Monday, May 5, 2025

কিছুদিন আগেও

 

কিছুদিন আগেও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৫-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

এইতো কিছুদিন আগেও ভাবতে পারিনি আমি,

সেই মুর্খ্ লাজুক ছেলেটি আজ হয়ে গেছে হীরে-মণি!

কি এমন চেরাগের আলো জ্বলে উঠিল বঙ্গ ভূমি!

কোন রহস্যের ভিড়ে ছেলেটি হয়েছে এতো দামী?

 

যেখানে পিপাসা লয়ে পদ্মা মেঘনা যমুনার তীরে,

বঞ্চিত মাঝি- মাল্লারা মুক্তি খোঁজে তপ্ত বালুচরে

সেখানে ছেলেটি কি করে এত দম্ভ অহংকার করে?

কি করে এতো ধন দৌলত পেল পৃথিবীর তরে?

 

আজ জনতার জিজ্ঞাসা ?

যে ছেলেটির নুন আন্তে পান্তা ফুরাতো এর আগে,

আজ সে সমাজের নেতা, রতি -মহারথি -উগ্রবেগে।

কাউকে সে পরোয়া করে না শিরা উপ -শিরার গর্জ্ন,

সে এখন অনেক- ক্ষমতা অর্থ্- বৈভবের ঘূর্ণি- তুফান।

 

শুনেছি রাজনীতি করলেই কিংবা নেতা হলেই—

উদার চিত্তে মানবতার ডাক দেয় এ নিখিলে ভাই।

এখন এ কোন রাজনীতি? কেন এতো ভয় -ভীতি?

কেন চাঁদাবাজি, রাহাজানি- হানাহনি জাহীলের সম্প্রীতি?

 

এইতো কিছুদিন আগেও ভাবতে পারিনি আমি,

মুর্খ্ লাজুক ছেলেটি হয়ে গেছে দুর্ণীতি -চাঁদাবাজ- এতো ধনী!

তবে কি রাজনীতির আড়ালে দুষ্ট তন্ত্র বেঁধেছে বাসা?

একটু ভেবে দেখুন তো!

এভাবে চলতে থাকলে ডুবে যাবে স্বাধীনতার ঊষা।

----------------------------------------------------

 

 

 

এই ছেলেটা যদি নেতা হয়

 

এই ছেলেটা যদি নেতা হয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৫-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

সেই প্রতিবাদী আদর্শবান ছেলেটা নষ্ট হয়ে গেছে,

সে এখন মস্তবড় মাস্তান চাঁদাবাজ সমাজের কাছে!

 

সে জড়িয়ে গেছে রাজনীতির নোংরা কালির ছাঁচে!

তার ন্যায়নীতিবোধ মরণ ঘুমের ঘোরে শুয়ে আছে।

দু’হাতে অস্র -কিশোর গ্যাং -তর্জ্ন গর্জ্ন খুব,

নাটের গুরুর ডান হাত,চৌদিক ভয়ে কম্পিত  চুপ!

 

সে জ্ঞানী গুণি সম্মানীদের বলে তোরা ঘুমা- ঘুমা,

দখলের মত্তে চোখে মুখে রক্ত নেশা গাঁজার ধূমা।

কি এক ভয়নাক মূর্তি তাহার! কেড়ে নেয় সব অধিকার,

কিছু বললেই তেড়ে আসে নির্যাতন জুলুম অত্যাচার।

 

সে এখন দাপটি পদধারী নেতা অদূর উদয়গিরির পানে,

টান টান বুকে হাঁটে, বজ্র কণ্ঠে সুর তুলে জনতার উদ্যানে।

সেই প্রতিবাদী আদর্শবান ছেলেটা জ্যান্ত অসূরের জ্যোতি,

অশিক্ষিত- মূর্খ্ -ধান্দাবাজ -যুগসমাধির জাহেলীর মূরতি।

 

এই ছেলেটা যদি নেতা হয়- সেতো হবে কালো সাপ,

লুটেপুটে ধবংস করে জাতিকে দিবে উপহার- অভিশাপ!!

সেতো উর্ধ্বমুখে রৌদ্র পোহায়- ঘুমপাড়ানির ঘুম,

সেতো আঘাত হেনেছে বারবার, আকাশ বাতাস করেছে গুম।

--------------------------------------------------

 

 

Sunday, May 4, 2025

বিবেক বড় অদ্ভুদ!

 বিবেক বড় অদ্ভুদ!

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৫-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

নিরপেক্ষ বিবেক ঘুমিয়ে আছে গহবরের মতো,

আলোটাও তাই গহিন অন্ধকারে হয়েছে আহত!

পথভ্রষ্ট সৈনিকের মতো আমাদের দূর্গ্ যখন

তখনও মুক্তিরে খোঁজি  উত্তাল সমুদ্রের প্লাবণ!

 

স্বার্থের বিন্দুতে আমরা জাগ্রত !ছুটে চলি নির্দ্য় প্রাণ,

যদিও বিচালয়ে বিবেক আসামী তবু গাই আপন গান।

এখানে নিরপেক্ষতা ঘুমিয়ে আছে, গভীর ঘুমে আছে-

তবুও দিন-রাত্রি -গ্রহ-তারা- মুক্তির কবিতা রচে!

 

আমরা মুক্ত হতে চাই! সব কিছুইতেই মুক্তি চাই-

যদিও হারিয়েছি নিরেপেক্ষ বিবেক আপন স্বার্থে ভাই!

মানুষের বিবেক বড় অদ্ভুদ! অযূত রহস্যে ঘেরা স্পন্দন,

ক্ষণে ক্ষণে রঙ বদলায় পৃথিবীর মোহে বজ্র তুফান !

 

মিছিলে মিছিলে সভা-সেমিনারে অনেকেই উড়ছে-

অথচ তার ঘরেই বিষাক্ত সাপেরা ফোণা তুলে আছে!

এই সত্যটা সে বলে না ! বিবেক নিরপেক্ষ নয়

এখানে সবাই চায় সাম্রাজ্য-রাজ্য-সিংহাসন- জয়!

 

এখন বিবেকেরা নিরপেক্ষ নয়-কিছুটা সত্য থাকতে হয়,

যা বলি যা করি সবই যেন আপন স্বার্থে মানুষেরা কয়!!

----------------------------------------------------

Wednesday, April 30, 2025

দালালের যৌবন-গর্জন

 

দালালের যৌবন-গর্জন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

আঠারো কোটি জনতার চাওয়া, অগাধের সাধ,

আর যেন পেতে না হয় অধিকারে লজ্জা অবসাদ!

 

দালালের দৌরত্ম্য হেনেছে আঘাত তোরণের তীরে

মেডিকেলের দ্বারে- সিন্ডিকেটের প্রামোদ-মন্দিরে।

সেবক-বিক্রয় প্রতিনিধির ‍নৃত্য গীত হাসি দুষ্টের ফাঁদে

শুনো হে কান্ডারী, অসহায় রোগী শুধু কাঁদে শুধু কাঁদে।

 

সেবক-প্রতিনিধি-ব্যবসায়ী গড়িয়াছে নিষ্ঠুর বেষ্টন,

মেডিকেলে মেডিকেলে অসাধু দালালের যৌবন-গর্জন।

ওরে কারে ঠকিয়ে তুমি হতে চাও বীর-শের!

টাইফুন-ডঙ্কার হর্যে তুমি থেমে যাবে নিকট-আখের।

 

হে প্রজ্ঞাময়ী- অসহায় রোগীর সেবক-সেবিকা- ডাক্তার,

তুমি নও কেন উদায়াস্ত আকাশের মানবিক রত্নচূড়?

ওগো, কোন সে দূরে দারুচিনি লবঙ্গের সুবাসিত দ্বীপ!

কোন দালাল চক্রের ভীড়ে তুমি হারিয়ছো শুভ্র প্রদীপ?

 

হে কান্ডারী! মানবতার ডাকে জেগে উঠাও হে- তোমারে

মেডিকেলে মেডিকেলে চাই না দালাল- তোরণের দ্বারে।

--------------------------------------------------

 

 

 

ওরা যেন আসিয়াছে

 

ওরা যেন আসিয়াছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

ওরা যেন আসিয়াছে দখল করিতে খাল- বিল -নদী,

রবিও কেড়ে নিতে চায় সাগর- সমুদ্রের সুনীল জলধি !

 

কি এক বিলাসিতায় নেচে উঠিল দুরন্ত যৌবন!

ওরা নিত্য বুক চেপে ধরে জনতার স্পন্দিত প্রাণ।

ফকির হতে বাদশাহী শৃঙ্খলিত মনোভাব,

কি এমন আছে এখানে গর্জন- উত্তাপ-প্রতাপ?

 

যাদের নিষ্ঠুর স্বৈরতন্ত্রে আহত হয় স্বাধীন আকাশ,

ওরা কিভাবে হয় মুক্ত বলাকার সেবক- দাস?

ওরা যেন আসিয়াছে লুণ্ঠন করিতে স্বাধীন মৃত্তিকার রাজকোষ,

দিকে দিকে দোসরের অঙ্গুলিতর্জন নিত্য তুলিছে দুঃসাহস!

 

ওরা যেন সব গ্রাসিয়াছে রাজনীতির আদর্শ্ ন্যায়-নীতি,

পঞ্জর তলে টগবগ করে যায় খুন-দুরন্ত লুটেরাজপ্রীতি।

ওরা পদাঘাতে ভাঙ্গিতে চায় বিজয়ী মাতৃকার দ্বার,

ওরা যেন ভাবিয়াছে তরঙ্গের তুঙ্গ গিরি এই বসূধার।

 

আজ জনতা বলিয়াছে রাঙা- চোখ- মুখ তুলি !

ওরা যেন আসিয়াছে দিতে ধরণীর শুন্য ভিক্ষাঝুলি!

-------------------------------------------------

ঐশ্বর্যবেশে জাগাও

 

ঐশ্বর্যবেশে জাগাও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

হে মা, অপার ঐশ্বর্যবেশে জাগাও বিজয় কেতন নশ্বর,

বজ্র হুঙ্কারে হও ঘূর্ণি ঝড় মীর জাফরের বুকে বারে বার।

 

তোমার আকাশে সদা যেন দেখি রৌদ্র ঝিলমিল,

কভূ যেন না হও তুমি নতশির দোসরের শৃঙ্খল।

এখনো তোমার আঁচলে উদ্বেলিছে গাঢ় ধূম্রের কুন্ডলী,

বিদ্রোহীর চুল্লিবহ্নি দিকে দিকে উঠিতেছে জ্বলি।

 

এখনো শহীদের রক্ত শুকায়নি মরুভূর তপ্তশ্বাস মাখা,

এখনো স্বাধীনতা বিশ্বাস ঘাতকতার মরিচিকায় ঢাকা!

হে মা, তুমি এসেছিলে অগণন সম্ভ্রম হারা ব্যথিত প্রাণ,

ভালবাসি অনিবার তবু কেন শুন্যতা, তবু কেন সন্ধান!

 

এই আঁচলে লুকাইয়াছে বিশ্বাস ঘাতকের কঠিন দলবল,

ওরা দেখতে চায় তোমার পরাজয় স্বাধীন পতাকা তল।

ওগো মা, তোমার মায়াবী কোলে মাথা রেখে ভাবি,

তুমি এতো ক্ষমাশীল কেন! কেন এতো উদার-মায়াবী?

 

তুমি কেন বুঝনা ওই তারা দোসরের ইন্দ্রজাল মাখি,

বুক চিরে তোমার তটে আসি ষড়জালের নকশা আঁকি!!

ওগো মা, জ্বলে উঠ অন্তহারা আকাশের গৌরী দীপশিখা,

রুখে দাও অসূর নিশান বাংলার রুধির- রঞ্জিত- লিপিকা।

------------------------------------------------

 

 

 

 

Tuesday, April 29, 2025

বসন্তকেও ছেড়ে দিতে হয়

 

বসন্তকেও ছেড়ে দিতে হয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৯-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

শুনেছি প্রকৃতিও নাকি বসন্তকালে অহংকারী হয়!

ফুলে ফুলে সাজিয়ে রাখে ডানা সূরভী –সু-গন্ধময়!

 

কিন্তু সে বলে না ফাল্গুন -চৈত্রে খরতাপের যন্ত্রণা,

বলে না সে যে শাখে শাখে পল্বব শুন্য হয় কত না!

অথচ সম্মুখেই ভয়ঙ্কর কাল বৈশাখী ঝড়!

বজ্র কণ্ঠে ডাকিছে বিজলীর চমক বসন্তের পর।

 

বসন্তেই গুটি বসন্ত হয়,কলেরা হয় কুষ্ঠ কাঠিন্য হয়,

পৃথিবী হারা হয় কত প্রাণ!  নদী গিরি পর্ব্ত হয় তপ্ত র্নিদয়!

কুহু কুহু ডাকেও কলঙ্কের দাগ দিয়ে যায় সুরেলা কোকিল,

কাকের রাজ্য দখল নেয় গুপ্তসারে ঋতু রাজের কোলাহল।

 

এই দেখ, এই বসন্তেই লুঠ হয়েছে গোলা,বারুদ,অস্রাগার

ঘষা মাজা হয়েছে চেতনার প্রতিক, ফুলের পরাগ -রেণু বিস্তর।

বসন্তকেও ছেড়ে দিতে হয় সুরভী- সুগন্ধময় বাসস্থান!

অহংকারীকেও একদিন পরাজয়ের দিকে করতে হয়- প্রস্থান।

---------------------------------------------

বন্ধু যখন শত্রু হয়

 

বন্ধু যখন শত্রু  হয়  

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৯-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

বন্ধুত্ব, তুমি যেন আজ মৌসুমী বায়ূর মতন!

কখনো আলো ,কখনো আঁধারে থাকো গগণ।

 

বন্ধুত্বের সেই সোনালী সূর্যটা, সেই পূর্ণিমার শুভ্রতা,

আজ যেন স্বার্থের মিছিলে ছুটিয়াছে বিপুল উগ্রতা।

তীর ধণুকের মতো বিঁধিয়াছে বিশ্বস্ততার শরীরে,

রূঢ় আচরণ ক্ষণে ক্ষণে আঘাত হানিয়াছে গভীরে!

 

প্রচুর রক্ত ক্ষরণে মুর্ছিত হচ্ছে বন্ধুত্বের প্রাণ - অকালে!

বন্ধুত্বের সেই মর্ম্ বাণী যেন বন্ধু গিয়াছে ভুলে।

এখন বন্ধুর দিকে তাকালে মনে হয় ঘাতক ঈগল!

আঁতকে উঠে প্রাণ! কেঁপে উঠে শান্ত নিবিড় নিখিল।

 

বন্ধুত্বের যে স্বর্গিয় অনুভভ! সে যেন আজ পৃথিবীর ক্রন্দন,

ভয়ঙ্কর গুপ্ত ঘাতক! পশ্চাতে লেগে থাকা অসূর ছায়া- সবক্ষণ।

বন্ধু শব্দটিই যেন আজ ফিকে হয়েগেছে স্বার্থের আড়ালে,

ঠিক যেন অনিষ্ট-দৈত্য- দানবের খেলা  বিপুল চঞ্চলে--

 

বন্ধু যখন শত্রু  হয়  তখন আর কিছু থাকে না- বিজয় !

দূরন্ত বেড়ে চলে, বিশ্বাসে চির ধরে আসন্ন দিন-সময়।

---------------------------------------------

 

 

স্বপ্ন এখন ধূঁ ধূঁ বালুচরে

 
স্বপ্ন এখন ধূঁ ধূঁ বালুচরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৯-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
হে কান্ডারী, তোমার তরঙ্গ এখন বড় এলমেলো,
ঠিক যেন হিংস্র জাহেলী যুগের মতন ধূসর কালো!
 
অথৈ জলে জাহাজ ছুটিছে কান্ডারী বিহীন আঁকা-বাঁকা,
পাঞ্জেরী বিহীন যাত্রীরা হারিয়েছে স্বপ্নের দিগন্ত রেখা।
জাহাজ এখন লোকালয় হতে লোকালয়ে করিছে নোঙ্গর,
যুবকের দল মেতে উঠিছে দস্যু –ডাকাতে দুরন্ত-দুর্বার।
 
সুদূর স্বপ্ন এখন ধূঁ ধূঁ বালুচরে প্রখর উত্তাপে গলিত,
অশ্রুজলও শুকিয়েগেছে বুকফাটা কান্নায় অবিরত!
কেউ শুনেনা, কেউ বুঝেনা এই রাজনীতি অসূরের মন্ত্র,
এখানে শুধু দাঙ্গা-হাঙ্গামা- বিভেদ -লুটতরাজের ভয়তন্ত্র।
 
গোন্ডামী মাস্তানীর প্রতিযোগীয় মত্ত পথ হারা কান্ডারী,
দেশপ্রেমের চেতনা এখন অবনতশির ছুটিছে মরি মরি!
কলমযোদ্ধারা ভুলে গেছে যুদ্ধে পাওয়া স্বাধীনতার বাণী,
নির্বোধ দলেরা এখানে উজ্জ্বল! এর চেয়ে লজ্জা কি শুনি?
 
শহর –গঞ্জ- গাঁও ডুকে গেছে জাহাজের বিষাক্ত ধূলো-বালি,
হে কান্ডারী, তুমি নিজে এলোমেলো ঘূর্ণি হাওয়া- শুন্য থলি।
তোমার এই দৈন্যদশা জাতির সমুদ্রে ব্যদনার নীল!
রূঢ় রৌদ্রে পুড়ে যাওয়া স্বাধীন কাননের ফুল -ফসল।
-----------------------------------------------------
 
x

Monday, April 28, 2025

ঐক্যবিহীন এই স্বাধীনতা

 ঐক্যবিহীন এই স্বাধীনতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
ওরে, গুজব -হুজুগের খেলা শেষ হয়ে যদি-
কোন দিন শুভ বুদ্ধির চেতনা জাগে
এই দেশে কোন দিন কোন ক্ষণে কাঁদতো না প্রাণ
হতো না বিভক্তির খেলা, বৈষম্যের উঁচু- নীঁচু পাহাড়।
হতো না এতো অসন্তোষ,এতো অরাজকতা,এতো লুটতরাজ!
এখনো দেশ চেতনায় নিস্প্রভ কোটি কোটি প্রাণ
এখনো বিদ্রোহী দোসরের ‍উম্মাদনায় তছনছ হচ্ছে বিজয় কেতন!
এই দৈন্যদশার খেলা শেষ হয়ে যদি-
বিবেক জেগে উঠত তবে থাকতো না কোন দীনতা-হীনতা
এখানে দেশ প্রেম বড় বেশী মৌসুমী ঋতুর মত
কখনো ঋতুরাজ বসন্তের সমীরণে কুহু কুহু সুর তুলে
কখনো কাল বৈশাখী ঝড়ের মতো ভয়ঙ্কর ঘূর্ণির তুফান!
রঙ ধণুর মতো হরেক রঙে সাজে দেশ চেতনার চিত্র!
অযূত বৈচিত্রের খেলা চলে স্বার্থের আড়ালে
এইসব ছলনার খেলা শেষ হয়ে যদি, কোন দিন
দেশ প্রেমের হৃদয় জেগে উঠত-
লাল-সবুজের পতাকা উঁচু শিরে দাঁড়াতো বিশ্ব মঞ্জিলে।
শুভ্রতায়, স্নিগ্ধতায় সমুজ্জল হতো স্বাধীন বাংলার মানুষ
যদি প্রেমের ভিক্তিতে মত পথ আদর্শের হতো যোগাযোগ
কতই না স্বর্গিয় হতো গণতন্ত্রের এই চারনভূমি
ওরে-জাতি-ধর্ম্-বর্ণ্- নির্বিশেষে
লক্ষ শহীদের রক্তে পাওয়া মুক্তি যুদ্ধের অর্জিত ফসল
আমাদের কাঙ্খিত স্বাধীনতা-
ঐক্যবিহীন এই স্বাধীনতা- চেতনার স্বাধীনতা নয়
------------------------------------------------

দিকে দিকে অগ্নি বরষণ

 

দিকে দিকে অগ্নি বরষণ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৮-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

হে মনুষ্যত্ব, তুমিই মানুষেরে করেছা মহিয়ান,

তুমিই দিয়েছো আনিয়া শ্রেষ্ঠেত্বের চির সম্মান!

 

এতো সুন্দর! এতো শোভা কেহ আর হয়নি সৃষ্টিকূল!

তুমি জ্ঞান তপস্সী দুরন্ত সাহসী সত্য ন্যায়ের মহিপাল।

তুমি নও কোন উদ্ধত উলঙ্গ দৃষ্টি- অনিষ্ট তরবার,

কেন  হারিয়েছো সত্যের পথ এই পৃথিবীর প্রান্তর?

 

দুঃসহ দাহনে তব কেন রৌদ্রে শুকালে রূপ রস প্রাণ!

কেন তুমি হারালে মনুষ্যত্ত্বের শোভা সুন্দরের সুর তান ?

শুধু চেয়েছিলাম, মানবতা চেয়েছিলাম তোমারি সুন্দরে,

এখন  দিকে দিকে অগ্নি বরষণ! তপ্ত মরুভূমি বিস্তরে!!

 

হে মনুষ্যত্ব! কোন বেদনার হলুদ বৃন্ত ঘিরিয়াছে তোমারে,

শেফালির  শুভ্র সুরভি বিথার বিকশি হয় না আর নশ্বরে!

ওগো-তুমি যে নির্মম দলবৃন্ত ভাঙ পুস্পের কাঠুরিয়া সম

আজ পৃথিবীর মানুষ অশ্রু জলে ছলছল হে প্রিয়-প্রিয়তম।

 

মানুষের মনুষ্যত্ব তব অগ্নি তাপে শুকাইয়া গেছে বসূধায়!

মানুষও হারায়াছে মুক্তি অযূত লোভ -লালসার সাধনায়।

-------------------------------------------------------