কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩-০৯-২০২৪ ইং
*********************************
এ কি বিভেদ কলহ
উৎপীড়নের মত্ত্ব চলে!
নেই কোন সাধুজন থামায়
তারে অবনীতলে।
জ্ঞাণী- গুনি -সুধীজনে
নেই শুব্রতার সাধন,
আছে কিছু স্বার্থের
মহরা ঋতু বদলের প্লাবন।
এই যে এত সাধু বাক্যে
ছুটে চলে উর্ধ্ব পানে,
কতটুকু ভিত্তি আছে জন মুক্তির
উদ্ভোধনে?
কে গোলাপ জুঁই শিমুল
পালাশ ধরনীর মাঝে,
ভ্রমর চিনে গেছে তারে
অগ্রপথিক সাজে।
কৃত্রিম এ সাধুতায়
ভয়ঙ্কর অসনি বাণী,
রাত্রির তিমিরে বজ্র হুঙ্কারে
আঘাত হানি।
এ সাধুতা নহে গো
সাধুতার চেতনা লয়ে,
ছুটেছে আপন স্বার্থের
তরী বেয়ে বেয়ে।
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।