Monday, August 3, 2020

যদি অনুভব করো

-----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কিছু শিক্ষা নিতে হবে ভুল থেকে হে কবি;

যদিও ভুলের মধ্যে লুকিয়ে আছে বিজয়ের উপমা

চির প্রশয়-তুষ্টি চায় আজ অফুরান অন্তর দেবী

মানুষেরই ভুল আছে,মানুষেরই আছে ক্ষমা।

 

যদিও অন্তরে জাগে অগণিত লোভ লালসার স্তবক

তবু মানুষেই পারে এসব ছাড়তে দৃঢ়তার পাাল তুলে

ওহে, মানুষতো আসেনি অনিষ্ট হতে এই ঘূর্ণিপাক!

সাজাতে এসেছে শুধু কালিমাহীন উপমার ফুলে।

 

মানুষের অনেক সম্মান,তবু কলংকিত মানুষের দীল

সমান্য এই সত্যটুকু জানাতে এসেছি জগতের মানুষকে

কিছু শিক্ষা নিতে হবে ভুল থেকে এই বিশ্ব নিখিল

তোমার কিছু ভুল অন্যের বুকে চির জ্বলন্ত থাকে

 

তাই তো কবিতার চরনে এঁকেছি বেদনার পটভূমি

যদি অনুভব করো আজ থেকে শুরু করো তুমি ।

কিছু শিক্ষা নিতে হবে ভুল থেকে হে কবি;

যদিও ভুলের মধ্যে লুকিয়ে আছে বিজয়ের উপমা

----------------------০৩-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 


Sunday, August 2, 2020

নতুন চাঁদ উঠেছিল সেদিন

------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রকৃতির নৈঃস্বর্গে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম

পৃথিবীতে নতুন চাঁদ উঠেছিল সেদিন,

এক অজানা জ্যেৎসনার বিভায় আমি ডুবে ছিলাম

আমি পেয়েছিলাম হৃদয়ে দুরন্ত স্পর্শ্

গহিন জলে অনুভব করছিলাম অনুপম প্রেমের কোমল উচ্ছাস

শুনেছিলাম এক শিহরতি গান তোমার সুরলা কণ্ঠে

প্রেমের শাখা প্রশাখাগুলো এই ধুলোমাটির পৃথিবী মিশে গেছে

বিনিসূঁতার মালার মতো

এই অবুঝ হৃদয়ের আঙ্গিনায়

যেন তুমি এসেছিলে দৈব উল্লাসে

নতুন চাঁদের নিচে সেই এক নতুন রাত্রি

সেই শূন্যতাকে পূর্ণ্ করার প্রতিযোগিতায়,গোপন বার্তায়

হৃদয়ে থেকে হৃদয়ে ছড়িয়ে দিয়েছিলে বিদ্যুৎ

জ্বলে দিয়েছিলে প্রেমের বিভা!!

তোমাকে পাবার প্রতীক্ষায় জেগে আছি

ঘুমিয়ে দিও প্রেমের স্পর্শে।

স্বপ্ন ভেঙ্গে ‍দিয়ো না, করো না নির্বাসিত!

প্রকৃতির নৈঃস্বর্গে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম

পৃথিবীতে নতুন চাঁদ উঠেছিল সেদিন,

----------------------০২-০৮-২০২০ ইং ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


একটু ভালাবসা চেয়েছিলাম


------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

একটু ভালাবসা চেয়েছিলাম, একটু কাছে চেয়েছিলাম নৈঃস্বর্গকে ছুঁতে

জীবনে দেখাই হলো না

জীবন ফুরিয়ে যাচ্ছে কষাঘাতের আঘাতে আঘাতে

তবু অনেক দূরে তুমি-

জীবনের কোন এক ফাঁকে তুমি এসেছিলে মনোজ পৃথিবী

হৃদয়ের আবেদন হতে মঞ্জুর করেছিলাম তোমাকে

প্রতিটি স্পন্দনের তরঙ্গে তরঙ্গে

অকস্মাৎ প্রেম জাগিয়ে আজ তুমি অজানা জ্যোৎস্নার উৎসবে

কিন্তু কেন? তার কোন মানে নেই

আজো আমি খুঁজে ফিরি তোমাকে প্রতিটি নিশ্বাসে বিশ্বাসে

হৃদয়ের উজালা

একটু ভালাবসা চেয়েছিলাম, একটু কাছে চেয়েছিলাম নৈঃস্বর্গকে ছুঁতে

জীবনে দেখাই হলো না

তবু ভালবাসি! তোমাকেই ভালবাসি…..

-------------------------০২-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

 

 


শিক্ষার সার কথা

------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

শিক্ষার সার কথা মুক্তি,অথচ শিক্ষিতরা সব

মুক্তির শেষ কথা নয়!

শিক্ষার আলোয় আমি কতবার দেখেছি দূনিণীতির মর্ণিহার

রন্ধে রন্ধে

শিক্ষিতের করাল গ্রাসে আমি ধ্বংস হতে দেখেছি

নিরিহ মানুষের অধিকার

কতো কৌশলে সাজানো শিক্ষিতের ছলচাতুরী

হঠাৎ রঙ বদলাতে জানে

শিক্ষার পোষাক পরা অধিকাংশ শিক্ষিত ব্যাক্তিরা সমাজের অন্ধকার

ক্ষমতার ফুরফুর বাতাসে

অসৎ উপায়ে মেতে থাকে অধিকার হরণের উল্লাসে

আমি সেই কবি মধ্যরাতে কবিতার খাতা খুলে

বিনিদ্র রজনী একাকী ব্যাথিত হই

যখন দেখি শিক্ষিত লোকেরা পাকড়াও করে দুর্বলের অধিকার।

শিক্ষার সার কথা মুক্তি,অথচ শিক্ষিতরা সব

মুক্তির শেষ কথা নয়!

শিক্ষিতের কাঙালীপনা দেখে আমি লজ্জিত হই, আমি অবাক হই

চোর ডাকাতের মতো ছিনে নেয় অফিস আদালতে

কিংবা ক্ষমতার মসনদে

গোখরার বিষাক্ত ছোবলের মতো! তার চেয়ে কম কিংবা

বেশী নয়-

অধিকাংশের শিক্ষার আলো আমি এ জন্মে দেখিনি!

তবুও মুক্তির জন্য শিক্ষার সিংহাসন আমি

পেতে রাখি-

যদি বিবেক কখনো জাগে, সেখানে সে বসবে-

শুধু মুক্তি দেবে, শুধু আলো দেবে---

মিথ্যে নয়,

শিক্ষার সার কথা মুক্তি, অথচ শিক্ষিতরা সব

মুক্তির শেষ কথা নয়!

-------------------------০২-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


ঘর জামাই

-----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

জামাই মশাই শ্বশুর বাড়ী হয়েছে ঘর জামাই!

কথায় কথায় উঠে আর বসে আপন ক্ষমতা হরাই।

বলছে বৌ কানে ধরে

জাসনা বাজারে ভোরে?

ঘুম আমার পাচ্ছে বেজায় উঠবো কেন তেড়ে!

তুই তো আছিস চাকর বেটা বাপের বাড়ী ছেড়ে,

কামাই নাই মোরদ নাই আমায় করছিস বিয়ে,

দেখ ঠেলা ঘর জামাই ঘর মুছ গিয়ে-

কাপড় ধো রান্না কর লাগছে ক্ষুধা পেটে

দেরী হলে উঠবে রাগ, যাবো কিন্তু চটে!

রাত্রে আমার পার্টি আছে থাকিস কিন্তু ঘরে

ছেলে মেয়ে দেখিস তুই তারা যেন পড়ে

বন্ধু আমার আসবে যখন থাকবি তুই বাইরে,

যেমন বলি তেমন করিস নইলে খবর আছে;

তোর কি কিছু আছে?

আমার বাপের অনেক আছে

তাই তো তুই বেঁচে!

তুই বেটা ঘর জামাই শ্বশুর বাড়ী থাকিস

কামাই নাই মোরদ নাই অন্য কি আর ভাবিস!

যেমন বলি তেমন চলিস

বৌকে জামাই বলিস।

তুই বাড়ীর চাকর  ছেলে লজ্জা কি আর আছে ?

জামাই মশাই শ্বশুর বাড়ী হয়েছে ঘর জামাই!

কথায় কথায় উঠে আর বসে আপন ক্ষমতা হরাই।

--------------------০২-০৮-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 


শুধু ভালবাসাটুকু নাও

-----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

শুধু ভালবাসাটুকু নাও আর বাকী সব ছুঁড়ে দাও

মিথ্যে অহংকারও হেরে যায়,ঘৃণিত মানুষটাও জিতে যায়

হিমাদ্রি –শিখর থেকে বয়ে আসা জলপ্রপাতেও মুক্ত আছে

শুধু যেন তুমি ঝিনুকটা দেখ না

শুধু ভালবাসাটুকু নাও আর বাকী সব ছুঁড়ে দাও

 

প্রেমে আনে শুভ্র প্রাণ, অনুভূতিরা জাগ্রত হয়, আর

তুমি ঘুমন্ত দেবদারু বনে

হৃদয়ের স্পন্দন হতে খসে যায় প্রেমের প্রবাহ

এক অহংকারের আড়ালে

শুধু ভালবাসাটুকু নাও আর বাকী সব ছুঁড়ে দাও

 

অনেক হলো, এবার ফিরে এসো ছেলেমানুষী ভুলে

তোমার ঠিকানা-

এ পারে প্রেমের হাতছানি আর অন্য পারে

বিরহের কঠিন যন্ত্রনা

মনে পড়ে? এই ডাক কতকাল, কত শতাব্দীর!

যে হৃদয়ে তুমি জ্বলে আছো উষ্ণ প্রস্রবণ হয়ে

শুধু ভালবাসাটুকু নাও আর বাকী সব ছুঁড়ে দাও ।

--------------------০২-০৮-২০২০ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

 


কতো নিঃসঙ্গ তুমি ছাড়া

                              ---------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

নিরন্তর পাশে চেয়েছি তোমায়,এখন ইচ্ছে

কাছে টেনে ভালবাসি

হে প্রেয়সী,তুমিও তো সঙ্গিনী, কাছে এসো এই

ব্যাকুল উথলা

তুমি ছাড়া আর এমন কে আছে, যার কাছে আমি

ভালাবাসা চেয়েছি-

এবার আমাকে বুকে টেনে নেও, একবার আমি

ডুবে যেতে চাই

একবার এই র্নিজনায় তুমি হয়ে উঠো

প্রেমের প্রতিমা।

অনেক দেখেছি তামাম পৃথিবী, কেউ নেই পারে

তোমার মতো ভালবাসতে আমাকে

জানিনা কি করেছো আমায় ! পৃথিবীতে এতো রূপসী

তবু তুমি সুহাসিনী-

যে রূপের মায়াবী বিভায় প্রেমের প্রদীপ জ্বলে উঠে

অস্থি- মজ্জায়

এ হৃদয় যেন ভুলে না, তোমাকে ভুলে না, তুমি জানো আমি

কতো নিঃসঙ্গ তুমি ছাড়া।

--------------------- ০২-০৮-২০২০ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


হৃদয় তা জানে

--------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এই যে বাইরে এতো জানাজানি, এর চেয়ে বেশী

বুকের মধ্যে আছে

প্রাণ জুড়ে তুমুল ঝড়,তোমার থাকুক যতই মিথ্যে অহংকার

যতই অবহেলা

প্রেমের নদী বয়ে যায়

তোমার পাল উড়ে না

ভালবাসার দিকে

তোমার হৃদয় জুড়ে ধূ ধূ বালচর ,পাতাহীন বৃক্ষের ডালপালা

চিতার দাউ দাউ অগ্নি যেন তোমার ভালবাসা

তবুও করেছি দিনগোনা

ভালোবাসার মতো ভালোবাসা

ছুটেছি বাঁধ ভেঙে তোমার সন্ধানে

তেমার সবই যেন ফুলের মতন, বাতাসে উড়ায়

যখন তখন

প্রেমের পাঁপড়ি

হৃদয় তা জানে, তুমি উড়াল দিয়ে নিয়ে যাবে

তাই আমি আর অহংকার দেখিনা

তুমি আমার হৃদয় নিয়ে চলেগেছো।

------------------------০২-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


তোমাকেই সম্মতি দেয়

-----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রেমে ডুব দিয়ে দেখি নিচে একটা মরণাস্র

এতোটুকুও বিকল হয়নি,জ্বলন্ত আগ্নেয়গিরির মতো লাভা

হৃদয় দিতেই তুমি গর্জে উঠলে বিষাক্ত গোখরার মতো

ছোবল মারতে আসলে, বার বার আসলে,থমকে গেলাম কিছুক্ষণ

কাছাকাছি আর কেউ নেই

যেন তুমিই অন্তর মুঠোয়,অনুভবের স্পন্দনে স্পন্দনে দেখেছি,

ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি

এক একটা ছোবলে আমি নীলাভ হয়ে যাই, আমি ঝলসে যাই

আমি উতালা হয়ে যাই-

তবুও মনে হয় না তোমার ছোবলে কোন বিষ আছে!ঠিক কুমারীর মতন

কোমল স্পর্শে এসে যেন জাগিয়ে তুলো

একটা অনুভূতি যেন খুব ডাকাডাকি করছে, তোমাকে শুধু তোমাকে

হৃদয়ের স্পন্দিত শব্দ তোমাকেই সম্মতি দেয়

তুমি কি শুনেছো এ ডাক?

হৃদয়ের গভীরে তোমাকে দেখি, শুধু তোমাকে দেখি

তাই তো প্রেমের পাঁপড়িগুলো দিয়েছি ভেসে তোমার তপ্ত জলে।

-----------------০২-০৮-২০২০ ইং রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

 

 

 


যদি ভালাবসা দাও

-----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

যদি ভালাবসা দাও, আমি প্রেমের তরঙ্গ উঠাবো;

আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো

আমি তোমাতে হারিয়ে যাবো!

এক শিহরণের প্লাবনে ভেসে যাবো যুগল বন্ধনে

স্বর্গিয় আলোয় খুঁজে নিবো তোমাকে

আমার শিয়রে-

ফুল শয্যার বাসরে আলিঙ্গনে আলিঙ্গনে উতাল হওয়া তুফানে

আমি ভেসে যাবো তোমার তরীতে

তুমি যে আমারই বীরত্বের দূর্গ্

যদি ভালাবসা দাও, আমি প্রেমের তরঙ্গ উঠাবো;

আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো

আমি তোমাতে হারিয়ে যাবো!

---------------------০২-০৮-২০২০ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।