কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০২-২০২৪ ইং
**************************
মনে হয় পৃথিবী অবিনশ্বরের
মত ঠিক,
তবু আটকাতে পারে না
যমদূতের দিক।
মৃত্যুর মত অতুলন মম
ফাঁসি,
দুয়ারে হায় ফিরে আসে কাছে
আসি।
মৃত্যুর ফুল ফুটে চৌধার
অহরহ,
তবু কেন যেন ঘিরে রয়
দুনিয়ার মোহ!
ভুল সবই ভুল, যে মোহ
অন্তর ঘিরে
তা কভু বাসবে না ভাল,
তাকাবে না ফিরে।
যমদূত আসবে যখন মায়াজাল
ছিড়ে
কেউ পারবেনা কভূ আপন করে
ধরে।
যেতে হবে তার ডাকে এ সত্য
শুধু,
তাগুদের প্রেম ভালবাসা
নহে কভূ মধু।
------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।