Tuesday, January 24, 2023

আবার গাও সেই গান

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৪-০১-২০২২ ইং

********************

আবার গাও সেই গান ! লাল সবুজের পতাকা তুলিয়া

এখনো ভুলিনি- এখনো স্থপতির স্বপ্ন ধরিয়া

মুক্তির স্বপ্ন বুঁনি—

হে দিশারী, নিরব কেন আগুন যে লেগেছে ধরায়,

সিংহাসনে বসিয়া তুমি কি নিবে না বুকে জড়ায় ?

অশ্রু ঝরা চোখে জনতা কাঁদিছে বিজয় পতাকা তুলি,

তবু নেই বিজয় এই বাংলার ধূলো- বালি।

স্বাধীনতা পেয়েছি তব ফুটেনি মুক্তির ফুল,

চৌদিকে রন্ধে রন্ধে মীর জাফরেরা বিপুল-ব্যাকুল।

এখনো দেখেনি তোমাকে- কেন এত নিরব আজ ?

বিদ্রোহীদের উন্মাদনায় চৌদিকে নব নব পুস্পসাজ!

জনতার মুক্তি এসেছি কি? বেজেছে কি লক্ষ শহীদের গান ?

আমি কি নির্ভ্য় ? আমি কি পেয়েছি অধিকারের সন্ধান ?

তবে শুনো হে দিশারী ! আমি শুনি নাকো সেই মুক্তির গীতি,

যে গান গেয়েছিল পিতা সবুজ শ্যামল ছায়াবিথী-অবিরতি।

হে দিশারী, নিরব কেন আগুন যে লেগেছে ধরায়,

সিংহাসনে বসিয়া তুমি কি নিবে না বুকে জড়ায় ?

আবার গাও সেই গান ! লাল সবুজের পতাকা তুলিয়া

এখনো ভুলিনি- এখনো স্থপতির স্বপ্ন ধরিয়া---

মুক্তির স্বপ্ন বুঁনি—

 

-----------------------------------------------

 

 

 

Monday, January 23, 2023

এ শিক্ষানীতি তো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৩-০১-২০২২ ইং

********************

শিক্ষার আলো ! হে শিক্ষার আলো সাড়া দাও,

দাও সাড়া,

তোমারে পাইনি, আজো পাইনি অন্ধকার মরু সাহারা!

তোমারে খুঁজেছি,অনেক খুঁজেছি চৌদিক দিশেহারা।

তোমারে শুনেছি, শুধু শুনেছি তুমি এক অলোক ধরণী!

কই সেই আলো ? কই সেই ঐশ্বর্য্যের বজ্র  ধ্বনি !

কি তোমার নীতি ? কে তোমার  অন্তর ছায়াতল !

তুমি অবিচল নও সত্যের পথে,তুমি নও সমুজ্জ্বল।

চৌদিকে বিভেদের অগ্নি গর্ভ্

মগজে মগজে বিবর্ত্নবাদের পর্ব্।

কার মাথা হতে আসে এইসব নিশীথ কালো ছায়া ?

এ কোন ধ্বংসের আলামত ? কে কোন অসুরের কায়া ?

তবে কি শিক্ষা হারালো দীপ্তরবির আলোক বিথারি পথ?

আলোর পতাকা উড়েনা এইসব জয়গানে বঙ্গের জনপথ।

জ্ঞান পাপীরা ভুলেগেছে লাখো লাখো শহীদের তাজা প্রাণ

হে শিক্ষার আলো, কে তোমারে করেছে আজ কোরবান ?

কে দিয়েছে  কলঙ্কের দাগ ? আলোতো তোমার দান

এ শিক্ষানীতি তো তোমারে করেছে অসম্নান- অপমান ।

এখন তুমি সর্বহারার দল!!

ওরা লোভী, শত্রু –শয়তান-ওরা করেছে বিপুল ছল।

------------------------------------------------

Thursday, January 19, 2023

শুভ হউক তোমার এ জন্মদিন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০১-২০২২ ইং

****************

এক অন্ধকার পেরিয়ে নব সূর্যের প্রখরে,

তুমি আসলে ধরায় নব স্বপ্নের শিয়রে।

এ যাত্রার উ্দ্যাম গতি নাহি যেন হয় শেষ,

এ ফরিয়াদ করি বিধাতার সনে প্রতি নিশ্বাস।

পূর্ণিমার শুভ্র আলোয় তুমি যেন জাগ এ নশ্বর,

শুভ জন্মদিনে এ চাওয়া বিবিএস বাগানের।

সত্য প্রেমে রাঙাও পৃথিবী, হাসাও ব্যাথিত প্রাণ

সৌরভ সুবাসে ভরে দাও মরু প্রান্তর -উদ্যান।

তুমুল যুদ্ধের দূর্গে উড়াও ওই বিজয় নিশান

এ মোদের স্বপ্ন, এ মোদের তরঙ্গ কলতান ।

শুভ হউক, শুভ হউক তোমার এ জন্মদিন-

প্রভূ সনে এ ফরিয়াদ করি সারাক্ষণ-প্রতিদিন।

--------------------------------------

Wednesday, December 14, 2022

ঝরে গেলে শেষতম আশা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৪-১২-২০২২ ইং

*******************

ফুলের স্পর্শ্ না পেলে,ঝরে গেলে শেষতম আশা

পৃথিবীর বুকে মলিন হয়ে যাবে  ভালবাসার ঊষা!

প্রাণহীন প্রাণীদের ভীড়ে জলে-স্থলে

প্রেম পুড়ে যাবে উড়ে যাবে অনলে জ্বলে।

 

ভালবাসা অনেক দূর, কাননের ধারে-কাছে নেই,

হৃদয়ের গভীরে ক্ষত বিক্ষত রঞ্জিত জলরাশি

দিগন্ত পেরিয়ে তোমার মাখামাখি, তবু ভালবাসি

তুমি যে সদ্য ফোটা কালো গোলাপ!

এখানেই খুঁজে পাই ভালাসার জীবন্ত সংলাপ।

 

যেদিন তুমি ফুটেছিলে—

আমি হয়েছিলাম অস্থির-গভীরে বেজেছিল সাইরেন

ভাবিনি কখনো, এভাবে চলে যাবে শব্দহীন

হয়তো কালো গোলাপ বলেই-

সাধ ছিল ভালবেসে যাব বিনিন্দ্র নিদ্রাহীন-

অথচ সেই তুমি শুভ্র হয়ে ফুটলে অন্যের বৃক্ষে

আজ তুমি নেই ! কত যে রক্ত রক্ষণ এ বক্ষে।

 

ফুলের স্পর্শ্ না পেলে,ঝরে গেলে শেষতম আশা

পৃথিবীর বুকে মলিন হয়ে যাবে ভালবাসার ঊষা!

-----------------------------------------

 


Tuesday, December 13, 2022

গোলাপের মত লাল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১৩-১২-২০২২ ইং

*******************

পুস্পের পাঁপড়িগুলো গোলাপের মত লাল,

যার তীব্র ঘ্রাণে কেঁপে উঠে আকাশপাতাল !

সেরৈভের ডানা মেলে দেয় হীরেসোনামণি,

প্রবল তরঙ্গে জেগে উঠে হৃদয়ের ধরনী।

ঠিক যেন মনে হয় সদ্য হাসা পূর্ণিমার চাঁদ!

মধুময় ঘ্রাণে ঘ্রাণে খুঁজে পাই অমৃতের স্বাদ

ব্যাকুল হয়ে উঠে হৃদয়ের জীবন যাপন

একি হাসি ! একি অপলক দৃষ্টি ! একি প্রাণ

বিনিন্দ্র থাকি নিশি- দিন- চিরদিন !

তুমি তার কতটুকু বুঝ ঘুমহীন- স্পন্দনহীন

পুস্পের পাঁপড়িগুলো এ রক্তের বাঁধন

তুমি আছো  বলেই আমার এ হাসি- আমার এ কাঁদন।

পুস্পের পাঁপড়িগুলো গোলাপের মত লাল,

যার তীব্র ঘ্রাণে কেঁপে উঠে আকাশপাতাল !

----------------------------------------

যেখানে তুমি আছো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ১২-১২-২০২২ ইং

*******************

কাননটা খুলে দাও গোলাপ ফোটাবো,

সৌরভের ডানা মেলে সুবাস ছড়াবো।

তোমায় পরশে দিবো অমৃতের স্বাদ,

আলিঙ্গনে রক্ত প্রবাহে জাগবো চাঁদ।

ভালবাসার নৌকা ভাসাবো বঙ্গোপসাগরে,

অতল গভীরে হারিয়ে যাবো পুলকের ঝড়ে।

প্রেমের অনুভবে চুষে নিবো মধুময় রস

যদি তুমি খুলে দাও ফটক হরষ- বরষ!

আমি চেয়েছি পুষ্পকলি মধুগন্ধময়,

যেখানে তুমি আছো প্রবল তরঙ্গে এ হৃদয়।

---------------------------------

Friday, December 9, 2022

হুজুগেরে বন্ধনা করি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-১২-২২ ইং

*******************************

আবেগী প্রাণ হুজুগেরে বন্ধনা করি

ধ্বংস আনিছে ডাকি দুষ্টের হাত ধরি,

মুক্তি ভুলে গেছে জাতি অন্ধকারে বসি’

হুজুগে হুজুগে খুঁজে পূর্ণিমার শশী

কিছু নাহি জানে ধবংস - কল্যাণ

গর্জে যেন তেন বাঙালির প্রাণ !

গেল গেল সব গেল সব অধরে

কিছু নাহি ফিরে গো আপন ঘরে

গুজবে গুগবে কত যে রক্ত রঝে

কে বুঝাবে এ আবেগী জাতিরে ?

ওরা যা বলে সেতো দুষ্ট কামনা !

শুধু তুমি বুঝনা,শুধু তুমি বুঝনা

তুমি হও নিভে যাওয়া আলো, নিভে যাওয়া শিখা

তুমি হও ক্ষতি, তুমি হও মরীচিকা।

হুজুগের যত দেখিছি পথ ঘাট প্রান্তরে

যেখানে বিজয় দূর- বহুদূরে---

আবেগী প্রাণ হুজুগেরে বন্ধনা করি

ধ্বংস আনিছে ডাকি দুষ্টের হাত ধরি,

-------------------------------------

 

তবে কি স্বাধীনতা হল বৃথা ?


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৯-১২-২২ ইং

*******************************

তবে কি স্বাধীনতা হল বৃথা ?

মায়ের চেয়ে বেশী মাসীর মমতা

কত বিবৃতি কত কথা

দুষ্টের মুখে শুনি গণতন্ত্রের পবিত্রতা

অথচ চায়নি ওরা বাংলার ‍মুক্তি

আজ ওরা এসে দেয় সাম্যের যুক্তি

আর মোস্তাকেরা ওইসব যায় শুনি

ধবংস জেনেও করে যায় টানাটানি-

কে ওরা স্বাধীন জাতিকে জ্ঞান দেবার ?

এ প্রশ্ন কি মনে জাগে একবার ?

নাকি শুধু ক্ষমতাই দরকার?

তাহলে কি হবে স্বাধীন পতাকার ?

ক্ষমতার মসনদ নহে গো বন্ধু নহে কার

এ রক্ত ঝরা পতাকা উর্ধ্বে সবার।

তবে কি স্বাধীনতা হল বৃথা ?

মায়ের চেয়ে বেশী মাসীর মমতা ।

---------------------------------------

Wednesday, December 7, 2022

ডাকছো কেন আমায় ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ০৭-১২-২০২২ ইং

*******************

হে সুন্দরী ! পুস্পেরা পাঁপড়ি খুলেছে ধরায়,

রূপের বাহার খুলে ডাকছো কেন আমায় ?

এতো সুন্দর তুমি ! এতো লাবণ্যময়

এ প্রাণ যে ছুটেছে অবিরাম তোমারই বন্দনায়।

এমনিতেই অনুপমা তুমি ! স্নিগ্ধ আঁখি তুলি

শাড়ী পড়ে ডাকছো কেন দখিনা দুয়ার খুলি?

পুলকের ফুল ফুটেছে কি ?

ফুটেছে কি প্রেমের মুকুল ?

শাড়ী পড়া যখনই দেখি- আমি যে হই ব্যাকুল !

এখনো কি বুঝনি তুমি?

কেন বলি শাড়ী পড় ! কেন তুমি গন্ধরাজ !

এমনই সূরভী তুমি ! ঠিক যেন গহিনের পুস্পসাজ

আই লাভ ইউ, আই লাভ ইউ

বলে যাই- গেয়ে গাই- এ হৃদয়ের গান

শাড়ী পড়ে এসো, প্রতিদিন এসো ভালবাসার উদ্যান।

ওগো প্রেয়সী, বসন্তরে পেয়েছি আমি-

যখন শাড়ী পড়ে আস যখন তুমি-

হে সুন্দরী ! পুস্পেরা পাঁপড়ি খুলেছে ধরায়,

রূপের বাহার খুলে ডাকছো কেন আমায় ?

----------------------------------------

Saturday, December 3, 2022

এ যুদ্ধ হবে বৃথা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-১২-২২ ইং

*******************************

মানব যুদ্ধ হলো বৃথা , না শুনিল কথা,

না ছাড়ে শয়তানের ছায়া, না ছাড়ে প্রথা

ওই সত্যের পথে নহে গো মানবের গতি

মানব চিনেছে আজ অধর্মের পতি।

এখন বিজয় খুঁজে অগ্নির চারিধার

সে কোথায় পাবে বল এ জগত সংসার ?

বাতিলে ভরা শিরে উপশিরে সারা অঙ্গে

মিথ্যের রত্নাসনে বসি তাগুদের সঙ্গে

ভাবো মহারাজা এই পৃথিবীর তরঙ্গে—

এ যুদ্ধ হবে বৃথা- এ যুদ্ধ হবে অমঙ্গল

ওই হাশরে দাঁড়াবে এ যুদ্ধের ফলাফল।

মানব যুদ্ধ হলো বৃথা না শুনিল কথা,

না ছাড়ে শয়তানের ছায়া, না ছাড়ে প্রথা ।

--------------------------------------------

এ ঘোর সঙ্কটে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-১২-২২ ইং

*******************************

মানব মুক্তির এ ঘোর সঙ্কটে,

শয়তানের ভয়ঙ্কর ছায়া হৃদয় পটে,

ছিল যত সূর্য্ রশ্মি তাহার নিকটে

আজ নিভে গেছে অন্তর কপাটে।

অন্ধকার ছায়া নামিল কাননে- অমনি

তাইতো উঠিল বেজে তাগুদের পদধ্বনি।

মানব গগণে মহা শয়তানের বিজলী

সে পথ দেখে দেখে ভুলেছে দিপালী

নিভালো নিঝরে আলোক তাহার

আজ সে পরাজিত এপার- ওপার।

মানব মুক্তির এ ঘোর সঙ্কটে,

শয়তানের ভয়ঙ্কর ছায়া হৃদয় পটে।

মুক্তি তো সেখানে মম তাহার অধীন

যে কিনা অধিশ্বর ক্ষমাশীল সীমাহীন।

ফিরে এসো সত্যের পথে রাত্রি- দিন

আল্লাহ’র স্বীকৃত দ্বীন---

-------------------------------------

গ্রাসিল ধরণী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-১২-২২ ইং

*******************************

অন্ধকার রজনী গ্রাসিল ধরণী,

পূর্ণিমার শশী ডুবিল মানুষ বুঝেনি।

ছুটেছে দুর্গম কান্তার ঘোর অন্ধকার,

সম্মুখে বাতিল গিরি বিকট আকার।

দুনিয়ার মোহে সরলে ফিরে না কেহ

অন্তরে অন্তরে ঢুকেছে অগ্নি দাহ

কে বুঝে তাহা পুড়িছে বৃক্ষের পল্লব

মানুষ হয়েছে শুধু হিংস্র পশু সব

মনুষ্যত্ত্ব চিনেনা আর মানুষের রব

শয়তান বসেছে এখন চিত্তের শাখায়

তাইতো মানুষ ভুলেছে পথ নশ্বর ধরায়।

আগুন ধরেছে মানবের প্রাণে প্রাণে

বুঝে না তাহা তাগুদের অগ্রাসনে।

তবু যদি সত্যকে অনুভব করি

মুক্তি দিবেন তিনি, যিনি একেশ্বরী।

অন্ধকার রজনী গ্রাসিল ধরণী,

পূর্ণিমার শশী ডুবিল মানুষ বুঝেনি।

-----------------------------------------