Tuesday, April 15, 2025

উঁই পোকা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৫-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-------------------------------------

উঁই পোকা প্রশান্ত মনে খেলা করে অনলের গাছ!

ওরা জানে না আগুনের লেলিহান শিখার কি আঁচ।

 

জাতি এখনো স্বরন করে সেই রক্তক্ষয়ী যুদ্ধের বেলাকে,

ওরে ডাক আসলেই হাতিয়ার গর্জে উঠবে লোকে লোকে।

ওইসব উঁই পোকাগুলো স্থবির হয়ে যাবে প্রচন্ড বাতাস,

পশ্চাতে পালাবে পরাজিত সৈনিকের মত যত অভিলাস।

 

এখন যদিও দিকে দিকে উঁই পোকাদের অনুপম বিন্যাস,

কিন্তু ওরা বুঝেনা এ মৃত্যুর ফাঁদ! এ ওদের সর্বনাশ!

অচিরেই যাত্রা থমকে যাবে এই স্বাধীন আকাশের বুকে

উড়ন্ত ডানাগুলো খসে যাবে আনন্দ উল্লাসের সুখে!

 

উঁই পোকারা যতই আলিঙ্গন করুক ছদ্মবেশীর আদলে!

আগুনেরা ঐক্যবদ্ধ! অসুরগুলো পুড়াবে দাউ দাউ জ্বলে।

ওরে,রক্ত গঙ্গা আর লাল-সবুজের তরে-

ওদের পরাজয় নিশ্চিত বৈশাখী ঝড়ের পরে।

-----------------------------------------------

অবনতমুখী

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৪-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-------------------------------------

আজ ঐতিহ্যের পুস্পিত লতা অবনতমুখী,

প্রতিহিংসার রৌদ্রতাপে পুড়িছে সে পাখী,

সংস্কৃতির শাখে শাখে অমঙ্গল ধীরে ধীরে

মঙ্গলকে গ্রাসিয়াছে অসুর রূপে বঙ্গ বহরে!

 

রৌদ্রের আকাশে ঘন কালো মেঘ, নিরালা দুপুর,

পল্লীর পথে পথে অশ্রু ঝরিছে ব্যাদনার সুর।

ভিন সুর বাজিয়া উঠিছে আজ ক্ষণে ক্ষণে,

এ কোন গীতিকার? কোন ব্যথা তার মনে!

 

সে হারায়েছে কি? সে চায় কি স্বাধীন আকাশে,

মঙ্গলকে চায় সে করিতে  দূর ,এ কোন হরষে?

হে বাঙালি! কোন মোহে তুমি হারালে আপনারে,

আনন্দের ভিতরে নিরান্দ আসিছে বৈশাখী ঝড়ে!

 

অমঙ্গল ভাঙ্গিছে নীড়, চলিছে নিরুদ্দেশে ভাসি,

তবু বাঙালি নিঝুম বনের তটে বিমনা উদাসী।

চৌদিকে অমঙ্গলের গান বাজে বঙ্গ তটিনীর তীরে,

আদি শত্রুরা আবার জাগিছে, আবার আসিছে ফিরে।

--------------------------------------

Wednesday, April 9, 2025

মানুষই গ্রাসিয়াছে

 


কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৯-০৫-২০২৫ ইং

-----------------------------------------

জগতের সৃষ্টি কত সুন্দর, কত সে দৃষ্টি নন্দন!

মানুষই সজ্জিত করিয়াছে তারে প্রেয়সীর মতন!

 

তবু শিয়রে বসে মানুষই কাঁদে মানুষই হাসে-

মানুষই খোঁজে স্বর্গিয় সুখ এই পৃথিবীর বসবাসে।

দম্ভ অহংকারে ভাঙ্গে গড়ে, ভাঙ্গে কত উসুক!

ওগো,তবু নাহি খোঁজে পায়  অমৃতের সুধা-সুখ।

 

অন্তরে অন্তরে হিংসা বিদ্বেষে মানুষেরা হয় রাঙা স্মান,

দিকে দিকে দাঙ্গা হাঙ্গামায় জ্বলিছে পুড়িছে সিক্ত প্রাণ।

তবু যেন নিশ্চুপ পৃথিবী! শুধু যেন জাহেলী যুগেরা কহে,

শুভ্র পূর্ণি নিভে গেছে!মানুষ যেন আর মানুষের নহে!

 

মানুষের অন্তরে মানবতার যাহা ছিল সম্বল,

মানুষই গ্রাসিয়াছে তারে দিবা-নিশীথ দল বল।  

সু-স্নিগ্ধ মাটি, সুধাসম জল, মানবতার গান,

সকলের তরে সম অধিকার, এই তাঁর শ্লোগান।

-------------------------------------------

Tuesday, April 8, 2025

সু-শিক্ষা

 


কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৫-২০২৫ ইং

-----------------------------------------

হে মানব, সু-শিক্ষা সময় জয়ী অমর তরবারী,

অজ্ঞতা দিনে দিনে গ্লাণী আনে, হয়ে ওঠে ভারী।

 

মূর্খতার এ ভার জাতিরে দিয়ে যায় হারি,

এই নির্বোধ বহর , সমরে নতশির যায় মরি।

হে মানব, সু-শিক্ষার কাছে অসূর সদা হার মানে শেষে,

ওগো,জ্ঞানীরা বিজয় কেতন উড়ায় বিশ্ব মঞ্জিলে হরষে!

 

সু-শিক্ষাই তাহা পারে, কভূ ফেলেনা চোখের জল,

অহংকারী নির্বোধ বুঝে না পথে পথে আঁধার বিপুল!

অযোগ্য তবু ভাবে যোগ্য - এই রক্ত –রথের চূড়ে,

পরাজিত! নীলিমার আঁচলে ঘেরা তবু চায় উড়ে ।

 

এ এক নিস্ফল যাত্রা! তবু আপনারে জাহিরে দল বল,

বাঘের ডাক তুলে গাদার হুঙ্কারে- এই ধরনীর তল!

সু-শিক্ষার অভাবে ইতর প্রাণীরা  ঘেউ ঘেই ডাকে,

ওরে, ছদ্মবেশীরা মানব রূপে অসূরের ছবি এঁকে!

 

হে মানব, সু-শিক্ষা সময় জয়ী অমর তরবারী,

অজ্ঞতা দিনে দিনে গ্লাণী আনে, হয়ে ওঠে ভারী।

----------------------------------------------

 

অসহায় ফিলিস্তিন

 কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৫-২০২৫ ইং

-----------------------------------------

ওগো,অসহায় ফিলিস্তিন যাইতেছে পুড়িয়া,জানেনা ভুবন,

হে বিশ্ব ,জাগো হে জাগো ,আজ দেখিব তোমার গর্জ্ন।

 

তুমি হিন্দু না মুসলিম? তাহা জিজ্ঞাসা করে কোন জন?

হে মানবতা, বল তুমি মরিছে মানুষ,জ্বলিছে মানব সন্তান!

চারিদিকে মুহুর্মুহু গোলা বরুদের অনল বর্ষণ -অভিযান,

পৃথিবীর বুকে তিমির রাত্রি, বুক জুড়ে হাহাকার,অশ্রুবান।

 

রক্তাক্ত শরীর! অস্থি- মজ্জা খসে, বুকে বুকে অভিমান,

জাতিসংঘ নিশ্চুপ! অধিকার কাড়িছে , ছুড়িছে কামান।

ইসরাইল তব সম্মুখে ওই নিরহ গাজা ফিলিস্তিন প্রান্তর,

মুসলিম রক্তে রক্তে প্লাবিত ইহুদীদের অগ্রাসনে বিস্তর।

 

অসহায় ফিলিস্তিন পুড়িছে হায়,তব ইসরাইলে দিবাকর,

ওরে মুসলিম, জাগো হে জাগো- ওমরের গর্জনে আরেকবার,

উদিবে সেই প্রভাতের রবি!গাইব শহীদের রক্তে বিজয়ের গান,

আজি পরীক্ষা তোর, আয় তোরা আয় অসহায় গাজা-ফিলিস্তিন।

 

হে মুসলিম! তুমি ভুলিবে কি পথ? হারিবে কি যুদ্ধের প্রান্তর?

না না তুমি তৌহিদী সেনা, নিত হবে অসহায় ফিলিস্তিনের গুরুভার।

--------------------------------------------------------

 

Tuesday, February 4, 2025

ধূসর রাত্রি

 

ধূসর রাত্রি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৪-০২-২০২৫ ইং

স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।

*******************

বঙ্গে ধূসর রাত্রি!জননী প্রহরীরা সাবধান!

মাতৃকার বুকে সঞ্চিত ব্যাথা অশ্রু ঝরা ক্রন্দন।

 

ক্ষেপিয়া উঠিছে বঞ্চিত বুকের পুঞ্জিত অভিমান,

কই তোরা আয় গর্জিয়া উঠ চালা’রে অভিযান।

গ্রাসিয়াছে দেশদ্রোহী চাঁদাবাজ নাতি পুতি দোসর,

রচিতে হবে বিপ্লবী সমর দিতে হবে বজ্র হুঙ্কার!!

 

স্বাধীন জাতি বিভক্ত হইয়া ডুবিতেছে রক্ত গঙ্গা,

জানে না তাহা শ্রেষ্ঠ সন্তান কারা হইতেছে চাঙ্গা।

দোসর কান্ডারী ধরিয়াছে কল্লা সন্দেহ জাগে আজ,

জিজ্ঞাসে নাহি কোন জন !চলিতেছে কোন কারুকাজ!

 

ধূসর রাত্রি! গিরি সংকট,পশ্চাৎ পথে ভীরু যাত্রীরা,

স্বাধীন তরী ডুবিতেছে আজ, মরিবে কি মাঝ-পথ

দিশেহারা! দিশেহারা!

কই তোরা আয় গর্জিয়া উঠ নে’রে জাতির মহাভার,

তোর মা’কে গ্রাসিয়াছে ওরা লাল-সবুজের প্রান্তর।

--------------------------------------------

 

Monday, February 3, 2025

দুষ্ট ছেলে

 

দুষ্ট ছেলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৩-০২-২০২৫ ইং

স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।

*******************

চেতন হারা তুই দুষ্ট ছেলে স্বাধীন মায়ের কোলে,

কোন মন্ত্রে আজ ছুটলি তুই আপন রক্ত ভুলে?

 

আয় ফিরে আয় দুষ্ট ছেলে মায়ের আঁচল তরে,

জন্ম যে তোর রক্ত নদী কেমনে ভুলিস তারে!

লক্ষ শহীদ- সভ্রম হারার অশ্রু জলে আঁকা,

লাল-সবুজের বিজয় কেতন সম্মুখে তোর রাখা।

 

কোন নামে বল ডাকবো তোরে স্বাধীন মায়ের ঘরে?

পথ ভোলা তুই কেমনে হইলি দেশদ্রোহী নাম ধরে!

আজ যে শুধু চরম দুঃখে কান্না উথলে বুকে,

দুষ্ট ছেলে ডাকতে তোকে মনটা কাঁদে দুঃখে।

 

চেতন হারা তুই দুষ্ট ছেলে স্বাধীন মায়ের কোলে,

ওরে,তোর আঘাতে অশ্রু ঝরে হৃদয় ভূমির কূলে।

-------------------------------------------

Thursday, December 26, 2024

প্রীতিলতা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
এই হৃদয় ভূমির মাঝখানে তুমি জেগে আছো হে স্মৃতি,
এখনো মনে হয় তোমার কোলেই আমার সব প্রেম-প্রীতি।

সেই দিবস সেই রজনী এখনো আসিছে ঘুরে ফিরি,
গুরুজনের শাসন সোহাগে তুমিছিলে চঞ্চলা গিরি।
তোমারই আলোক তলে সে মোর মর্ম্ গভীরতম,
তাই উন্নত শির রাখিয়াছি তুলিয়া সব উচ্চে মম।

কত কল্পনা, কত প্রেম রঙিন আলোর মতো
এই প্রাণে বুঁনিয়াছি স্বপন তোমারই ঘেরি সতত!
এখনো সেই শ্যামল তরুলতাগুলি ফুল পল্লবভারে,
অনুভবের কোমল বেষ্টনে বাঁধিয়া রেখেছি তোমারে।

তোমারে ঘেরি কত আসা-যাওয়া কত গীত কত কথা,
গভীর ধ্যানের মতো ভালবেসেছি তোমারে প্রীতিলতা।
----------------------------------------------

এখানে এসেছি বলেই


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৫-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
এক স্বপ্নের সীমান্তে চঞ্চলিয়া উঠেছিলাম এ মাঠে,
আজো স্মৃতিরপটে সেইদিনগুলো উদ্ভাসিয়া উঠে,

হে জননী তোমার বুকে এ মুখ রেখেছিলাম মম
আলোক তলে প্রিয় সম্বোধনে হয়েছিলাম প্রিয়তম।
কঠিন পথ চলার সাধনে তুমি এসেছিলে পাশে,
কত বন্ধু, কত সহপাঠী কত ছোট বড় মুখ ভাসে।

ওগো কি এক বিঁনিসূতার মালায় ঈষৎ হাসিয়া
উজ্জ্বল রক্তিম বর্ণে সুধাপূর্ণ সুখে মশাল জ্বালিয়া
দিয়েছো শিক্ষার আলো দিবা নিশি জাগিয়া জাগিয়া
সেই আলোয় এখনো পথ চলেছি হাসিয়া হাসিয়া।

এখানে এসেছি বলেই পৃথিবীকে জেনেছি স্তরে স্তরে
সরস সুন্দর; নব পূর্ণিসম জেগেছি রাত্রির আঁধারে।
ওগো, তুমি মৃত্যুঞ্জয়ী বিদ্যা জননী-চির অনুপম!
আমার প্রিয় বিদ্যালয়-তার তুল্য নাহি কেহ নাহি সম।
---------------------------------------------------

ফুল কাননে


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৫-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
ওহে আজ কোন বিরহ নয় -সব ফেলে দিয়ে,
প্রেমের ছন্দ তাল লয়ে -তুমি এসো হে প্রিয়ে।
এখনো যায়নি শুকিয়ে কৈশোর যৌবনের শক্তি
আজ ফুল কাননে ফুল ফুটিছে মধুরতার চুক্তি।

এসে দেখো হে জুঁই চ্যামেলী গোলাপ গভীর সুন্দর!
তোমারে ডাকিছে পরম হরষে এ নিকেতন প্রান্তর।
দুঃখ ব্যদনা ফেলে দিয়ে এসো হে মানস সুন্দরী,
নব পল্লবে- নব উৎসবে জেগে উঠি আনন্দ ভরি!

আজ ফুল কাননে ফুল ফুটেছে শত স্মৃতিরপরশে,
হৃদয় অঙ্কুরি উঠে তোমারে খুঁজিছে ব্যকুল হরষে!!
তোমার শুন্যতায় কম্পিত বক্ষ-আঁখি ছলছল,
ওগো তুমি এসো হে -ফুল কাননের বকুল তল।

আজ ফুল কাননে ফুল ফুটিছে আনন্দ সুধা,
ভ্রমর মেলিছে ডানা সুখ সম্ভারে ঘুচিতে ক্ষুধা।
-------------------------------------------------

হে আলোর স্থপতি


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৪-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
হে আলোর স্থপতি!আজ বিষ্ময়ে বলি ভরে গেছে এ প্রাণ,
যখন এসে দেখি রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতন।

তুমি ডাকিলে, তুমি বলিলে তুমি উদিলে আকাশের চাঁদ!
শিক্ষার কাননে আপনাকে ফুটালে, সে তব অপার সাধ।
ধরনীর সন্তান তব তোমারে করিতেছে অতুল্য সম্মান,
হে স্থপতি, তুমি করিয়াছো আলো- আঁধারের ব্যাবধান।

এ পৃথিবীর বুকে তুমি এক মৃত্যুঞ্জয়ী সূর্যের কানন,
তাই সূর্যসূখীরা পাঁপড়ি মেলিয়া ছুটিছে ব্যাকুল প্রাণ।
হে আলোর স্থপতি ,আগত-অনাগত সকল আঁধারে,
তুমি দিয়েগেছো শিক্ষার বাতিঘর জীবন যুদ্ধের সমরে।
তোমার ,এ ত্যাগ কভূ হবে না বৃথা, হবে না অবসান-
রবি -শশী- তারা -প্রভাত-সন্ধ্যায় তুমি রবে সারা লগন।
ওগো দিবা রাতি সু-স্নিগ্ধ মাটি, সুধাসম মুর্ছিৃত গান
দীপ্ত মশালে বিশ্বকে শুনাবে সভ্যতার ফরমান।

এ সৃষ্টি কত যে সুন্দর,কত সে আলোকিত মহান,
যদি দেখতে সৃষ্টির শিয়রে কত সে আলেয়ার কিরণ।
তুমি হরষে উঠতে কাঁদিয়া উদ্বেলিত প্রাণ।
সৃষ্টি সুখের উল্লাসে আজ তুমি গড়িয়ান- মহিয়ান।
--------------------------------------------------

Tuesday, December 24, 2024

এখনো ‍তুমি স্বরণে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
তুমি অপলক চাহিয়াছিলে শুধু- দূর শৈল-শিরে,
তবু স্কুল প্রাঙ্গণে তোমারে খুঁজেছি শুন্যতার পিঞ্জরে।

খেলার মাঠে শ্রেণী কক্ষে কত যে দেখেছি কায়া,
কত যে চেয়েছি মুছে দেই তোমারে, মুছে দেই ছায়া!
তবু মুচকি হেসে ফুটেছিলে একান্তে নিরালা কাননে,
বকুলের মালা হয়ে এসেছিলে প্রাণে বিপুল শিহরণে।

আজো জানি না, সত্যি আমি জানি না কি কারণে!
হে স্কুলের সাথী, হে প্রাণের তরঙ্গ! এখনো ‍তুমি স্বরণে!
সেই বিকেলে তোমারে দেখেছি খেলার মাঠে উজ্জীবন,
জানালার দ্বারে কিংবা ফুল কাননে- ঘন বরষার শ্রাবণ।

এখনো দিকে দিকে তোমারে খুঁজে ফেরে উচাটন মন,
কৈশোরের উম্মদনা বুঝিনি,তবু তুমি স্বরণে হৃদয় চরনে।
---------------------------------------------------

হৃদয় হতে হৃদয়ে লিখিতাম


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
আজ সহপাঠী ছোট বড় ভাই বোন বন্ধুদের পড়িছে মনে,
সেইসব শিক্ষাগুরুজনের দীপ আলোর উজ্জ্বল শিহরণে।

এখনো হৃদয়ে তরঙ্গ উঠে কলকল প্রেমের কূলে কূলে,
এ প্রাঙ্গণেই তোমাকে দেখেছিলাম রজনীগন্ধার ফুলে।
যদিও তুমি সুবাস দিয়েগেছো দূর হতে দূর সমীরণে,
তবু ছুঁতে চেয়েছি তবু ভালবেসেছি হৃদয়ের আলাপনে।

সেই চিঠিটা বহুদিন ধরে ইনভেলাপে পড়ে আছে একা,
ওগো,জানি না কোন অনুভূতির পরশে আঁখি জলে লেখা!
শুধু এতটুকু জেনেছি!শত ফুলের ভীড়ে তুমি ছিলে গোলাপ,
বহু প্রহর পেরিয়ে গেছে!তবু তুমি প্রেমময় জীবন্ত সংলাপ।

আজো সেইসব স্মৃতির ডালে বসিয়া একাকী প্রহর গুনি,
যদি শেষ না হয়ে শুরু হতো তোমার ফিরে আসা এখনি।
এ পৃথিবীকে বলিতাম, ভালবাসি-অনেক ভালবাসি!
হৃদয় হতে হৃদয়ে লিখিতাম- তুমি আমার জীবন শশী।
------------------------------------------------

শিক্ষার দীপ


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২০-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
আজো যেন শুনি সেইসব সুরের কল্লোল ধ্বনি,
যে সুরে ছিল শাসন সোহাগে ভরা জীবন খানি।

আজো খুঁজি তারে আমি অসীমের ইথারে
আমি তিয়াসী বাসনায় এখনো চেয়ে আছি প্রান্তরে।
যদি আবার ফিরে আসে হৃদয়ের তৃষিত আকাশে,
সেইসব গুরুজনের আদর মিশ্রিত আকুল পিয়াসে।

নিথীথ স্বপনের জোছনায়-
আলোক পথ ছুটে চলেছি শুধু তোমারই ভাবনায়।
তুমি ছিলে মনের পিয়াল তমালে শুভ্র আলোকে,
তোমারই রচিত কবিতা খানি আবৃতি করেছি ভূ-লোকে।

হে বিদ্যার কবি, ফিরে আসি বারে বারে ফিরে আসি কাননে,
যে আলোক ফুলে কবিতা রচিয়া শিক্ষার দীপ দিয়েছো ভুবনে।
----------------------------------------------------

জ্ঞান প্রদীপের উৎস


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
একাত্তরে আলোক বর্তিকা নিয়ে তুমি জন্মেছিলে এই গ্রামে,
হয়েছিলে রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতন- ধরাধামে।

সেই হতে আজোবদি সভ্যতা চাষাবাদে চির জাগ্রত,
তুমি জুঁই চ্যামিলী শিমুল পলাশে ফুটেছিলে অবিরত।!
যখন বারে বারে নিভে গিয়েছিল মানব সভ্যতার বাতি,
তুমি এসেছিলে, তুমি এসেছিলে জ্ঞানের প্রদীপ হয়ে আঁধার রাতি।

তুমি বলেছিলে,ওরে মানব- ফিরে এসো, ফিরো এসো
এই বিদ্যালয়ে সভ্যতার ফুল ফোটানো হয়, ফিরে এসো!
এখানে কত যে বিপুল জ্ঞানের সমারোহে সঞ্চারিত প্রাণ,
মানব সভ্যতার গান গেয়ে যায় মৃত্যুঞ্জয়ী শিক্ষাগুরুজন।

তাদেরই ছায়া তলে আজো রচে যায় নব নব দীপ মালা,
এখনো জাগ্রত, এখনো সভ্যতার ফুল ফোটে উজালা।
তোমারই ফুলে আমি সজ্জিত! আমি পড়েছিলে মালাখানি,
তুমি জ্ঞান প্রদীপের উৎস! তুমি সভ্যতার ফুল-আমি জানি।
---------------------------------------------------------

আমি এসেছি


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
অনেক স্মৃতির পাতায় ঘেরা এই স্কুলের অধ্যায়,
এখানে আমি এসেছিলাম কৈশোরের দুরন্ত পনায়।

ঠিক কমন রুমের পাশে অপলক বিষ্ময়ে দেখেছি
বিঁনিসূতার মত একই মালায় ষষ্ঠ শ্রেনীতে বসেছি।
একে অপরের সাথে পরিচিত হতে ব্যাকুল হয়েছি,
কি এক অকৃত্রিম বাঁধনে নব উজ্জীবনে ছুটেছি!

ঠিক যেন একই তরঙ্গে গভীর স্পন্দনে জেনেছি
এই সহপাঠীরা কভূ বিচ্ছেদের নয় -যতটুক বুঝেছি।
অসীম গগনে সূর্য দেখেছি-রাত্রির চাঁদ কভূ দেখেনি
পূর্ণিমার শুব্রতা পেয়েছি সহপাঠীদের অন্তর ধরনী!

প্রথম দিনের প্রথম স্মৃতি আজো ভেসে ওঠে এই প্রাণ,
নব হরষে নব বই হাতে ষষ্ঠ শ্রেনীতে আমি এসেছি
এই বিদ্যা জননী-রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতন।
-----------------------------------------------

আমাদের স্কুল


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
,আমাদের স্কুল তারে কত ভালোবাসি,
রাওনাট গ্রামের বুকে আলোকের হাসি।

সভ্যতার ফসল ফলে জ্ঞান ভরা গুরুজন
পিতা-মাতার মুখে হাসি- গাই জয় গান।
ক্লাশে ক্লাশে শিক্ষাগুরু আলো দিয়ে যায়,
শিক্ষার্থী শিক্ষা নেয় জননীর ছায়ায়।

জাতি তারে ডেকে নেয় আঁধার বেলা,
কেউ নাহি করে তাই স্কুলটারে হেলা।
--------------------------------------

সযত্নে লালন করিও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
এই নাও জ্ঞাণের মশাল তোমাকে দিলাম,
একটু আদর করে রেখো রাত্রির আঁধারে ধরাধাম।

বুকে রেখো, ভালবাসা দিও, দুর্দিনে যত্ন নিও
আঁধার পথে আলো পাবে তোমার সন্তান-বলে দিও।
এই নাও মুক্তির কবিতা, এই নাও সভ্যতার চিঠি
তোমাকে দিলাম, শুধু তোমাকে দিলাম প্রেম খাঁটি!

এ বড় কষ্টের ধন, এ বড় উজ্জ্বল জীবনের রবি,
এ যেন শীর্ণ্ না হয় ভুল আদরে হে অনাগত কবি!
তোমার হাতে দিয়ে গেলাম
রাওনাট আদর্শ্ উচ্চ বিদ্যা নিকেতনের আলোক সুনাম!

ওকে কষ্ট ‍দিওনা, ওকে সযত্নে লালন করিও এই প্রাণ,
মুক্তির ঠিকানা খুঁজে পাবে তোমার পথহারা সন্তান।
--------------------------------------------