Wednesday, March 8, 2023

বেঁচে আছি ঠিক

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৩-২৩ ইং

*******************************

অসীম প্রতিযোগিতা এখন চুতুর্দিক,

ন্যায়-নীতি স্তব্দ !জুলুম অত্যাচার লুন্ঠন রাজসিক।

বেঁচে আছি ঠিক ,আজো বেঁচে আছি মৃত্যুতাড়িত!

অসংযত প্রেম প্রসারিত

আঁতকে ওঠে প্রাণ !!

কিষাণ, শ্রমিক পাড়া নতশির - নতজান।

প্রতিবাদ করতে গেলে তেড়ে আসে মৃত্যদূত !

অস্তি ম্জ্জায় তাড়িত হয় বিদ্যুৎ !

সমর রণে নেই আঠার কোটি সেনার সেনাপতি

আছে কিছু মীর জাফরের একত্রীভূত গতি!

খাই খাই প্রতিযোগিতা রুখবে কে ?

চাই শুধু চাই আমারটা চাই এই নিখিলে

হউক সংঘাত ! হউক রক্তপাত সভ্যতা ভুলে্

মানবিক যুগের সঞ্চিত স্বপ্নেরা

দ্রুত পদধূতি, নিস্পেসিত, বঞ্চিত দিশেহারা ।

ন্যায়-নীতি স্তব্দ !জুলুম অত্যাচার লুন্ঠন রাজসিক।

বেঁচে আছি ঠিক ,আজো বেঁচে আছি মৃত্যুতাড়িত!

 

শুধু বদলায় না

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৩-২৩ ইং

*******************************

অসহ্য দিন! প্রাণের স্পন্দন উত্তাল,

সর্ব্ অঙ্গে প্রেসারের উত্তেজনা প্রবল!

স্মায়ু উদ্বেল ! শ্লথ গতিতে জীবনের উল্লাস,

অসংখ্য দুঃখের তরঙ্গ করেছে গ্রাস।

অমানবিক স্নায়ু কোষগুলো অসংযত,

মানুষ এখন সত্য প্রকাশে উতস্তত!

মিথ্যের অগ্রাসনে প্রাণে প্রাণে বিরাট ক্ষত,

তবু মানুষ ইচ্ছাকৃত

আঁধার ডেকে নিয়ে আসে চঞ্চল দেহ

পৃথিবী বদলায়, শুধু বদলায় না অন্তর প্রবাহ !

বহু অভিযোগ মানুষের ঘাড়ে

তবু দিন রাত শুধু নির্দ্য় চাবুক মারে।

আজকাল সভ্য মানুষেরা বড় বেশী অসঙ্গত!

জীবন যাপনে ভয়ঙ্কর বিপদ দেখি সমুদ্যত।

--------------------------------------------

Monday, March 6, 2023

দুরভিসন্ধি

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৬-০০৩-২০২৩ ইং।

*********************

অবহেলি সময়, উদয়ের মুহূর্ত্ এলো,

ভাঙেনি ঘুম এখনো যদিও দিবসের আলো।

সভ্যতা এখনো মরণের অন্ধ নিদ্রায়

সে অন্ধতায় মানুষের আত্মাগুলো মৃতপ্রায়।

অসীম এক স্বপ্নের ঘোরে তবু মানুষ !

কিন্তু মুক্তির জন্য এখনো হয়নি হুশ।

হেলায় হেলায় পরচর্চায় সময় কাটে,

সমালোচনার ঝড় উঠে প্রবল দ্বন্দ্বে পথে-ঘাটে।

শুদ্ধ প্রেম নির্জনে কাঁদে

সাধুজনেরা বিলুপ্তপ্রায় কলঙ্কিত অপবাদে।

ন্যায়নীতি শ্রদ্ধাবোধ নিশীত কুসুমগন্ধী-

অন্তরে অন্তরে হিংসে বিদ্বেষ- দুরভিসন্ধি।

-----------------------------------

Saturday, March 4, 2023

আলোহীন গগণ তলে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৪-৩-২৩ ইং

*******************************

চির সত্য নাহি হারে মিথ্যা ছলনায়-

বিজয় তরঙ্গের চূড়ায় চূড়ায়

দীপ্ত পতাকা উড়ে রয় সাফল্যের মহনায়।

তবু প্রাণ বিপুল আবেগী পুলক উল্লাসে

এ চির সত্য, এ চির শিহরণ মানবের হরষে।

 

তবু কেন সুন্দরে এত অসুন্দর !

এত কেন ছলনা বহর? এতো মিথ্যে বিস্তর !

মোহের ঘূর্ণি ঝড়ে লন্ড ভন্ড শরীর !

সে দিকে খেয়াল নেই পাপী তাপী আত্মার।

 

আদর্শ্ ন্যায়নীতি অবহেলে-

ছলছাতুরী তোষামোদির পাল তুলে

লোভী মানুষ ছুটেছে অবিরাম

আলোহীন গগণ তলে এই ধরাধাম।

-----------------------------------

এ পরাজয় যেন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৪-৩-২৩ ইং

*******************************

মুক্তি অবরুদ্ধ, হতাশার রেখা ঘরে ঘরে,

এ পরাজয় যেন লুপে নিয়েছি ইচ্ছে করে।

চারিদিকে বিলষ্ঠ হিংস্রতা নগ্ন বর্বরতা-

ধর্মাধর্ম্ নেই- নেই কোন সত্যের প্রথা !

 

এক বৈষম্যের প্লাবন ঘিরে আছে আমাদের

শোষিত বঞ্চিত জন মানুষের সম-অধিকার।

অন্তরে অন্তরে দ্বিধাদ্বন্ধ, নাই পর- আপন

এলমেলো জীবনস্রোত বহে প্রকাশ্যে-গোপন।

 

যিনি শ্রদ্ধেয় তিনি আজ পদানত

অশ্রদ্ধেয় উঁচুশির দানবের মত।

চারিদিকে অজ্ঞ মূর্খের গর্জ্ন-তর্জ্ন !

অর্থ্ বৈভবের প্রচন্ড ঘূর্ণি ঝড় –কাঁপন !

 

মুক্তি অবরুদ্ধ, হতাশার রেখা ঘরে ঘরে,

এ পরাজয় যেন লুপে নিয়েছি ইচ্ছে করে।

-----------------------------------------

তোমার নিজ ধন,


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৪-০৩-২৩ ইং।
*******************************
কলম লও, বই লও ,ওগো সোণামণি,
মাঠে চল, খেলা কর নিয়ম কানুনমানি।
সুস্থ দেহ, সুস্থ মন, তোমার নিজ ধন,
মাতৃভাষা –দেশপ্রেম- মানবিক প্রাণ।
অসৎ সঙ্গ ,ধুম নেশা নাহি তোমার কাজ,
পিতা-মাতা শিক্ষক সকল জীবনের তাজ।
যুদ্ধে পাওয়া সোনার বাংলা তোমার প্রিয় গান,
অ, আ ,ক, খ শহীদ রক্তের দান ।
ভৃলবে না কভু তারে জীবনে পটে-
লেখা পড়া করে তবে মানুষ হও তটে—
কলম লও, বই লও ,ওগো সোণামণি,
মাঠে চল, খেলা কর নিয়ম কানুনমানি।
----------------------------------------

প্রয়োজন

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৪-৩-২৩ ইং

*******************************

সৎ মানুষের প্রয়োজন পৃথিবীর মাঝখানে,

উদয় সূর্য্ হতে অস্ত সূর্য্- পানে।

আজ মুক্তির অন্বেষণে তুঙ্গ গিরিরাজি

চারিদিকে দুর্গ্ম গিরি রহস্যে ঘেরা আজি !

 

মুক্তির আলো নেই কঠিন পাষাণ ক্রোড়

অন্তর গুলো তীব্র হিমবায়ে শুভ্র স্তর।

বরফ গলে হয় ঝর্ণা-নদী- সাগর-মহাসাগর

তবু মানুষের প্রাণ ইস্পাত কঠিন- দুরন্ত দুর্বার।

 

সত্যের প্রাণ গুলো লুকায়ে লুকায়ে

আজ সত্যবাদী গেছে হারায়ে-

সৎ  হয়েছে দেশান্তর, উষ্ট্রদুগ্ধ করি পান

মাতৃকায় সৎমানুষ নাই হে বঙ্গের-সন্তান।

 

তুমি এসো দুর্দ্ম স্বাধীন, সত্যের গিরি তটে,

সেই পথপানে চেয়ে আছি বঙ্গে পথ-ঘাটে।

-----------------------------------------

 


 

তুমি মানবিক বলেই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৪-৩-২৩ ইং

*******************************

এখনো মানবতা কিছু আছে নদীস্রোতানীরে,

এখনো ফুলগুলো ফোটে দুই তীরে তীরে।

 

দিবস নিশীথে তারি গান গাহি

কেহ নাহি তারি সম হৃদয়গ্রাহী।

মানুষ পেরেছে ‍যা কিছু - সবই কোরবান ।

নিজ কর্মে  চির মহিয়ান - চির গরিয়ান।

 

তুমি মানবিক বলেই থেমে গেছে অশ্রুজল,

মুখে ফুটেছে আনন্দ হাসি এই ধরা তল।

তুমি বসন্তের পরশসম ঋতু রাজ !

হে পাঞ্জেরী, তুমি শশী , তুমি উদয় তাজ!

 

তুমি মানবিক বলেই থেমে গেছে অশ্রুজল,

ফুলে ফুলে ভরে গেছে অগ্নি চুল্লির দাবানল।

------------------------------------------

Tuesday, February 28, 2023

গোধূলী প্রান্তে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৮-০২-২০২৩ ইং।

*********************

নির্দ্য় ধারা নেপথ্য পৃথিবীতে-

হৃদয় গভীরে শত্রু প্রচ্ছন্ন পরতে পরতে।

চৌদিকে আসুরের তরঙ্গ প্রবল জোয়ারে

ভালবাসার প্রাণ অবরুদ্ধ পিঞ্জরে পিঞ্জরে

প্রেমটুকু নিঃশেষে কেড়ে নিতে নিতে

বিবর্ণ্ –বিষন্ন হতে হতে—

অমানবিক প্রাণের কোষে কোষে

নিশ্চুপ নিঃশব্দে ধ্বংসেরা উল্লাসে

নিষ্ঠুরতম কঠিন বীজ মানবের আয়ুতে

গজে উঠেছে জীবনের প্রত্যেক স্নায়ুতে।

মানুষের উজ্জ্বল নক্ষত্রগুলো গেছে খসে

শরীরে প্রাণ আছে, ভালবাসা নেই হরষে।

গোধূলী প্রান্তে মানবতার শেষ আলো

সম্মুখে রাত্রির চিহ্ন কালো কালো

ওই আসন্ন রাত্রে মিশে গেছে দলে দল

তব আলোর প্রত্যাশায় আগামী নিখিল।

--------------------------------

মানবতার ফেরি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ২৮-০২-২০২৩ ইং

******************

সেবার ব্রতে তোমরা ছুটেছো সম্মুখপানে,

কে তোমাদের রুখবে ওইসব পিছুর টানে ?

তোমরা দুরন্ত দুর্বার রক্ত পায়ে

প্রেমের পরশ দিয়ে যাও রৌদ্র ছায়ে।

এই জগত বিপুল উল্লাসে তোমাদের পেয়ে

তোমারা যে মানবতার ফেরি শহর গঞ্জ গায়ে।

সাগর –গিরি কর রে জয়, কর রে জয়

মুক্তির পতাকা উড়াও নির্ভ্য়- নির্ভ্য় !!

চূড়মার করে দাও ওইসব দানবের লঙ্ঘি,

কর না ভয় ! কর না ভয় অসুরের সঙ্গী ।

পেশাজীবি কল্যাণ পরিষদের ছায়া তলে

অসীমের পথে ছুটছো মানবিক পাল তুলে---

স্যালুট ! তোমাদের স্যালুট -হে মানবতার ফেরি

কে তোমাদের রুখবে ?  হে মুক্তির পাঞ্জেরী !!

------------------------------------

Monday, February 27, 2023

মানবতার ডাক দিতে এসেছি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ২৭-০২-২০২৩ ইং

******************

মানবতার ডাক দিতে এসেছি -এই বসুন্ধরা,

তুমি কি দেখেছো হে বন্ধু -পরি জীর্ণ জরা ?

এই দেখ কত বেদনার বোঝা, কত ব্যথাতুর,

ঝর্ণা প্রবাহে ঝরিছে নয়নের জল- এই মাতৃকোড়।

মানবতার ডাক দিতে এসেছি তোমাদের মাঝে

তুমি কি দেখেছো কভূ  প্রভাত, দুপুর সাঁঝে ?

কত বঞ্চনার দৃশ্য ! কত বৈষম্যের প্রতিচ্ছবি !

আমরা ভাঙতে এসেছি, মশাল জ্বালাতে এসেছি

সেবার ব্রতে এসেছি --

তুমি এসো, তুমি এসো হে মানবতার মিছিলে-

আমরা রাঙাবো পৃথিবী ভালবাসার ফুলে ফুলে।

সেবার ব্রত লয়ে গাইব গান এই বিশ্বের মেলা-

মানবতার প্রাণ উঠাও জেগে এই ক্ষণিক ভেলা।

ওই দেখ ওদের মুখে ফুটেছে হাসি !

তুমি এলেই ওরা হাসে, ওরা হয় পূর্ণিমার শশী।

মানবতার ডাক দিতে এসেছি -এই বসুন্ধরা,

তুমি কি দেখেছো হে বন্ধু -পরি জীর্ণ জরা ?

--------------------------------------


Saturday, February 25, 2023

কেনা বেঁচা হয় প্রেম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০২-২৩ ইং

*******************************

প্রেমের হাটে প্রেম নেই- বঙ্গের তটে,

কেনা বেঁচা হয় প্রেম পরকিয়ার হাটে।

 

প্রেম চিনেছে শরীর ভরা যৌবন-

কেউ নাহি প্রেম বুঝে আপনার –আপন।

দেহ -মন -প্রাণ -চরিত্র হরণ

প্রেমিক -প্রেমিকার -প্রেমের ধরন।

 

একখানি শরীর, পথে ঘাটে শুকাইয়াছে জল,

যৌবন দিয়েছে বিলায়ে প্রেমিক প্রেমিকার দল।

অসুর ধরিছে শিকার পরকিয়ার হাটে

লুটে পুটে নেয় জল চটপটে - বখাটে !!

 

প্রেমের হাটে প্রেম নেই- বঙ্গের তটে,

কেনা বেঁচা হয় প্রেম পরকিয়ার হাটে।

-----------------------------------------

এ পরাজয় মানবের

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০২-২৩ ইং

*******************************

এ কেমন ধর্মে অধর্ম্ -সর্ব্ শরীর প্রাণ ?

শান্তির তরে অশান্তি ফিরে আসে রাত্রি -দিন !

 

স্পন্দনশুন্য প্রাণ, সংগীতবিহীন চলন –বলন

নিঃসঙ্গ, নিঃস্পৃহ আজ ঐশ্বরিক বিধি-বিধান।

মানবের মানতা উড়ে গেছে আকাশে

শয়তান বসে আছে বুক চেপে হরষে।

 

এ পরাজয় মানবের, এ পরাজয় শ্রেষ্ঠত্বের

এ বিজয় অসুরের, এ বিজয় শয়তানের।

যদি ফিরে না এসো ধর্মে

পরাজয় আসবেই জীবন কর্মে ।

 

জীবন শয্যায় আকড়ে ধর ধর্ম্ জননী মত,

অনিমেষে স্পন্দন তুল হৃদয় গহিনে সতত।

---------------------------------------------

আপন মর্যাদা আপনি লুটেছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০২-২৩ ইং

*******************************

কাঁচের মতন নির্ম্ল স্বচ্ছ তব মেঘগণ,

রূপ লাবণ্যে ভরপুর পরী ডানার মতন।

 

তব নগ্নতার শিকড় আকড়ে নশ্বর ভূ-রেখা

অথচ কথা ছিল যত্র তত্র খুলবে না পাখা.

কু-দৃষ্টিরোধ করে রবে

এই রক্ত চোষা হায়নার ভবে।

 

আপন মর্যাদা আপনি লুটেছে নগ্নতার বরণে!

ছুটেছে দলে দলে পরী আপনার রক্ত ক্ষরণে।

তব যেন সারি সারি নরক করে ভেদ,

পরীরা উড়েছে মুক্ত মনে ভেঙ্গে নিষেধ।

---------------------------------------