কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২-০৯-২০২৪ ইং
*********************************
মানবের অন্তর জুড়িয়া
বিপুল অন্ধকার !
পিঞ্জরের গভীরে অকূল
রহস্য -দূর্ণিবার।
অশুদ্ধচারে মুক্তি কাঁদে
নিশি নিশি জাগি,
স্পন্দনে স্পন্দনে দুষিত
রক্তের ঢেউ লাগি।
কি এক চক্রবাক ঘুরিতেছে
বঙ্গের তরে,
বাতিলের মন্ত্র পড়িয়া
ছুটিছে মিথ্যাচারে।
আপনার শুদ্ধতা নাহি বুঝে
রতি-মহারথি,
মিথ্যার রাহুগ্রাসে রক্ত
ঝরিছে দিবা-রাতি!
শুদ্ধির মাঝারে শুদ্ধতা
নেই-
সবই কিছুই যেন আগুনে
পোড়া ছাঁই।
ছদ্মবেশীরা ছুরি বিধায়
বুকের ব্যাথার কাছে,
অশুদ্ধচারে মুক্তি
খুঁজে লাল-সবুজের মাঝে।
----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।