কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৩-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
ওরে-ভেবেছিলাম চলিব যে
শির উঁচু করি,
তাহা নাহি পারি বাংলার
হাট বাজার ঘুরি।
লুটে নেয় সিন্ডিকেট মোর পকেট
হাতায়,
ওরে ভাই পালা বদলে ও স্বস্তিটা
কোথায় ?
আমার এ জীবন নহে মম হাসে-হায়,
কেড়ে নেয় গুপ্ত চেড়ী-জীবন
মৃত প্রায়!
জব নাহি আর! সুখের সংসারে
শুন্যতা ঘেরি,
এখন বেকারত্ত্বের অভিশাপে
অশ্রুজলে ঝরি।!
ওরা উৎসবে মিল কারখানা যাইতেছি
পুড়ি
বল না এই জীবন যুদ্ধে আমি
কিভাবে লড়ি?
এ লাঞ্জনা, এ পীড়ন- এ বৈষম্য
সংস্কার হবে কি ?
নাকি শুধু চতুর বাচন রচনে
চলিবে অযূত ফাঁকি!
-------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।