কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩-০৯-২০২৪ ইং
*********************************
এ হৃদয় গভীরে আবিস্কার
করেছি তোমারে,
তুমুল উথরোলে কিছু একটা
বলো আমারে!
সদা জেগে থাকো তবু নাই
তুমি কাছে,
ঠিক যেমন ফুল ফুটে ঝরে
পড়ে আছে।
তপ্ত খরা রৌদ্রে জল
শুন্য এ প্রাণ মম,
তবু লুকিয়ে লুকিয়ে আঘাত
করো অগ্নি সম।
কি এক মৌন ধরায় ঘুমিয়ে
আছো নীরবে,
এত ডাকি তবু সারা নেই
বক্ষের উৎসবে।
তবে কি সব মিথ্যের
কাঁটা বুকে আছে বিঁধে?
কিসের এত অভিমান
রাগ-অনুরাগের হ্রদে!
ওগো শোন, কত সতেজ প্রাণ
অকাল ঝরে,
একটু মানবিক প্রেম
শুন্যতার হাহাকারে।
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।