Saturday, September 28, 2024

প্রাচীন শত্রু

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

 

হে রক্ত ঝরা বিপ্লব! তুমি দিয়েছো বিজয়-নিশান,

তবু দিক- দিগন্তে দগ্ধ হতে দেখেছি যুদ্ধের চেতন।

 

জানি না কে যেন পাঠালো তোামার মৃত-সঞ্জীবন,

ওরে এখানে কেউ যেন পড়িয়া আছে অচেতন।

এতো প্রেম গানে গানে তবু দোসর আজ ধ্বনিছে.

এতো বিদ্রোহের বাণী বজ্র সুরে  শ্রবণে পশিছে!

 

তিক্তময় তব বেসুর গীত আকাশে বাতাসে বহিছে,

প্রাচীন শত্রুর তপোবন হতে কে যেন বহিয়া এনেছে!

সত্য জ্ঞানে সত্য প্রেমে কেউ আর জাগেনা এখানে,

হে রক্ত ঝরা বিপ্লব! তুমি এখন এক শুন্যতার প্লাবণে!

 

ওগো বিপ্লবী, অমূল্য ত্যাগে যে অমৃত করিছো দান,

মীরজাফরের বংশধর দিতে পারেনি যোগ্য সম্মান।

--------------------------------------------------

 

 

চাটুক ধরায়

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

চারিদিকে প্রাণে প্রাণে দালালীর গন্ধ মনোহর,

কেউ ব্যক্তিরে কেউ জাতিরে শুদ্ধতায় বিভোর।

 

নেই কোন স্বচ্ছতার ছন্দ-চাটুকায় সবে যেন অন্ধ,

রাজ্যের পেশাজীবি পক্ষে -বিপক্ষে বেজায় দ্বন্দ!

কেউ কোকিল কেউ সুশীল তবু প্রেমিক প্রবর,

আপন দর্শনে বিলায় প্রাণ নাহি বিবেক সত্যের।

 

নিজ পক্ষের প্রতি অন্তর জ্যোতি উছলিয়া পড়ে,

ওরে বিপক্ষ ঘায়েলে অট্টহাসি দিয়ে যায় অধরে।

স্বাধীন ভূমে করিয়া বাস স্বাধীনতারে করে অতীত,

কি যে প্রেম রসে আপনারে ভুলে গায় অন্যের গীত!

 

দালাল - চাটুকার হারে না এখানে- সবে তারে চায়,

স্বাধীনতা পেয়েছি স্বাধীন হইনি কভূ- চাটুক ধরায়।

-------------------------------------------------

আর শুনিবে না

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

আগুনের সমীর লাগি যদি প্রাণে ওঠে ঢেউ,

ওরে সেদিন রক্ষা করিবেনা কাছে এসে কেউ।

 

যে কাননে বসে তুমি দেখ অরূপা ফুল ফুটে,

তারে যদি ভাল না বাস  ফুটবে নাকো মোটে।

শুন্যে সাঁতার কাটিয়া কোন দূরান্তে ছুটেছো হায়,

সে তো অধরা সূর্য রশ্মি-তবু কেন পিছু পিছু ধায়?

 

তোর বিপ্লবে সুপ্ত পাখিদের চমকে উঠিল আঁখি!

উথরিয়া উঠিল নব স্বপনে নব মসনদ আঁকি।

তুই এখন পরবাসে হেথা কে দিবে আর স্নেহ,

ওরা পেয়ে গেছে অমৃতের সুধা সুস্থ সবল দেহ।

 

চারিদিকে শকুনের চোখ,মাঝে তোর দেহখানি,

বিপ্লবের কণ্ঠ সুর আর শুনিবে না কোন প্রাণী।

সূর্য’রে ডুবাতে গিয়ে তুই নিজেই হলি অন্ধকার,

কি হতভাগা সন্তান মা’র ! আজ শুধুই হাহাকার।

-----------------------------------------------

 

নিরাপদ কি ?


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

বাংলার মাঝখানে বসে বসে মীরজাফরের ছানা,

বর্ণচোরা হয়ে কোলে কোলে করে আনাগোনা।

ওরা বড় কুটচাল চালে স্বাধীন মায়ের কোলে বসে,

তবু দেশ ধবংসে রাখি তারে নির্ঘূম মাথার পাশে।

 

ছদ্মবেশী দেশপ্রেমিক বর্ণচোরা কারে বলে—

বুঝি কি তাহা নাকি মিষ্টি কথায় গলে গলে?

আশ্রয়-প্রশ্রয় পেয়ে মীরজাফরের ছানাগুলি,

লক্ষ শহীদের রক্ত ঝরা সকলে গেছে ভুলি।

 

উঠতে বসতে সকল সময় দেখি তারা কাছে,

না হলে হলে কি তোদের খাওয়া দাওয়া আছে?

তোরা নাকি সোনার ছেলে- দোসরের বংশধর!

ওরে নিরাপদ কি বাংলার স্বাধীনতা অতঃপর ?

---------------------------------------------

মানুষেরই মন মন্দিরে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৮-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

মানুষের অন্তর বাহিরে বিপুল ব্যবধান ভূ-লোকে,

তাই জ্যোতির রূপে আঁধার নামিছে বিরহী দুঃখে!

 

মানুষই সত্যরে করিয়াছে পর- করিয়াছে বিদায়,

মোহে বুঝে না সে হস্ত বাড়ায়ে কি ধরিবার চায় !

কোন সন্যাসী হয়ে ছুটিছে সে গহিন বনে বনে,

সে অনুধাবন করেনি পরাজয় তার কোনখানে!

 

সে চিনিয়াছে শুধু অসুর চিত্তের শ্যমা -মধুরিমা,

সে প্রকাশ্যে গড়িয়াছে রিপুর অঙ্গে অঙ্গে সুষমা।

সে চায়নি উদার আকাশ তল,গঙ্গার সুনীল জল,

সে চেয়েছে শুধু গিরি নির্ঝরিনী অশ্রান্ত উচ্ছল।

 

কোন মৃত্তিকায় মুক্তিরে খুঁজি কোন তীর্থ নীরে,

চির মুক্তি তো বিরাজিত মানুষেরই মন মন্দিরে।

----------------------------------------------

 

ধূসর রাত্রি

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

আজ শুভ শক্তির ভাঙন নেপথ্য পৃথিবীতে,

অশুভ শক্তি এসেছে নিঃশেষ কেড়ে নিতে।

 

অন্তরে অদৃশ্য এক শত্রু পৃথিবীর জোয়ারে,

অনেক বিজয় বিপন্ন অসভ্যতার খোয়াড়ে।

বীভৎস চিন্তা চেতনা প্রাণের কোষে কোষে,

মানবেরা সভ্যতার নক্ষত্রগুলো দিয়েছে খসে।

 

হিংসা প্রতিহিংসায় ধবংসের বীজ বুঁনিছে বুকেতে,

এখন শুধু আঁধার রাত্রির খেলা প্রত্যেক স্নায়ূতে।

বিজয়ের গভীরে পরাজয়ের নীলাভ শেষ আলো

আজ শুভ শক্তির ভাঙনে আকাশে মেঘ কালো।

 

চারিদিকে ধূসর রাত্রি আসন্ন অসনি সংকেতে,

ঘরের ভিতরে ভূঁত প্রেতের শব্দ অশুভ দৃষ্টিতে।

----------------------------------------*-

Friday, September 27, 2024

বসে আছে

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

কে ছিড়িল হৃদয় হতে প্রেমের মঞ্জরী?

কে ভাসাল তোরে অথৈ জলে হে ‍সুন্দরী?

 

ওরে নিভৃতে তুইতো ফুটেছিলি এ হৃদয় বনে,

তোরে ঘিরেই বৃক্ষপরি নেচেছিল পল্লবসনে।

 

ওরে এখনো সেই তরী খেয়া ঘাটে নদীর জলে,

তোর অপেক্ষায় বসে আছে বড় কৌতুহলে।

----------------------------------------

বুকে বুকে শুন্যতা


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

মুক্তির বুকে বুকে শুন্যতা হ্রদে তৃষ্ণার জল,

মাথায় মাথায় বিজয় কেতন সমুদ্রে কল্লোল!

 

ওরা কোন দলের? জাতির জিজ্ঞাসা উদ্দাম!

বর্ণচোরা- গুপ্তচরে আজো দেখি কত নাম।

মাথায় মাথায় বিজয় কেতন অন্তরে নেই গাঁথা,

অন্তরে ওদের ভিন ছবি আঁকা- উঁচু শির মাথা।

 

এখনো ক্ষতবিক্ষত গণতন্ত্র নতুন সকাল বেলা,

এখনো মব জাষ্টিস, এখনো রক্তের হোলিখেলা।

এখনো স্বাধীন ঘরে ঘরে পায়ে পায়ে লাগে ঠেলা,

এখনো মুক্তি অধরা, এখনো দোসেরর চ্যালা-ফ্যালা।

 

এখনো স্বীকৃতি দেয়নি এ মা মুক্তিযুদ্ধের,

মাথায় মাথায় বিজয় কেতন- বজ্র হুঙ্কার!

---------------------------------------------------

যে বিকল্পের খুঁজে

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

যে বিকল্পের খুঁজে আজিকার এ বিক্ষোভ,

সে বিপ্লবে দেখিনা অমরত্বের কোন  লোভ!

 

এখানে নেই কোন দৃঢ় সত্যের খাঁটি দাম,

হে স্বাধীনতা, বিপ্লবী কণ্ঠে এ কথা জানালাম।

প্রাণ যাবে জনতার, দেশ যাবে শত্রুর হাতে,

কভূ মুক্তির ফুল ফুটবে না স্বার্থের সংঘাতে।

 

অন্তর ঘেরিয়াছে দেশদ্রোহী কুঁয়াশার জাল,

এখানে বুঁনিছে  ষড়জাল-কুৎসার জঞ্জাল।

মিথ্যে শুধুই মিথ্যে মুক্তির কোলাহল,

বাম -ডান -মধ্য কত মতের শত দল।

 

যে বিকল্পের খুঁজে বিদ্রোহী মন করে উম্মাদনা,

সেখানে শুধু ষড়জাল আর বিষাক্ত সর্পের ফণা।

------------------------------------------------

 

ব্যবধান রইল নাকো

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ব্যাক্তি বদল হাত বদল শুরু হল আমাদের,

চরিত্র হইল না বদল খাই খাই স্বভাবের।

 

একই ঘটনা ঘটল সে নব বিপ্লবের বহরে,

পরিবর্তনটা কি ভাই বাংলার গ্রাম ও শহরে?

দখল- চাঁদাবাজির রন্ধে রন্ধে জড়ো হল সকলে,

ব্যবধান রইল নাকো আসলে ও নকলে।

 

চৌদিকে চোর চোর ধর ধর মার মার শব্দ,

এ যেন বিরোধীপক্ষ নিধন - অপবাদে জব্দ।

গুম -খুন- হত্যা জুলুম হুলিয়া ডান্ডাবেরী ঢাল,

বসন্তের কোকিল বলে- জনে জনে ঢাল গরম জল।

 

স্বাধীনতা স্বাধীনতা শ্লোগানে সদা দেখি তৈরী,

শুধু ভিন মত পথের দিকে বিধানটা আজ বৈরী !

ভাবখানা এমন যেন সদ্য ভুমিষ্ট একেবারে বাচ্চা,

ওদের হাতেই পাবে স্বাধীন জাতি শিক্ষটা আচ্ছা।

---------------------------------------------

 

এ নিছক খেলা নয়

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৭-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

কে ভেবেছিল এত মিরাকল খেলা হবে চটপট!

বিজয়ী হয়েও চক্রের ঘূর্ণিতে স্বাধীনতা ছটফট।

 

এইবার যদি বাংলা হেরে যায় যুদ্ধের দূর্গতে,

ন্যায্য অধিকার হারাবে দোসরের বজ্র ঠেলাতে।

স্বচোখে দেখলাম বর্ণচোরা গুপ্তচর দোসর প্রাণ,

ওরে উত্তাল মিছিলে রাত্রি নিশিথে কাটিছে গর্দান।

 

চারিদিকে বিদ্রোহের গান বাজে- কে কান দেয়?

.এ মত-ও মত হানাহানি, নিরহ জনতা প্রাণ দেয়!

এ যেন নিছক খেলা নয়, স্বাধীনতা ধবংসের খেলা,

ওরে আবার বসিছে এই বঙ্গে সেই হায়েনার মেলা।

 

ভীন বর্ণে গান গেয়ে রক্তে পাওয়া ভাষারে করে খুন,

কি লজ্জা! কি লজ্জা!ওরা খেয়েছে সেই শত্রুর নুন।

------------------------------------------------

Thursday, September 26, 2024

পরাজয় জেনেও

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৬-০৯-২০২৪ ইং

*********************************

দেখিতে পাওনা ‍তুমি পারাজয় দাঁড়ায়াছে দ্বারে,

জাতিরে ডুবালে তুমি মিথ্যা দম্ভ অহংকারে।

 

কত তাজা রক্ত ঝরে দিয়েছিলে রঙ পতাকার,

আজ তুমি নিজেই তারে করিলে অসম্মানভার।

পারনি আপনারে বাঁধিতে চৌদিকে জড়ায়ে অভিমান,

আনিলে ডেকে মৃত্যুর দূত চিতাভষ্মে সবার সমান।

 

এখন চারিদিকে অমঙ্গল রচে বৈষম্যের ব্যবধান,

পতাকারে খামছে ধরেছে সেই শুকুন বজ্র তুফান।

ওরা বিদ্রোহী ওরা স্বাধীন পতাকারে পশ্চাতে টানিছে।

তুব অসুর দোসর ডেকে ডেকে আনিলে পিছে পিছে,

 

শুধু দেখিতে পাওনা ‍তুমি  নির্বাসন দিলে অবহেলে,

যে মুক্তি পেতে চাও তাহা দিলে দুরে ঠেলে ঠেলে।

হে দুর্ভাগা স্বপ্ন ! স্বপ্নধারীকে স্ব-যত্নে করিলে অপমান,

পরাজয় জেনেও আপন নীড়ে দিলে শকুনেরে স্থান।

---------------------------------------------------

 

 

শেষ হয়ে এল বুঝি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৬-০৯-২০২৪ ইং

*********************************

নবীন রূপে আবার এসেছে ফিরে সেই শকুন!

সুর বদলে গাইছে নব গান চির উৎসবের মতন।

 

এখনো সেই পুরানো সাধ স্বপ্নে ছুটেছে প্রাণ,

বজ্র হঙ্কারে রচেছে কত গদ্য-পদ্য মুক্তির গান।

বাহির বদলে ফেলছে নব রূপে নব হরষে,

অন্তরে সেই পুরানো ধ্যান যপে অনায়াসে।

 

চারিদিকে কালো মেঘ দিগন্তের পাহাড়ে নীল,

শকুনেরা হরষে উড়েছে নদী নালা -খাল -বিল।

শেষ হয়ে এল বুঝি জ্ঞাণীদের জ্ঞান প্রগতির দিন,

শুরু হয়েগেছে শকুনের  ছোবল- অশুভদিন।

 

গুজব- হুজুগ -আবেগে আগুন হতে গিয়ে,

আপন সত্ত্বা অঙ্গার করেছে হৃদয়টা নিভিয়ে।

------------------------------------------------

গুপ্তচর

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৬-০৯-২০২৪ ইং

*********************************

কোন গভীর তন্দ্রায় তুমি ক্লান্ত হয়ে ভাই,

শুনো, গুপ্তচর ঢুকেছে ঘরে এ কথা জানাই।

 

উঠ উঠ জ্যোৎস্না জেগেছে,তুমি জেগে নাই,

ভয়ঙ্কর গুপ্তচর এলো- বিষ্ময়- বিস্ময়ের ঠাঁই।

বুকের পর বুকে বাসা বেঁধেছে এই এক পাখি,

হুতুম পেঁচা কীট ! মেরে মেরে যাচ্ছে জোনাকি!

 

ভীন চাঁদরে ঢেকে ঢেকে তোমারে রেখেছে ঢাকি,

উঠ হে উঠ সেপাহী আর কত তন্দ্রারে রাখি!!

গুপ্তচর ঢুকেছে নিস্তব্ধ ঘরের কোণ হতে কোণ,

শুনো হে শুনো -ওই দোসর হতে এই শিহরণ।

 

গুপ্তচর এসেছে রক্ত লেখা কবিতারে কেড়ে নিতে,

বিশ্বাস ঘাতকে ভরা দোসর প্রাণ এই পৃথিবীতে।

শুনো, তার বুকে ঘাতকের চাবুক করেছে ভর,

সাবধান! সাবধান! তারে আশ্বাসে কর না নির্ভয়!!

 

কোন গভীর তন্দ্রায় তুমি  এত মুগ্ধ আড়ম্বর,

শুনো-তোমার ঘরে ঢুকেছে ঘাতকের গুপ্তচর।

----------------------------------------------

 

 

 

সেই ‍মুখ এখনও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৫-০৯-২০২৪ ইং

*********************************

বাংলার অলিগলি ঘুরে চন্দ্রমল্লিকার বন দেখিলাম,

তবু যেন আঁধার এসেছে নেমে তবু পথ চলিলাম !

 

পথে পথ হারালাম  ধূসর চোখে জ্যোৎম্নায় মিশে—

পথ চলতে চলতে ঘুমালাম অধরা স্বপ্নের বালিশে।

সেইসব জোনাকী পোকারা মরে গেছে পৃথিবীতে

ভূঁত- প্রেতের নির্দ্য়  নখের আঘাতে আঘাতে

 

এখন রাত্রির গম্বুজে এসে জড়ো হয় ডাকাত দল,

আকাশের চেয় বড় রাতে গিরগিটিদের কোলাহল।

তবু প্রহরী রয়েছে ঘুমে নরম বালিশে মাথা গুজে,

চোরাদের চাঁদরে ঢাকা জ্যোৎস্না পাই নাকো খুঁজে।

 

বর্ণচোরা গিরগিটিদের ডাকিল কারা এই প্রসন্ন রাত ?

এইখানে জ্যোৎস্না নাই! এইখানে পড়েছে দোসর হাত।

সেই ‍মুখ এখনও বর্ণচোরা হয়ে নিয়ত করেছে খেলা,

সাধু সবধান! ওরা গিরগিটি, ওদের করো না অবহেলা।

-------------------------------------------------

Wednesday, September 25, 2024

বিপ্লবী অশ্রুজলে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২৪ ইং

*********************************

ওরা ভেবেছিল মনে বিপ্লবের গৌরব- সন্মান,

হবে না কভূ অমৃত বিজয়ের শেষে অপমান!

 

মনোহর হর্স্মরূপে রচিত হবে মৃত্যুঞ্জয়ী কবিতা,

রক্তের রাঙা কালি মুছবে না কভূ এ বঙ্গ মাতা।

ওরা ভেবেছিল কালজয়ী ইতিহাস রচিত হবে,

লেখা হবে বীরশ্রেষ্ঠ নাম ইষ্টক প্রস্তরে এ ভবে।

 

এখন সবই মিথ্যা -রূঢ়- ব্যর্থ্ –মনস্কাম,

প্রস্তর খসিয়াছে মৃত্যুর আগে এ ধরাধাম।

স্বার্থ্ শেষে চারিদিকে রাহুগ্রাসের রোষানলে,

উপেক্ষিত- অবহেলিত নদীর কালো জলে।

 

বিপ্লবের বিজয় ছিনিয়েছে ক্ষমতার সিংহাসন,

বিপ্লবী অশ্রুজলে একা একা মনক্ষুণ্ণ  এখন।

ভেসে গেছে বিল্পবের অযূত যোদ্ধার নামগুলি,

যদিও ওরা ভেবেছিলে সমুজ্জ্বল রবে ধূলো-বালি।

-------------------------------------------------