতা পেলাম ,পুনরায় হুজুগে হারালাম।

-----------------------------------

 

Monday, November 21, 2022

রক্তাক্ত বাস্প

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২১-১১-২০২২ ইং

*******************

হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেল অতঃপর,

সেই মুখটা আজো ভেসে উঠে অনেক গভীর !

এমনতো হবার নয় তবু কেন এতো অস্থির

জ্বলছে খুব গভীরে জ্বলছে আগুন- অবিনশ্বর।

তবু শুনি সেই ধ্বনি

যে সুরে বলেছিলে একদিন প্রেমের বাণী

আজ অবসন্ন দিন, হৃদয়ে দুভির্ক্ষের ঘোষণা

অনেক খুঁজেও পাইনা দেখা এ পরিসর।

রক্তাক্ত বাস্প উড়ে প্রতিটি নিঃশ্বাসে

তবু ছুটেছি পিছুন পিছুন অনুপম বিশ্বাসে

আজ সব মিথ্যে বিলুপ্ত বজ্রের ঢেউ

হয়তো এসেছিল দাবালনের মত কেউ—

হয়তো এ নগন্য উদার উপেক্ষাতে

রক্তাক্ত বাস্প উড়ে হৃদয়ের সাক্ষাতে।

-----------------------------------

অজানা পথে ছুটেছি

 অজানা পথে ছুটেছি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২১-১১-২০২২ ইং
*****************
এক অজানা পথে ছুটেছি যুগ-যুগান্তরে
এ ক্লান্ত মিছিলের শেষ কোথায় ? ক্লান্ত দিনের পরে
তোমার ঠিকানা পাব কি ? এক প্রাণের ঝড়ে
প্রতিদিন প্রতি মুহুর্তে ক্ষত বিক্ষত-
বহুদিন ধরে ঘুমন্ত স্বপ্নের ফুলগুলো
সে আর ফুটে না, সে আর হাসেনা
আগের মত কথা বলে না, ঠিক যেন বাক শুন্য !
কি এমন বিদ্রোহ ! আজও হল না জানা
সত্যি হতবাক !
এক অজানা পথে ছুটেছি প্রেমের যুদ্ধে যেতে
বিজয়ের উচ্ছাস দূরে- বহুদূরে
তবু ভালবাসি তবু ভালবাসি
শুধু এতোটুকু জানি !
কত যে খুঁজেছি তোমাকে আকাশের গভীর নীলে
শুধু শুন্যতা এনেছে বিষাদ ভালবাসার নিখিলে।
এক অজানা পথে ছুটেছি যুগ-যুগান্তরে
এ ক্লান্ত মিছিলের শেষ কোথায় ? ? ক্লান্ত দিনের পরে--
--------------------------------------

ইচ্ছে ছিল না

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২০-১১-২০২২ ইং

*******************

ইচ্ছে ছিল না তবু হয়ে গেল তবু ভালবেসেছি

বহুবার চেয়েছি, ভুলতে চেয়েছি—

হয়তো তুমি বুঝবে না কতটা ক্ষত বিক্ষত আমি

সেই তরঙ্গেধু তুমি শুধু তুমি!

কি যে ‍উদাস হলাম বিপুল তরঙ্গে !

কি করে বুঝাই বল অনুভূতির তুরঙ্গে

যদি তুমি বুঝতে

হয়তো এমন হত না দিনে- রাতে

এক অসহ্য যন্ত্রনা তুলেছে তুফান এ অন্তরে

তোমাতে মগ্ন হয়েছি অতল ঘুম-ঘোরে

ভালবাসার পথিক আমি-

তবু শুন্য তবু ব্যাথাতুর দিবা-যামী !

ইচ্ছে ছিল না তবু হয়ে গেল তবু ভালবেসেছি

বহুবার চেয়েছি, ভুলতে চেয়েছি—

-----------------------------------

Sunday, November 20, 2022

হঠাৎ বাংলাদেশ

 হঠা বাংলাদেশ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২০-১১-২০২২ ইং

*******************

টেকনাফ থেকে তেতুলিয়া, হঠা বাংলাদেশ,

রূপসা থেকে পাথুরিয়া জনতার উচ্ছাস !

অতিরিক্ত কোলাহলের কি আছে উদ্দেশ ?

খেলুক না ব্রাজিল আর্জেন্টিনা আরো কত দেশ ।

 

তাতে আমার কি ? কেন পথে ঘাটে কম্পণ-গর্জন !!

কি শো-ডাউন !

কি অপচয় !!

ভয়! ভয় ! বিভেদের ভয় !

 

রক্ত ঝরা বাঙালির চেতনা যেন গেছে মুছে-

এ কেমন উম্মাদনা লেগে আছে পিছে !!!

আর্জেন্টিনা হয় প্রাণ নয় ধন এ মিছিলে

বাঙালি দিশাহারা-

ব্রাজিলের শো ডাউনে ভুলে গেছে আজ

এ দেশ রক্ত ঝরা !!


হঠা বাংলাদেশ , দেশের কোটি প্রাণ

কোন পাগলামিতে বিনিন্দ্র রয় !

চারিদিকে অপচয় আর অপচয়- নির্ভ্য়

কভূ মাথা নোয়াবার নয়--

 

দাউ দাউ জ্বলছে চেতনার প্রাণ ।।

প্রেম নয়কো, রক্তে রঙিন এসব কলতান।

অতিরিক্ত কোলাহলের কি আছে উদ্দেশ ?

খেলুক না ব্রাজিল আর্জেন্টিনা আরো কত দেশ ।

-----------------------------------

Saturday, November 19, 2022

যদি না হয়

 

যদি না হয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

দু’হাত তুলে একবার ফেল অশ্রুজল

করুণার আরশ উঠবে কেঁপে অবিরল।

তিনি ক্ষমাশীল –দয়াময়

হে প্রাণ, কর ভয় ! কর ভয় !

 

তুমি গোলাম লও তুমি তাঁরে চিনে

আর ঘুচাও তাগুদের ছল দিনে দিনে-

তিনি অধিশ্বর! তিনি মহান দ্বার খুলে

ডাকছে তোমায় নাহি যায় ভুলে—

 

দু’হাত তুলে একবার ফেল অশ্রুজল

করুণার আরশ উঠবে কেঁপে অবিরল।

অনন্ত জগত তোমার বৃথা

যদি না হয় আরশে আযীম মিতা।

------------------------------

ভুলে গেল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

মুসলিম তাগুদে দিতে গিয়ে আড্ডা,

ভুলে গেল হকের আলোকিত পথটা ।

এখন দৌাড়াদড়ি এখানে – ওখানে

এসে গেল পরাজয়  ইসলামের অঙ্গনে।

নিজের পথে নিজে দিল কাটা

এখন হচ্ছে বলির পাঠা—

সুদ খাও খুষ খাও অলি গলি রাস্তায়

ছুটে যাও আড্ডায়, চা -টেবিল নাস্তায়

এখন গেছো ফেঁসে- মর তুমি কেঁদে

সুন্নাহ কই, কোরআন কই! পড়ছো তুমি ফাঁদে

তুমি এখন কবে কি? আল্লাহ গেছেন রেগে

মাপ চাও তওবা কর সবার আগে-

বিজয় বিজয় বিজয় চাও নাহি দিবে ধরা

তাড়াও তাড়ও বাতিল আড্ডা জীবন ধারা।

মুসলিম তাগুদে দিতে গিয়ে আড্ডা

ভুলে গেল হকের আলোকিত পথটা ।

-----------------------------------------

 

 

 

আসলে কে আমি ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

কে গো তুমি অন্তরে অন্তরে ?

অদৃশ্য হয়ে বাসা বেঁধেছো শরীরে শরীরে !

কতো তরঙ্গে জেগে উঠো গভীরে

দিবা যামী প্রহরে প্রহরে—

আজো বুঝলাম না, চিনলাম না তোমারে

এই তুমি একদিন ফাঁকি দিবে আমারে---

মৃত্যুর অভিসারে

অনন্তের প্রান্তরে---

কখনো ভাবেনি এই তুমি নহে গো আমার !

আমারে করলে নিথর লাশ! মূল্যহীন শরীর ।

পরশিয়া মোরে ওই দূর আরশে উড়লে তুমি !

আমি পঁচে গলে মূল্যহীন হলাম- এ ভূমি।

আসলে কে আমি  ?

আমি তো গেছি নশ্বর দুয়ারে থামি ।

পৃথিবীর এ আয়োজন বড় আনমনে

আমিতো আমার নই এই নশ্বর ভুবনে।

-------------------------------------

সৌভাগ্যবান আমি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

প্রাণের গভীরে কোরআনের আলো রবে

আঁধার ঘুচিবে যবে।

সৌভাগ্যবান আমি নশ্বর ভুবনে

কোরআন পেয়েছি তাই দর্শনে ।

আমি হয়েছি মুসলিম প্রভূর গৌরবে

জগৎ শানীত তাই নবীর সৌরভে

আলোর পথে গোলামেরা প্রান্তরে

প্রভূকে যায় ডেকে এই নশ্বরে

আমি মুসলিম, আমি সৌভাগ্যবান

আমি পেয়েছি আল-কোরআন

কোরআন নিয়েছি তাই অন্তর কূলে,

নবীজির সৌরভে আমি ফুটি ফুলে ।

------------------------------------

উপহাস

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

উপহাস ! চারিদিকে উপহাস শুধু উপহাস !

শুধু নিশ্চিত জন অধিকার উপবাস ।

প্রাণে প্রাণে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস

অবিশ্বাস ! মঞ্চে মঞ্চে অবিশ্বাস—

 

মুক্তি এক দুঃখের কবি !

বর্ণে বর্ণে , শব্দে শব্দে বৈষম্যের প্রতিচ্ছবি !

স্বাধীনতার বসন্ত কাটে মুক্তির প্রতীক্ষায়

দুর্ভিক্ষের সতর্ক্ সাইরেন ডেকে যায়—

 

এ এক নিষ্ঠুর রোমাঞ্চ! এ এক রক্তপাত !

তবু উপহাস ! তবু পরিহাস শৃঙ্খল এ রাত

ঘোর অন্ধকার- অবিশ্বাস-

মুক্তির শাণীত বানী সে এক উপহাস-পরিহাস !!

 

জনতার মুক্তি বিপ্লবী সংগ্রাম তরে-

প্রতিজ্ঞাবদ্ধে প্রস্তুত হও ঘরে ঘরে-
উপহাস ! চারিদিকে উপহাস শুধু উপহাস !

শুধু নিশ্চিত জন অধিকার উপবাস ।

-------------------------------------------



শুদ্ধতার কবি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

এখন পদ পদবী ডিগ্রির উজ্জ্বল উপস্থিতি ,

জ্ঞান গরিমা নিভৃত !অনুজ্জ্বল যথারীতি।

সভা সেমিনারে বক্তা শ্রোতা উদ্বেল হয়ে উঠি

যখন দেখি পদ পদবীর ভিড়ে বক্তা পরিপাটি।

 

আসলে একি যোগ্যতার মাপকাঠি ?

এখনো প্রাণের স্তরে স্তরে-

আবেগের তরঙ্গে হুজুগের পতাকা তুলে ধরে।

এখনো জাতি ভাবাবেগে-

ধোঁকাবাজি লুফে নেয় বিনিন্দ্র জেগে।

 

এতো পদ পদবীর আলো !

এতো ডিগ্রীর সমাহার তবু কেন ?

এ সমাজ, এ পৃথিবী এতো অন্ধকার !!

বক্তার নাম কি ?

বুঝা বড় দায়,- শুভঙ্করের ফাঁকি ।

 

এতো উপাদির চেয়ে তুমি কত পরিশুদ্ধ !

সেটাই তোমার পরিচয়! সেটাই চির সিদ্ধ ।

তুমি হও শুদ্ধতার কবি

এতো পদ পদবী ডিগ্রী নহে কো তোমার ছবি।

 

এখন পদ পদবী ডিগ্রির উজ্জ্বল উপস্থিতি ,

জ্ঞান গরিমা নিভৃত !অনুজ্জ্বল যথারীতি।

-------------------------------------------