Thursday, August 21, 2025

মুক্তিযোদ্ধাদের কাছে জিজ্ঞাসা

মুক্তিযোদ্ধাদের কাছে জিজ্ঞাসা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২১-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*************************

হে মুক্তিযোদ্ধা কত দূরে তুমি সত্য নিশান নিয়ে?

চেয়ে দেখ বাংলা আজ এলোমেলো ইতিহাস লয়ে।

এ জাতি মেনেছে শ্রেষ্ঠ সন্তান তোমাদের- স্বদেশে,

তবে এত বিভক্তি কেন ইতিহাসের সত্য প্রকাশে?

 

ওরে কোন হীনমন্যতা অন্তরে বাঁধিয়াছে বাসা,

আজিকার প্রজন্ম জানতে চায় মুক্তিযুদ্ধের ভাষা।

কি করে জানবো বীরত্ব গাঁথা ইতিহাসের পাতা?

এ প্রজন্ম তো দেখেনি তোমাদের উঁচু শির মাথা।

 

তোমাদের দ্বন্দ্বে তোমরা যদি মুছে যাও কোনদিন,

এ প্রজন্ম দায়ী হবে না- হে জাতির শ্রেষ্ঠ সন্তান ।

যুদ্ধ এক, পতাকা এক তবু কেন বিভক্তি দরশনে?

বীরত্বে স্বাধীনতা দিয়েছো মুক্তি দিতে পারনি বন্ধনে।

 

মুক্তিযোদ্ধাদের কাছে এ প্রজন্মের জিজ্ঞাসা?

প্রকৃত ইতিহাস জানতে কে আমাদের ভরসা?

গল্পের আদি নাই অন্ত নাই আলোক দীপ্তি নাই,

ছন্নছাড়া পাগলের গল্প দিকে দিকে শুনতে পাই।

 

ক্ষমতার নেশা, বড়ত্বের নেশা দিয়েছে হ্যাচকা টান,

প্রজন্মের পরে প্রজন্ম ভুলে যাবে যোদ্ধাদের অভিযান।

তোমরা যদি জাতিকে জানাতে না পারো সেই কল্লোল,

ইতিহাস হতে মুছে যাবে একদিন প্রতিহিংসার হিল্লোল।

 

আজ সেই মুক্তিযোদ্ধারা কেন বন্ধি দ্বন্দ্বের কুঠিরে?

তোমাদের এই হীনমন্যতায় প্রজন্মের বুক নাহি ভরে!

হে বীর আর কত দূরে থাকবে তুমি যোদ্ধা পরিচয়ে?

প্রজন্মকে সত্যটা বলো যদি মুছতে না চাও ধরালয়ে।

----------------------------------------------

   

   


জনতার মনে প্রশ্ন জাগে

 জনতার মনে প্রশ্ন জাগে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর
---------------------------------------------------
হিসাব দাও, হিসাব দাও, জনতা যাক জানি,
তুমি নও চোর ডাকাত, লুণ্ঠনকারী এই ধরণী।
বলো তুমি স্বচ্ছ দেশপ্রেমিক চেয়ারে বসে,
জবাব দিতে আছো রাজি, স্বদেশ ভালোবেসে?

তুমি এমপি, মন্ত্রী কিংবা মসনদের কর্ণধার,
সে কথা ভুলে হিসাব দাও তুমি সম্পদের ভার।
জনতার রক্ত ঘামে ঝরা, তোমার যে উপার্জ্ন
তার কতটুকু সত্যে ঘেরা, বলো তার হিসাব যেন।

যদি স্বচ্ছ ও সত্যবাদী হও ক্ষমতার তপ্ত রেখা,
তুমি রবে মৃত্যুঞ্জয়ী, প্রাণ ইতিহাসে লেখা।
জনতার মনে প্রশ্ন আজ, তুমি দুর্নীতিমুক্ত নাকি!
চেয়ারে বসেই হয়েগেছো দুর্নীতিবাজ তাই কি?

বুকের যদি পাটা থাকে, বলো তুমি স্বচ্ছ সূর্য- তারা,
বলো তুমি দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক স্বাধীন বসুন্ধরা।
হিসাব দাও, হিসাব দাও, ক্ষমতার আগে ও পরে,
জনতার মনে প্রশ্ন জাগে, এতো সম্পদ হয় কি করে?

ওগো চেয়ারের কর্ণধার, ওগো দেশমাতৃকার প্রিয়,
সম্পদের স্বচ্ছ হিসাব দিয়ে, জনতার ভালোবাসা নিও।
হে ক্ষমতা, শুনেছো কি তুমি? জনতা বলেছে চিৎকারে,
তুমি দুর্নীতিমুক্ত নও, ধ্বনি উঠেছে স্বদেশের ভিতরে।
----------------------------------------------------

লাইনচ্যুত মুক্তির ট্রেন

লাইনচ্যুত মুক্তির ট্রেন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২১-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*************************

আজ যেন সত্যগ্রহের বিদায়- হে দীপালি,

এক শুন্যতার সম্মুখে স্বাধীন সত্ত্বার বাঙালি!

 

নম্র ভদ্র জ্ঞানী গুনি ধূসর পাতা-ঝরা গান,

আজ যেন কেউ ডাকে না ওদের দৃঢ় সম্মান।

অতন্দ্র নয়নে দিকে দিকে অসাধুদের শতদল,

তবু ওরা রাজ্যের কান্ডারী উগ্র শক্তি বাহুবল!

 

জাহেলী যুগের মন্ত্র ভেদিয়া ঝাঁপটে ধরেছে গর্দান,

এতো অশ্রুজল! এতো ব্যাথা তবু যেন নিশ্চুপ প্রাণ!

এক শুন্যতার সম্মুখে তিমির রাত্রি বিরহ-অথির,

এই স্বাধীন আকাশে পূর্ণিমার আলো নেই শুভ্রতর।

 

সেচ্ছায় জাতির দিপালীরা গুম হয়েগেছে অশ্রু-ভাঙা,

এ শুন্যতার বুকে এখন জাহেলী প্রজন্মের চক্ষু রাঙা।

মুক্তি এল না বুঝি স্বাধীনতার বুকে আর কোন দিন,

অসাধু শক্তিরা ঘিরে ধরেছে স্বাধীন বাংলার সিংহাসন।

 

স্বদেশ আজ নেতৃত্বের শুন্যতায় পথ চলেছে উদাসী!

দেশপ্রেমিক জ্ঞানী গুনিরা সুর তুলছে না আর বাঁশী।

ঝরে গেছে চেতনার ফুলগুলি লাল-সবুজের কানন,

নেতৃত্ত্বে আজ ঢুকেগেছে দেশদ্রোহীদের অগ্রাসী বুঁনন!

 

এক শুন্যতার সম্মুখে জাতি আজ ছুটেছে আগ্নেয়গিরি,

লাইনচ্যুত মুক্তির ট্রেন!কে আসবে এগিয়ে হাল ধরি?

---------------------------------------------

 

 


বিপ্লবী মন

 

বিপ্লবী মন 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
**************************

উচ্চ কণ্ঠে বল তোরা —
সত্যই মহিয়ান!
মিথ্যা ভাঙে, সত্য গড়ে,
বিপ্লবের উদ্যান!

সত্যপ্রাণ, বিপ্লবী মন,
চালাও অভিযান—
কল্লা ধরে ভাঙো শত্রু,
ভেঙে দাও গর্দান!

রক্তধারা উজান বেয়ে
ভাসাও মুক্তি-গান,
তুলে তোরা শ্লোগান এবার,
স্বাধীনতার প্রাণ!

চারিদিকে ষড়যন্ত্র,
দেশদ্রোহীর জাল—
চুপটি করে থাকবি নাকি
এ জাতির বিপদকাল?

আয়রে আয়, বুক উঁচিয়ে,
একাত্তরের গান,
তুলে তোরা ঝড়ের হাওয়া,
তীব্র, বেগবান!

ওরে বাঙালি, ওরে বীর,
আজকে হোক সম্বল—
লাল-সবুজের তলে দাঁড়া,
আগে চল, আগে চল!

--------------------------

Wednesday, August 20, 2025

তৃষ্ণার্ত প্রাণ

তৃষ্ণার্ত প্রাণ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

-------------------------------------

হৃদয় ভস্মীভূত শ্মশানের দহনে,
অসীম যন্ত্রনা বুকে আঘাত করে তুমলনে।
এক আবেগের মন মন্দিরে বয়ে যায় ঝড়,
মৃত্যু যন্ত্রনায় কল্পনার ফুল ফোটে ঘর।

তবু ভালবাসার মসনদে ডাইনীর আনাগোনা,
রক্তময় রিক্ত প্রাণে নিঃশেষে যায় সোনা।

আজ হৃদয়ে দীর্ঘশ্বাস,
কাকে ভালবেসেছিল অবুঝ প্রাণ?
ওই ডাইনীকেই ভালবেসেছিলাম উথরোলে,
প্রেমের অমৃত পানে দৃষ্টি হানে।

উম্মুখ হৃদয়ের আর্তনাদে, তৃষ্ণার্ত প্রাণ,
তবু জানি, প্রশ্নের উত্তর আসবে না কোনদিন।
বিশ্বকে বলে যাব, প্রেমের দূর্গ্ নিঃশেষে,
এই অমৃত যন্ত্রনায় ভেসে যায় হৃদয় খোঁজে।

আজ হৃদয়ে দীর্ঘশ্বাস,
কাকে ভালবেসেছিল অবুঝ প্রাণ?
ওই ডাইনীকেই ভালবেসেছিলাম উথরোলে,
প্রেমের অমৃত পানে দৃষ্টি হানে।

প্রেমের অমৃত পানে, অপলক দৃষ্টি হানে,
উম্মুখ হৃদয়ের আর্তনাদে, আজ মোর মানে।

-------------------------------------------------------

 


রক্তে লিখি

রক্তে লিখি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
----------------------------------------

শুনেছ কি, হে ভাই আমার?
জনতার ভূমি বন্দী আজ ভার!
গিরগিটিরা শাসন করে চারিদিকে,
লুটে নেয় আশা, লজ্জা টিকে।

ওহে জনতা, ডাক এখনই বাজে,
বলো বিপ্লব! বজ্র স্বরে সাজে।
ক্ষোভের ঝড় কাঁপায় ধরণী,
অগ্নি হৃদয়ে আমরা অটল ধ্বনি।

দেখ আজ জনতা জেগেছে,
ধর্মঘট অগ্নিশিখা বেগে রেগেছে।
ইতিহাসের প্রচ্ছদ হবে রাঙা,
শহীদের রক্তে লেখা হবে গান চাঙ্গা।

না কোনো ভয়, না কোনো শৃঙ্খল,
দমন করতে পারবে না জাতিকে আর।
বিজয়, শুধু বিজয়ের শপথ আমাদের,
স্বাধীনতার ক্ষণ এসেছে এবার।

বিদ্রোহ, বিদ্রোহ! জাতি আজ বলে,
প্রভাত জাগে নতুন আশার আলোতে।
গাদ্দাররা হবে পদদলিত শেষে,
জনতার ইচ্ছা জয়ী হবে সর্বেক্ষণে।

জাগো, জাগো, হে জাতি বলীয়ান,
রক্তে লিখি স্বাধীনতার গান।
আজ বিদ্রোহবাঁচি কিংবা মরি,
মাতৃভূমি উঠুক গৌরবে ভরি!

-------------------------------------