কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৯-০৯-২০২৪ ইং
*********************************
জদু পালিয়েছে মধু এসেছে
বজ্র হুঙ্কারে,
ঠিক যেন একই ছবি
দেয়ালের পোষ্টারে।
এপার ভেঙ্গেছে ওপার
গড়েছে অরাজক রাজ্য,
গরু মরেছে শকুন এসেছে নব
সম্রারাজ্য।
লুটেতরাজ বঙ্গকে করে দিচ্ছে
নিঃস্ব,
তবু কান্ডারী নিশ্চুপ-
বিপুল অদৃশ্য!
মুক্তির বুক রুক্ষ
মুরুর দুঃস্বপ্ন- শ্বাসরুদ্ধ,
বিচারিক এজলাস বিশৃঙ্খল-
বিক্ষুব্ধ।
জীবন শঙ্কিত! প্রাণে
প্রাণে ভীরু সত্তা !
স্বাধীনতার আঁচলে মৃত প্রায়
নিরাপত্তা।
জদু পালিয়েছে মধু এসেছে
রণভঙ্গুর !
স্বাধীনতা পেয়েছি
মুক্তি অধরা চিরতর।
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।