কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০২-২০২৪ ইং
**************************
চোরে সাধুতার গান গায়,
শোন ভাই !
ঘুষ খায়, লুটে যায়, আমরাও
গান গাই।
তার চরকায় তৈল দেই দলে
দলে দিনভর!
জ্ঞানী গুনীর কারবার আজ
আর নেই আর,
চোরকে নেতা কই ভাবি তারে
সাধুতর।
সভা- সেমিনারে ডাকি তারে
অতঃপর ।
বিচার- আচারে তার উপর- নির্ভ্র
তাই তারে দেখি মঞ্চে
মঞ্চে তৎপর।
কে বলে চোর তারে ডাকাতের
সর্দার ।
---------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।