কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৯-১২-২২ ইং।
*******************************
আবেগী প্রাণ হুজুগেরে বন্ধনা করি
ধ্বংস আনিছে ডাকি দুষ্টের হাত
ধরি,
মুক্তি ভুলে গেছে জাতি অন্ধকারে
বসি’
হুজুগে হুজুগে খুঁজে পূর্ণিমার
শশী
কিছু নাহি জানে ধবংস - কল্যাণ
গর্জে যেন তেন বাঙালির প্রাণ
!
গেল গেল সব গেল সব অধরে
কিছু নাহি ফিরে গো আপন ঘরে
গুজবে গুগবে কত যে রক্ত রঝে
কে বুঝাবে এ আবেগী জাতিরে ?
ওরা যা বলে সেতো দুষ্ট কামনা
!
শুধু তুমি বুঝনা,শুধু তুমি বুঝনা
তুমি হও নিভে যাওয়া আলো, নিভে
যাওয়া শিখা
তুমি হও ক্ষতি, তুমি হও মরীচিকা।
হুজুগের যত দেখিছি পথ ঘাট প্রান্তরে
যেখানে বিজয় দূর- বহুদূরে---
আবেগী প্রাণ হুজুগেরে বন্ধনা করি
ধ্বংস আনিছে ডাকি দুষ্টের হাত
ধরি,
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।