Wednesday, February 28, 2024

তুমি নও কভূ তোমার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০২-২০২৪ ইং

**************************

এই জীবন বহে মৃত্যুকে আলিঙ্গন করে,

কখন যে ডাক এসে যায় কেহ নাহি জানতে পারে!

তবু প্রাণ ছুটে বেড়ায় ক্ষণিকের মোহে ভুবন জুড়ে,

বেমালুম ভুলে যায় যেতে হবে তারে ওই পারে।

কুল্লু নাফসি জাইকাতুল মাইয়ূত !

প্রাণ যদি থাকে আসবেই যমদূত।

তবু প্রাণ ব্যাকুল সাদা কালো কত মেঘ চরে,

এই ক্ষণিকের ময়দানে জোড় জুলুম অত্যাচারে।

কোন অবকাশ রবে না যদি মেলে যমদূত ডানা,

তোমাকে যেতেই হবে ওই অবিনশ্বরের ঠিকানা।

পৃথিবীর মায়াজাল দিতে হবে ছেড়ে, যেতে হবে চলে

তুমি কতটুকু প্রস্তুত হে প্রাণ ! জেনে নাও কথা বলে।

এই জীবন বহে বিধাতার ফরমান শুনে শুনে-

তুমি নও কভূ তোমার এই মায়াজালের ভুবনে।

-------------------------------------

 

Tuesday, February 27, 2024

হৃদয়ের কার্পণ্য

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০২-২০২৮ ইং

**************************

পিতা - মাতা হারা এতিম সন্তান জগত চারিধার!

অবহেলিত, নিঃস্ব, লাঞ্ছিত, বঞ্চিত কেউ নাই তার,

তারে যদি আপন করে নাও এই পৃথিবীর তরে,

মুক্তি রাহে আল্লাহ’র সন্তুষ্টি পাবে কাল হাশরে।

নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির -

চেয়ে আছে তোমার পানে এই জগত সংসার।

অন্যায়ভাবে গ্রাস করিও না এতিমের সম্পদ

যদি ভক্ষন কর জাহান্নাম ডাকিবে এই অপরাধ।

 দরিদ্র, নিঃস্ব, অবহেলিত বিধবা নারী,

যদি পাও তুলে নাও সাহায্যের তরবারি।

হাশর ময়দানে তুমি হবে জান্নাতী মেহমান,

হৃদয়ের কার্পণ্য থেকে মুক্ত হও হে মুমিনগণ।

-----------------------------------------


রোজার চাঁদ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০২-২০২৪ ইং

**************************

ওই উঠেছে রোজার চাঁদ আকাশের গায়,

জাগ হে জাগ সুবহে সাদিক আল্লাহ’র ভয় !

হতে যদি চাও তুমি তাকওয়াবান,

অন্তঃকরনে লুফে নাও সিয়ামের বিধান।

যদি তুমি রোজা রাখ এই পৃথিবীর তর,

প্রভূ হতে তার প্রতিদান পাবে কাল হাশর।

শুন হে  শুন-ওই উঠেছে রোজার চাঁদ,

জাগ হে জাগ -হে মুমিন- ভেঙ্গে অবসাদ।

সেজদায় লুটে ক্ষমা চাও বিগতের গুনাহ,

তিনি মহান- ক্ষমাশীল, দয়াবান আল্লাহ ।

ওই উঠেছে রোজার চাঁদ জান্নাতের রাইয়্যান,

জাগ হে জাগ সুবেহ সাদিক হে মুসলমান।

ডাকছে ওই জান্নাত রাইয়্যান ওহে ঈমানদার,

রোজার ঢালে মুক্তি নিশ্চয় মুত্তাকী বান্দার।

ওই উঠেছে রোজার চাঁদ হও রোজাদার,

বরকতময় মুক্তির মাস ঘোষনা আল্লাহ’র।

--------------------------------------

Saturday, February 24, 2024

জাতির প্রত্যাশা তুমি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৫-০২-২০২৪ ইং

***********************************

তোমাতেই খোঁজে ফিরি দুর্বার মনোবল!

এখানেই দেখে জাতি চির মুক্তির বাহুবল।

এখানেই মানবিক পিতা -পিতামহগণ,

এখানেই জন্মেছে সন্তান তোমারই মতন।

এখানে নাই কোন ভয় অসুরের বায়ু তাপে

তোমার মতন সোনালী আলোর প্রতাপে।

এই পৃথিবী স্বপ্ন বুঁনে শুব্রতার ফুলে ফুলে

রাত্রির পূর্ণিমা যেখানে বিনিন্দ্র জ্বলে

যেখানে তুমি মুক্তির পাঞ্জেরী হয়ে

সম্মুখে এসো হে দুর্বার- নির্ভয়ে ।

হে সত্যের জনক- জাতির প্রত্যাশা তুমি,

অন্যায় অত্যাচার রুদ্ধ করি বীর রূপে

জেগে উঠ- বাঁচাও আমার এই মাতৃভূমি।

-----------------------------------------

 

তোমারি আমল ধরি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৫-০২-২০২৪ ইং

***********************************

তোমারি আমল ধরি হাশরে হইবে পার,

ভয় নাই যদি দাও সেই চিরন্তন স্বাক্ষর

লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ!

তিনি এক অদ্বিতীয় কেবলই আল্লাহ।

মুক্তির দিশারী প্রিয় নবীজির সুন্নাহ্ ।

ত্যাজিয়া তোমারি পাশে পৃথিবী এখন,

সুরে সুরে ডাকিছে অপলক নয়ন

এই পৃথিবী ভুলিবে তোমায় সারা বেলা

সেইদিন  একাকী পড়িয়া রইবে সৌধমালা।

আপন ভাবিয়া কেউ রাখিবে না অন্তর,

সবাই ভুলিবে তোমায় নশ্বর- অবিনশ্বর।

তোমারি আমল ধরি হাশরে হইবে পার।

------------------------------------

 

 

Friday, February 23, 2024

সে কি হবে পাঞ্জেরী ?

 সে কি হবে পাঞ্জেরী ?

নামঃ মোঃ আমিুনল এহছান মোল্লা

তারিখঃ ২৩-০২-২০২৪ ইং

***********************************

সাড়ে তিন হাত অন্ধকার মাটির কোলে,

একাকী চির সাহিত হবে নশ্বর ফেলে।

এ নশ্বর হতে তুমি নিয়েছো যে আলো,

সে কি হবে পাঞ্জেরী ওই অসীম কালো?

নশ্বরে রোপিত চারা হতে ফুটবে যে ফুল ,

ওই স্বর্গিয় বীজ কি বুঁনেছো এই ধরা তল?

কঠিন দিনে সুখ দুঃখের যে কোলাহল,

তার সবটুকু তোমারই পাঠানো অন্তিম ফল।

এই নশ্বর ফুলেই গেঁথেছে অবিনশ্বর মালা,

যে মালায় ওই দিন তুমি করবে খেলা।

ওই দিনের উত্তাল নদী পথ সরোবর,

কে হবে পার ? যদি না হয়  প্রভূর স্বাক্ষর !!

এ নশ্বর হতে তুমি নিয়েছো যে আলো,

সে কি হবে পাঞ্জেরী ওই অসীম কালো?

-------------------------------------------


Thursday, February 22, 2024

কেমনে মুক্তি পাবে ?

কেমনে মুক্তি পাবে ?

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২২-০২-২০২৪ ইং

**********************

এ পৃথিবীর বুকের উপর মরু জেগেছে ওই,

মানব কূলের মানব সেবা আজ গেল কই ?

এ পৃথিবীর জলে- স্থলে,

রক্ত চোষা দলে দলে

ওদের ভয়ে ঘুম আসে না, রাত্রি জেগে রই,

এ পৃথিবীর বুকের উপর মরু জেগেছে ওই!

 

বলো তুমি মুক্তি কোথায় গেছে, আসবে আবার কবে ?

সোনার ঘরে আগুন জ্বলে- দায় কে নিবে ?

ভিতুর মত ফাঁকি দিয়ে

তুমিও যদি রও লুকায়ে

কেমনে মুক্তি পাবে ?

 

এ পৃথিবীর বুকের উপর মরু জেগেছে ওই,

মানব কূলের মানব সেবা আজ গেল কই ?

------------------------------------------


নাই তবু খোঁজে তারে

 

নাই তবু খোঁজে তারে
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২২-০২-২০২৪ ইং
***********************
রেখে যাওয়া কত স্মৃতি ,কত অবদান,
চাইলেও যায় না ভুলা সেইসব গান।
অন্তরে উঠে বেজে মুখে ফোটে হাসি,
নাই তবু খোঁজে তারে পরম ভালোবাসি।
প্রাণে প্রাণে থাকে সে, রক্তে বয়ে যায়,
নাই তবু খোঁজে তারে আপন কর্ম্ ছায়ায়।
সে ভাই করে গেছে ভালো কিছু কাজ,
নাই তবু খোঁজে তারে জগত বাসী আজ।
ভাল মানুষ ছিল সে এই ক্ষণিক ভুবন,
আল্লাহ ভাই করুক ক্ষমা হাশরের ক্ষণ।
পৃথিবীর মানুষ তারে অনেক ভালোবাসি,
নাই তবু খোঁজে তারে তার কর্মে আসি।
--------------------------------



মৃত্যুর ডাক


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ২২-০২-২০২৪ ইং

*************************

জীবন তরঙ্গ বড় ক্ষণিকের গোধূলী আভার মত

কখন যে নিভে যায় দিবস হারায়ে চির সতত !

তবু ছুটেছে প্রাণ অজানার সন্ধানে ঐশ্বর্যসম্ভার,

রাত্রি সম্মুখে জেনেও ভুলে গেছে মৃত্যুর ঝঙ্কার।

এতো আয়োজন রুদ্র সমুদ্রের মত তরঙ্গ সফেন,

যদিও দিশেহারা উত্তাল জলরাশির কলতান।

চির নোঙ্গরের অভিপ্রায় মানুষ ছুটেছে অব্যাহত,

যদিও ভেঙ্গে চলেছে হাজারো স্বপ্ন বজ্রের মত !

বড় অবুঝ মানুষের প্রাণ, বড় বেশী অসংযত-অস্থির

নশ্বর মোহে ভুলেগেছে মৃত্যুর ডাক,ভুলেগেছে অবিনশ্বর!

সীমাহীন অবজ্ঞায় পৃথিবীর প্রাণ

ভেঙ্গে চলেছে উভয়তীর তাগুদের গর্জ্ন।

পৃথিবীর প্রাণ ভুলে গেলেও মৃত্যু হবে যাত্রার তরী,

ওই অবিনশ্বর ঠিকানায় যেতে হবে মায়াজাল ছাড়ি।

-------------------------------------------

Wednesday, February 21, 2024

এ নশ্বর কুঞ্জে

 

এ নশ্বর কুঞ্জে

নাম- মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখ ২১-০২-২০২৪ ইং

----------------------------------

অবিনশ্বরে যেতে হবে নশ্বরের অন্তিম নিঃশ্বাসে,

কখন যে আসবে ডাক যমদূতের  নিষ্ঠুর উল্লাসে !

এ যেন বার্তাহীন মৃত্যুর মিছিলে আত্মারা পদানত,

তবু কেন প্রাণ হতে প্রাণ মিথ্যে তপস্যায় অবিরত !

এ নশ্বরের  মায়াজাল সেদিন ছিন্ন হবে মরমর,

অবিনশ্বর ডাকে এ নশ্বর ভুলে যাবে অতঃপর।

এ নশ্বর কুঞ্জে শোনা যাবে না কুহু কুহু স্বর আর,

মৃত্যুর মিছিলে এ পৃথিবী শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর।

প্রিয় তুমি, এ আমি –সেদিন হারাবো প্রেমের সৌরভ !

অবিনশ্বরে যেতে হবে এ যেন করি অনুভব।

তুমি এসেছিলে তুমি হয়েছিলে ক্ষনিকের মেহমান,

এ নশ্বর কুঞ্জে তুমি নহে কোন অবিনশ্বর প্রাণ।

--------------------------------------------------

 

 

 

যে তরঙ্গ ছটেুছো বহে

 

যে তরঙ্গ ছটেুছো বহে

নাম- মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিথঃ ২১-০২-২০২৪ ইং

----------------------------------

এই তুমি সেই কবে এসেছিলে নশ্বর ভুবনে,

আজ তুমি নাই তব কথা কও কানে কানে!

 

যেন তুমি জেগে রও শরীরের শিরে শিরে

নাই তুমি তব আছো জগৎ বাসির অন্তরে।

 

এই তুমি পূর্ণ্তা- শূন্যতার ভূ-লোকে

যেন তুমি রাত্রির পূর্ণিমা শুভ্র আলোকে।

 

তুমি নাই তব আছো সুখ দুঃখের নয়নে

কত স্মৃতি ভেসে উঠে ভুলি তারে কেমনে?

 

হবে নাকো কভু শেষ বিরহের ব্যথা,

সেই হাসি সেই অশ্রু সেই সব কথা।

 

যে তরঙ্গ ছটেুছো বহে-এই অন্তর প্রাণ

সে তুমি চির বহমান - চির কৃর্তীমান

-------------------------------------

 

 

Monday, February 5, 2024

ছাত্র-ছাত্রীদের বিদায়ী ভাষণ

                       

        বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

আজকের এই বিদায় মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, শিক্ষক মন্ডলী, সম্মানিত অভিভাক বৃন্দ, সন্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ্ এবং ভালবাসার ভাই বন্ধুরা। সকলের প্রতি রইল আমার আন্তিক ছালাম অভিবাদন

                  ”” অসছালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহ

                                বিদায়ের বেদনায়

                                জলে ভেজা চোখ,

                                দৃষ্টিতে তবু তুমি

                                চেয়ে থাকি অপলক””

 

হে সুনামধন্য বিদ্যাপীঠঃ

তুমি কত সুন্দর বা দৃষ্টি নন্দন জানি না, তবে তোমার সুখ্যাতি চৌদিকে মেলেছে ডানা ।তোমার সুবাসে সুবাসিত পৃথিবীর বাগান। তোমার আলোয় আলোকিত পথিবীর আঁধার।  তুমি সেই উত্তাল সমুদ্রের গর্বিত পাঞ্জেরী ! এই আলোক বর্তিকায় দেখেছি আমি অযূত  স্বপ্ন বিজয়ের নোঙ্গর।তাইতো প্রাণ হতে বলে যাই-

তোমার আলোয় পথ চিনেছে পৃথিবীর প্রাণ

তুমি মুক্তির দিশারী, তুমি মুক্তির জয়গান।

তুমি মৃত্যুঞ্জয়ী !  তুমি থাকবে স্বর্নাক্ষরে-

মাস্তুলের আলোক হয়ে অন্তরে অন্তরে

 

হে সন্মানিত শিক্ষক মন্ডলীঃ

জন্মের পর যে আলো পেয়েছি বৎসর বৎসর;

তার সব কিরণ এসেছে আপনার হতে বিস্তর।

হে  শিক্ষা গুরু তুমি এসেছো স্বর্গীয় আলো হতে!

তোমার কন্ঠেই শুনেছি মুক্তির ডাক এই ধরনীতে।

 

আপনারাই ছিলেন অমাদের মহীরুহ বৃক্ষ ! সেনালী ঊষার আলো ! আাঁধার রাত্রির স্নিগ্ধ শুব্রতা ডিম থেকে ফোটা সদ্য জন্ম নেওয়া অসহায় ছানার নির্ভ্য় আশ্রয়। অচেনা পথিকের দিশারী আলো ! পিতা-মাতার হাজারো স্বপ্ন ঘেরা এক আলোকিত তরী! যেখানে সন্তানের প্রশিক্ষন দেওয়া হয় পরম মমতায়, পরম যত্নে। তার অতুল্য ঠিকানা আমার শ্রদ্ধেয় শিক্ষক মহদোয়গন। এই বিদায় ক্ষণে

ক্ষমা করো হে আমাদের ভুলত্রুটি সব,

তোমরাই যে এই পৃথিবীর শ্রেষ্ঠ অনুভব

মুক্তির আলো, বিজয়ের উৎসব।

হে প্রিয় সহপাঠিঃ

 

ক্ষণিক জীবন তবু পলে পলে নব আশ

ছিন্ন হবে না কভূ হৃদয় হৃদয়ের বসবাস।

তোমারে রেখেছি ভালোবাসার আশ্রমে

তুমি চির অম্লান রবে সহপাঠি বন্ধু ফ্রেমে।

 

আজ মন বড় ভারাক্রান্ত ! কেন যেন মনে হচ্ছে কেউ যেন প্রাণটাকে ছিড়ে নিচ্ছে দেহ হতে। কেউ যেন বিদায় নিচ্ছে, বিদায় দিচ্ছে অমাকে। আর কানে কানে বলে যাচ্ছে বন্ধু বিদায় ! বন্ধু বিদায় ! ওই দেখ  সোনালী সুর্য্টা তোকে ডাকছে, তোকে ডাকছে রাত্রির পূর্ণিমা- চল যাই -চল যাই- এই দিগন্তের পরেই বিজয়ের নিশানা- আর কোন দুঃখ নয়। আরেক যুদ্ধের পরেই নব বিজয়! নব বিজয়!

বিদায় নহে কো - চিরবিদায়,

বিদায় নব আলো, নব ঊষায়

নব যুদ্ধে বিজয়ের প্রত্যাশায়

আজ  এসেছি বিদায় নিতে দোয়ার আশায়।

পরিশেষে সমেবেত সকলের প্রতি এতটুকু মিনতি আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মহান আল্লাহ দরবারে প্রার্থনা করুন যেন -যে অভিপ্রায়ে আমাদের এই বিদায় ক্ষণ ! মহান আল্লাহ যেন সেই পথ! সেই যুদ্ধ  সহজ করে দেন। আমরা যেন অপানাদের সম্মান অক্ষুন্ন রাখতে পারি- চির উল্লাসে চির বিজয়ে - উন্নত মম শীর!

আমরা হারতে আসি নাই এই নশ্বর !

তোমার হাত তুলে করিও দোয়া অবিনশ্বর!

সকলে ভাল থাকবেন- আল্লাহাফেজ- আসছালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।