কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১১-০৯-২০২৪ ইং
*********************************
রাজনীতি ‘রে ধরিয়া আজ
জবাই করিছে কশাই,
ওরে রাজনীতিক কাঁদিছে
বসিয়া রাজনীতিতে নাই।
চৌদিকে গুন্ডা পান্ডা
চোর দস্যুদের আনাগোনা,
তাই তো নেতা শোধিছে না জনতার
লেনা-দেনা।
রাজনীতি লুটিয়াছে
পেশাজীবি- সুশীল –কোকিল,
পাতি ছাতি টোকাই আরো কত
সিন্ডিকেট কিলবিল।
ব্যাবসায়ী করিয়াছে ঋণ
রাজনীতির বাহু বলে এসে,
এখন বুকে হাহাকার কেউ
আর নাহি আশে-পাশে।
জনতারে নিয়ে করিছে
খেলা, করিছে ছিনিমিনি,
আবেগ- হুজুগে বুঝে না
তাহা মায়ের সোনামণি।
রাজনীতি লুটিয়াছে অর্থ্
ক্ষমতা লোভী দুষ্ট জীব,
দৈন্য দশায় ভুগিছে
বাংলার রাজনীতি, এই গরিব।
---------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।