বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪

চোর ডাকাতের হুলিয়া

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৯-০২-২০২৪ ইং

**************************

চৌদিকে চোরেরা ফুরফুর মেজাজে চলছে,

প্রশাসনের বুলবুল নাহি কিছু দেখছে !

ওরাও পাচ্ছে ওরাও নিচ্ছে এই হল নীতি গো,

ওপর মহল খাই খাই ভোক্তভোগী মরে গো !

চরকায় তৈল গো রাষ্ট্র যন্ত্রের ঘর ঘর,

নাগরিকের নাই দীপ- নাই কোন নির্ভর!

চোর- ডাকাতের উল্লাস অফিস আদালত,

ভাগ নেয় ভাগ পায় এই হলো আলামত।

জনগণ যায় কই ডান্ডা বেরী দিন-ভর,

স্বাধীন রাজ্যের স্বাধীন রাজা এ বিষয়ে মন্থর।

পদে পদে ঘরে ঘরে অসন্তোষ মনটায়,

চোর ডাকাতের হুলিয়া রোজদিন ঘন্টায়।

দুর্ণীতি বাজদের  সন্ধি রাষ্ট্র যন্ত্রের ঘর ঘর!

প্রাণে প্রাণ কান্না কেউ বুঝেনা অতঃপর।

---------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...