কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১১-০৯-২০২৪ ইং
*********************************
হে সুন্দর, হে নির্ম্ল,
হে আনন্দময়ী,
তোমারে চাই দেখি সকল
অসুর জয়ী!
তুমি জাগো হে অসীম শুব্র
গগণের সাথে,
আজি হতে প্রহরে প্রহরে
রাঙা প্রভাতে।
বাংলার প্রাঙ্গনতলে গাও
হে মুক্তির গান
এসো হে পাঞ্জেরী হয়ে এ
মোর আহ্বান।
স্বরবর্ণ্- ব্যাঞ্জন বর্ণের
সংগীত সৌরভে,
গাও হে সোনার বাংলা
অরুনিম উৎসবে।
দুর কর হে অসুর দোসরের
কলঙ্গ কালি,
মুক্ত পতাকা উড়াও হে পূর্ণ্
মাধুরী- ডালি।
কান পেতে শুনো হে অন্তর
রাগরাগিণীতে,
বাজে হে সেই সুর সোনার
বাংলা সংগীতে।
নব প্রভাতের নব চোখে যে
সূরভী দেখা-
এ মোর বাংলাদেশ অপরূপা
দৃশ্যে আঁকা।
যারআলোর লিপি বহিয়া চলে-গৌরবে,
গাও হে তারই গান অরুনিম
উৎসবে।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।