বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৪

আর যেন শুরু না হয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৫-০৯-২০২৪ ইং

*********************************

আর যেন শুরু না হয় র্নিমম নব অধ্যায়,

নইলে এত রক্ত ঝরা রক্তের হবে অপচয়!

আর যেন ফিরে না আসে জুলুম-অন্যায়,

এবার শত অসুর হতে মুক্তি চাই মাতৃকায়।

 

এখনো শুদ্ধাচারের ভিতরে অন্যায়ের ভূঁত,

শত শুব্রতার আড়ালে দেশদ্রোহীতার দূত!

এখনো বিভক্তির পাথর ঠেলা বিষম ঝর্ণাধরা,

আর যেন ফিরে না আসে কুলাঙ্গার চেহারা।

 

একই মন্ত্রে যেন ভোগ করি স্বাধীনতার অমৃত,

মত ভিন্নতা তবু যেন রাখি অন্তরে প্রেম সঞ্চিত।

একই শ্লোগানে যেন ছুটে যাই বিপ্লবের ঝড়,

একই অস্রে যেন যুদ্ধ করি যুদ্ধের প্রান্তর।

 

আর যেন ফিরে না অপঘাতের ধাক্কা-জাতির ঘাড়ে,

আর যেন শুরু না হয় বৈষম্যের খেলা গণতন্ত্র মেরে।

---------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...