মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

উজানের এ উল্লাসে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-০৯-২০২৪ ইং

*********************************

বর্ষার কই মাছগুলো মৃত্যুকে ভুলেছে তাই

স্রোতের প্রতিকূলে বিপ্লবে বিরাজে সর্বদাই।

 

সে জানে না এ যাত্রা যে মৃত্যুর পরোয়ানা আনে,

অঝোর বরষনে ছুটেছে তাই কল্পনার ভূবনে।

 

কালো মেঘের অশ্রুজলে তোমার যে উল্লাস,

সে  এক মৃত্যুর ফাঁদ ঋতু বদলের হরষ-বরষ।

 

আজকের এ স্রোত ধারা আগামীর অশ্রু বন্যা,

তবু তুমি বুঝ না এ যাত্রা যে শত বিরহের কান্না।

 

উজানের এ উল্লাসে থমকে যেতে হয় বালুচর,

ভাটিতে টানে আর যায় না ফিরা আপন ঘর।

---------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...