কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৯-২০২৪ ইং
*********************************
মাতৃকায় প্রেম ভালবাসা ছিল
এমন একদিন,
জ্ঞানী গুনি সৎ ন্যায়
পরায়ন বসিত সিংহাসন।
গাইত দেশের গান সহজ সরল
উদার প্রাণ,
বুঝিত না দুর্ণীতি
অর্থ্ পাচার এই জগৎ পান।
এখন দেখি নদী যায় ভেসে বিশাল
সাগর টলে,
ডুবে যায় স্বপ্নের তরী উত্তাল
ঢেউয়ের জলে।
বিশ্বাস ঘাতকেরা সাজিছে
আপন আপন সাজে,
তুমুল ঘূর্ণি ঝড়ে ছুটিছে
চাঁদাবাদি দখলের কাজে।
রক্তে রক্তে খেলিতেছে
হোলি দোসরের চ্যালা,
তবু বুঝে না তাহা কত
রূপ কত রঙের মেলা।
এমন একদিন ছিল অটল
পাহাড় মগন ধ্যানে,
যেখানে প্রাণ স্পন্দিত
ছিল সোনার বাংলা গানে।
----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।