কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
হৃদয় সূর্যটা ছুটে চলিছে
গোধূলী বেলায়,
কালো রেখা পড়েছে হেলে সোনালী
ঊষায়।
এমনই সন্ধ্যায় বসি মুক্তিরে
খুঁজে প্রাণ,
কভূ শুনি না কারো মুখে
মানবতার জয়গান।
এ প্রাণ যে বড় নিষ্ঠুর
জাহেলীর পথ চাহি,
দুর্বার ছুটিছে আঁকা
বাঁকা পথে হীনতা বহি।
স্বাধীনতায় মুক্তি কোথায়
অনন্ত জিজ্ঞাসা?
ন্যায্যতার বুকে অসুর দোসর
বাঁধিয়াছে বাসা।
এখানে প্রাণ ভুলিয়াছে প্রেম
দীপালি-আলোক,
তাই এত জীবন হরণ ঘটিছে বঙ্গ-লোক।
যদি ফিরে না আসে প্রেম নির্দয়-
হৃদয়,
পূর্ণিমার আলো উঠিবে না আর
সন্ধ্যায়।
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।