কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৮-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
বাংলার মাঝখানে বসে বসে
মীরজাফরের ছানা,
বর্ণচোরা হয়ে কোলে কোলে
করে আনাগোনা।
ওরা বড় কুটচাল চালে স্বাধীন
মায়ের কোলে বসে,
তবু দেশ ধবংসে রাখি তারে
নির্ঘূম মাথার পাশে।
ছদ্মবেশী দেশপ্রেমিক বর্ণচোরা
কারে বলে—
বুঝি কি তাহা নাকি মিষ্টি
কথায় গলে গলে?
আশ্রয়-প্রশ্রয় পেয়ে
মীরজাফরের ছানাগুলি,
লক্ষ শহীদের রক্ত ঝরা
সকলে গেছে ভুলি।
উঠতে বসতে সকল সময় দেখি
তারা কাছে,
না হলে হলে কি তোদের খাওয়া
দাওয়া আছে?
তোরা নাকি সোনার ছেলে- দোসরের
বংশধর!
ওরে নিরাপদ কি বাংলার
স্বাধীনতা অতঃপর ?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।