কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৩-১২-২২ ইং।
*******************************
এ ধরনীর মাঝে কি সুন্দর আজি !
নব পুস্প ফুটিছে নব রূপে সাজি।
পিতার মন্দিরে বসিছে ভালবাসার হাট
দোলা লেগেছে প্রাণে প্রাণে পূর্ণিমার চাঁদ
মায়ের বুকে অতুল্য দীপ উজলি জ্বলে
নাড়ী ছেরা ধনে আঁচলের কোলে
জেগে আছে নব পুস্পের তোরণ-
এ ধরনীর মহাবরণ- মহা আয়োজন
সু-স্বাগতম হে নব জাতক পৃথিবীর বহরে
জেগে উঠ নব আলোয় প্রহরে প্রহরে।
কত যে সুন্দর তুমি হে রাজার দুলাল !
সৌরভ সুবাসে ফুটে উঠ ক্ষণিক নিখিল।
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।