কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৯-২০২৪ ইং
*********************************
পৃথিবীর তরে আসিয়াছে তিমিরের খেয়া,
প্রকাশ্যে যাইতেছে চলে
মানুষের মায়া!
অন্তর বাতায়নে নিভে
গেছে প্রেমের শিখা,
মানুষ হইয়াছে পশুর সম এ
জগৎ রেখা।
জাহেলী যুগে ছুটিতেছে
আঁধার পথ ধরি!
মানুষের বুকে বুকে
দুলিতেছে অগ্নি তরী!
চৌদিকে পুড়িতেছে মানবতা
বিপুল হারে!
হকের আঁখি ঢুলু ঢুলু
বাতিলের পথ ধরে।
পরাজয় আসিয়াছে নেমে
গাঢ়- স্বপনঙ্কুল,
অসত্যের চাঁদরে ঢাকা
মানবের হৃদয় কূল।
আজ বাতিলের তরে হক
ঘুমিয়াছে এ ভবে,
তাই মানবের মানবতা
পালিয়াছে সেই কবে !
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।