কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১০-০৯-২০২৪ ইং
*********************************
তুমি বলেছিলে নিজ হাতে
ধরিবে জাতির হাল,
বলেছিলে থাকিব খুশিভরা
বুক হাসিভরা গাল।
বলেছিলে আসিবে না অসুর
ঘূর্ণি ঝড় তুফান,
তবে কেন আগের রীতি নীতি
রহিছে বহমান?
আজো ক্ষণে ক্ষণে হাত
ছানি দেয় পুরানো শকুন,
আজো চারিদিকে সেই গীত
সংগীত গানের মাতন।
বলেছিলে বঙ্গে বসি
করিবে সোনার বাংলা পাঠ,
লাল-সবুজ হইবে
বৈষম্যহীন, চাষি -ভরা মাঠ।
বলেছিলে আইনের শাসনে হবে
আমাদের বাস,
তবে কেন অট্ট হাসি দেয় ওই
বিষাক্ত দুব-ঘাস ?
বলেছিলে বাগান করিবে
তুমি ফুলে ফুলময়,
তবে কেন বুক ভাসে অশ্রু
জলে বিরহ প্রলয়?
-----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।