Tuesday, July 30, 2019

জনতাই ভি আই পি



                                --------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ক্ষমতার পদ পেয়ে আমায় পড়ে কি আর মনে ?
সেথায় তোমার স্বৈর শাসন আপন আয়োজনে !

ট্যাক্সের টাকায় বিত্ত তুমি রাজ্য লুণ্ঠনে
জনতা সে পিষ্ঠ এখন তোমার অগ্রাসনে ।

তখন তুমি বলতে আমায় হবে নাকো স্বৈর
এখন দেখি তুমিও সেই ভি আই পি ‍রূপ ধর!

আমিই শুধু নিভে গেলাম জীবন যুদ্ধের রণে
দাপুটে তুমি  ট্যাক্সের টাকায় রাজ্যের সিংহাসনে

বুঝলে না আর জাতির ব্যাথা সন্তান হারা শোক !
আটকে দিলে পথটি আমার নাই বা শুনে দুঃখ !

ভাবছো তুমি ভি আই পি ক্ষমতাধর কেউ
ভুলে গেছো সেবক তুমি অন্য কিছু নও-

সেবার মন হারায়ে তুমি বিষম অত্যাচারী-
যদিও তুমি রাজ্যের পোষা জন কর্মচারী !

অধিকার কেড়েছো আজ তোমার শাসন তর,
এই চেয়ারে দেখি শুধু আপন স্বার্থের দৌড়!

জনতাই ভি আই পি নহে তুমি ওগো-
ট্যাক্সের টাকায় পেয়েছো তুমি ভি আই পি লগো ।
-------------------------------------------30-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।







  

Monday, July 29, 2019

দূর করে দে এডিস মশা



                                            ----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আর কতকাল দিবি মোদের ডেঙ্গু মশার মৃত্যু কামড়?
মানুষ যে আজ ভয় করেছে কাঁপছে সবাই দিন ভর!
ছোট-বড় ধুঁকছে জ্বরে, ঘরে বাইরে মরছে কত
বাংলায় আজ মৃত্যু ভয়, দেখছে না কেউ এডিস যত !

তোদের শুধু একটি রোগ দোষে দোষে গাহিস গান
কথার পরে কথা বলিস নাইবা করিস সমাধান ।
হচ্ছে হচ্ছে শুনি মুখে, মিডিয়ায় জুড়ে যাচ্ছে দেখা
উড়ছে মশা দিচ্ছে কামড় তবু নাহি হয় শেখা ।

জৈনক তুই এগিয়ে আয় সেবার ভ্রতে হৃদয় খুলে
লোক পটানো মুখে বুলি আজিকায় আর নাহি ভুলে
অনেক তোরা বলেছিস ভাই এবার একটু মুক্তি চাই
নিধন চাই -নিধন চাই -এডিস মশার নিধন চাই,

অনেক তো খেয়েছিস ভাই,এবার একটু থামা ক্ষুধা,
আয়রে এবার দিয়ে যা জনসেবার মৌলিক -সুধা ।
ডেঙ্গু জ্বরে বলি দিয়ে করিস না আর মিথ্যে পূজা
দূর করে  দে এডিস মশা, রক্ত নিয়ে দিসনা সাজা-

আর কতকাল দিবি মোদের ডেঙ্গু মশার মৃত্যু কামড়?
মানুষ যে আজ ভয় করেছে কাঁপছে সবাই দিন ভর!
------------------------------------------------------------29-07-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।







   

Sunday, July 28, 2019

বিবেক মানুষের সূর্য্



                                                  ---------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিবেক মানুষের সূর্য্ তাই তো মানুষ আলো
মানুষের এ রূপ সে যে বিধাতায় প্রাণে দিলো ।।
মানবতার মিছিলে মানুষই ছিলো
মানুষই  মুছেছে সভ্যতার যত  কালো-
অন্ধকার আকাশে হয়েছে ধ্রুব তারা;
হয়েছে প্রভাতের অরণ রবি-
মানুষের মনুষ্যত্ত্ব আছে বলেই মানবতার আঁকে ছবি !

আজ কেন লুকায়ে রেখেছো তোমার  অশ্ব ?
চেয়ে আছে ওগো, চেয়ে আছে বিশ্ব
তুমি আবার ফিরে এসো অন্তরে অন্তরে
মানবতার গান গেয়ে যাও প্রেমের ‍সুরে সুরে
ন্যায়ের মান দন্ডে চালিয়ে যাও শাসন
বিচারালয়ে উড়িয়ে দাও সত্যের নিশান ।
এ যত প্রাণের দাবী-
প্রেমের ভাষা হৃদয়ের ধ্বনি, বিবেকের তাজ !


বিবেক মানুষের সূর্য্ তাই তো মানুষ আলো
মানুষের এ রূপ সে যে বিধাতায় প্রাণে দিলো ।।
------------------------------------------28-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।