কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
*********************************
ওরে হচ্ছেটা কি সারা
বাংলা বিভেদময় !
হারিয়েছে পথ মুক্তির
খুঁজে অশুর প্রশ্রয়।
সাধুতে সাধুতে দ্বন্দ
বাঁধিছে মোহ লালসে,
চোর চোরে সন্ধি গড়িছে
বিলাসে আবেশে।
অন্তরে অন্তরে নানা পথ
মত চিন্তা-লতা,
দানা বাঁধিয়াছে পল্লবাকীর্ণ্
ঘন জটিলতা।
হৃদয় বেষ্টিয়া আছে সেই
পুরানো জালে,
তাই দিবা নিশী ভিনসুর বাজে
উদয়চলে।
নিগূঢ় শিকড়ে এখনো তার
বিন্দু বিন্দু সুধা,
প্রকাশ্যে গোপনে সিঞ্চন
করি তৃষ্ণা-ক্ষুধা।
এ এক ভয়ানক ঘূর্ণি ঝড় হারাবার
ভয়!
ওরে হচ্ছেটা কি তোদেরই
আশ্রয়-প্রশ্রয়?
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।