বিপ্লবী মন
উচ্চ কণ্ঠে বল তোরা —
সত্যই মহিয়ান!
মিথ্যা ভাঙে, সত্য গড়ে,
বিপ্লবের উদ্যান!
সত্যপ্রাণ, বিপ্লবী মন,
চালাও অভিযান—
কল্লা ধরে ভাঙো শত্রু,
ভেঙে দাও গর্দান!
রক্তধারা উজান বেয়ে
ভাসাও মুক্তি-গান,
তুলে তোরা শ্লোগান এবার,
স্বাধীনতার প্রাণ!
চারিদিকে ষড়যন্ত্র,
দেশদ্রোহীর জাল—
চুপটি করে থাকবি নাকি
এ জাতির বিপদকাল?
আয়রে আয়, বুক উঁচিয়ে,
একাত্তরের গান,
তুলে তোরা ঝড়ের হাওয়া,
তীব্র, বেগবান!
ওরে বাঙালি, ওরে বীর,
আজকে হোক সম্বল—
লাল-সবুজের তলে দাঁড়া,
আগে চল, আগে চল!
--------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।