যে তরঙ্গ
ছটেুছো বহে
নাম-
মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিথঃ
২১-০২-২০২৪ ইং
----------------------------------
এই
তুমি সেই কবে এসেছিলে নশ্বর ভুবনে,
আজ
তুমি নাই তব কথা কও কানে কানে!
যেন
তুমি জেগে রও শরীরের শিরে শিরে
নাই
তুমি তব আছো জগৎ বাসির অন্তরে।
এই তুমি
পূর্ণ্তা- শূন্যতার ভূ-লোকে
যেন
তুমি রাত্রির পূর্ণিমা শুভ্র আলোকে।
তুমি
নাই তব আছো সুখ দুঃখের নয়নে
কত
স্মৃতি ভেসে উঠে ভুলি তারে কেমনে?
হবে
নাকো কভু শেষ বিরহের ব্যথা,
সেই হাসি
সেই অশ্রু সেই সব কথা।
যে তরঙ্গ
ছটেুছো বহে-এই অন্তর প্রাণ
সে
তুমি চির বহমান - চির কৃর্তীমান ।
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।