কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
কোথায় চলেছি আলো-আঁধারে এ
নশ্বরে?
চৌদিকে আগ্নেয়গিরি লাভা বোধ
কাজ করে।
আত্মার আলোগুলো নিভে গেছে
জন্ম লয়,
মানুষ পারে না এড়াতে এ
শঙ্কা! এ ভয়!
এ অসভ্যতা রচিছে মানুষই
সকল সময়,
আবার মানুষই গড়িছে সভ্যতা
পৃথিবীময়।
তবে কেন এত শুন্য ময়!
শুন্য মনে হয়?
হৃদয়ের ভিতরে দাউ দাউ-
ভালোবাসা নয়।
এ কোন সভ্যতায় ছুটেছি আলো-আঁধারে?
হকে হকে যুদ্ধ হাকিছে
মসজিদ-মাঝারে।
সত্য -মিথ্যের মিশালে
শুনি কত রঙের ভাষা,
জাহেলের মত নির্দয় ছুটিছে
জীবন প্রদীপ -উষা।
---------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।