কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ০১-১২-২০২২ ইং
*******************
তোমাকে দেখলেই মনে হয় ফুটন্ত
কুসুম,
জেগে আছো হৃদয় ভূমে পূর্ণিত
সুবাসে।
শরীরের প্রতিটি ভাঁজ যেন জ্বলন্ত
নক্ষত্র
আলো দিয়ে যায় পুলকিত আকাশে
স্বপ্নের বাসরে খুব কাছে আসি
ওগো প্রিয়ে , ওগো পূর্ণিত শশী !
আমার এই রক্ত ঝরা মরু প্রান্তরে।
প্রাণের শোভা হয়ে তুমি এসো হে লাবণী-
সুখ স্বর্গিয় প্রণয়ের অনন্ত
সাগরে-
তেমনি ভালবাসা তুমি, ওগো প্রিয়ে-
অন্তর গভীরে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।