বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৪

ওরা চাহে কেড়ে নিতে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৫-০৯-২০২৪ ইং

*********************************

আবার আসিছে ফিরে সেই পুরানো শকুন,

এবার খামছে ধরিছে সুর -তাল -লয় -গান।

এবার আসিছে ধেয়ে গ্রাসিতে মাতৃকার প্রাণ,

ওরে জাগি উঠ আগ্নেয়গিরি বাংলার যৌবন।

 

রুখে দে ওইসব পথ হারা ভ্রান্ত চাটুকের বান।

ওরা কেড়ে নিতে চায় রক্ত পাওয়া বিজয় তান।

ওরে নবীণ, ওরা চাহে তোরে করিতে সর্বনাশ!

ওরা চাহে কেড়ে নিতে স্বাধীনতার চির উল্লাস!

 

তোরা যে সেই ঐক্যের ডাক, শত অসুরের বশ,

হার না মানা বিপ্লবী চেতনা লক্ষ শহীদের দেশ।

এখানে সুর তাল লয় এক- নাহি কোন ব্যবধান,

ধর্ম্ বর্ণ্ র্নিবিশেষে লাল-সবুজের বিজয় নিশান।

 

আবার আসিছে ফিরে সেই পুরানো শকুন,

এবার খামছে ধরিছে সুর -তাল -লয় -গান।

---------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...